ফারায়েয ৩১১ ৩. বিশুদ্ধ বৈবাহিক বন্ধন: আল্লাহ্ বলেন: “তোমাদের স্ত্রীগণ যে সম্পত্তি রেখে যায়, তার অর্ধাংশ তোমাদের প্রাপ্য, যদি তাদের কোনো সন্তান না থাকে।' উত্তরাধিকারের শর্তাবলী: উত্তরাধিকারের জন্য তিনটি শর্ত রয়েছে: ১. সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু অথবা এমনভাবে নিখোজ হওয়া যে, বিচারকের রায়ে সে মৃত বলে ঘোষিত হয়। এ ধরনের রায় তাকে মৃত বলেই সাব্যস্ত করে। পক্ষান্তরে কোনো অন্ত:সত্বী স্ত্রীর উপর কেউ আক্রমণ চালালে এবং তার ফলে সে মৃত সন্তান প্রসব করলে তাকে জীবিত গণ্য করা হবে, যদিও সে তখন মৃত। ২. মৃত ব্যক্তির উত্তরাধিকারীর কার্যত জীবিত থাকা শর্ত। যেমন গর্ভজাত সন্তান। কারণ সে কার্যত জীবিত। কারণ এমন হওয়া অসম্ভব নয় যে, তার দেহে এখনো প্রাণ সঞ্চারিত হয়নি। মৃত ব্যক্তির উত্তরাধিকারী জীবিত থাকা না থাকার বিষয় যদি অজানা থাকে যেমন ডুবে যাওয়া, আগুনে পোড়া ও বিধ্বস্ত ভবনের নিচে থাকা ব্যক্তি। এ ধরনের লোকেরা যদি বিধি মোতাবেক পরস্পরের উত্তরাধিকারী হয়ও, তবুও তারা পরস্পরের উত্তরাধিকারী গণ্য হবে না, বরং তাদের সম্পত্তি তাদের জীবিত উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করা হবে। ৩. উত্তরাধিকার কার্যকর হওয়ার পথে নিম্নোক্ত অন্তরায়গুলো না থাকা । উত্তরাধিকারের অন্তরায়সমূহ: সে ব্যক্তি উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে, যে উত্তরাধিকার লাভের সমস্ত যোগ্যতার অধিকারী হওয়া সত্তেও তার সেই সব যোগ্যতা কেড়ে নেয়া হয়েছে কোনো না কোনো অন্তরায় থাকার কারণে । এ ধরনের অন্তরায় চারটি: ১. দাসত্ব, চাই তা পূর্ণ দাসত্ব হোক বা আংশিক । ২. ইচ্ছাকৃত হারাম হত্যাকান্ড ঘটানো । উত্তরাধিকারী যদি তার উত্তরাধিকার দাতাকে অন্যায়ভাবে হত্যা করে, তবে সে সর্বসম্মতভাবে তার উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে। নাসায়ি বর্ণনা করেন, রসূল সা. বলেন: “হত্যাকারীর জন্য কোনো প্রাপ্য নেই ৷' ইচ্ছাকৃত ও অন্যায় হত্যাকান্ড সম্পর্কে আলেমগণের মধ্যে মতভেদ রয়েছে। ইমাম শাফেয়ি বলেন: প্রত্যেক হত্যাই উত্তরাধিকার থেকে বঞ্চিত করে, চাই তা কোনো পাগল বা অপ্রাপ্তবয়ক্কের হাতে সংঘটিত হোক এবং চাই তা হক বা কিসাস বাস্তবায়ন বা অনুরূপ বৈধ প্রক্রিয়ায় সংঘটিত হোক । মালেকি মযৃহাবের ফকিহগণ বলেন: একমাত্র ইচ্ছাকৃত অবৈধ হত্যাই উত্তরাধিকার থেকে বঞ্চিত করে, চাই তা প্রত্যক্ষভাবে সংঘটিত হোক বা পরোক্ষভাবে । (মিসরীয়) আইনের ৫ম ধারায় এই মতই হয়েছে। ধারাটি হলো: উত্তরাধিকার থেকে বঞ্চিত হওয়ার অন্যতম কারণ হলো, উত্তরাধিকার দাতাকে' হত্যা করা, চাই হস্তা মূল অপরাধী হোক বা তার সহযোগী, অথবা এমন মিথ্যা সাক্ষ্যদাতা, যার সাক্ষ্যের কারণে মৃত্যুদণ্ড দেয়া ও কার্যকর করা হয়, যখন এই হত্যা অবৈধ ও কোনো ওজর ব্যতীত সংঘটিত হয়, হত্যাকারী প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিফ ও পঁচিশ বছর বয়স্ক হয়। আইন সংগত ভাবে আত্মপক্ষ সমর্থনের অধিকার ছিনিয়ে নেয়াকে ওজর গণ্য করা হয়। ৩. ধর্মের পার্থক্য: কোনো মুসলমান কাফেরের এবং কোনো কাফের মুসলমানের উত্তরাধিকারী হবে না। কেননা চারটি সহিহ হাদিস গ্রন্থ উসামা ইবনে যায়েদ রা. থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেন: “মুসলমান কাফেরের উত্তরাধিকারী হবেনা এবং কাফের মুসলমানের উত্তরাধিকারী হবেনা ৷” অপর দিকে মুয়ায, মুয়াবিয়া, ইবনুল মুসাইয়াব, মাস্রূক ও নাসায়ি থেকে বর্ণিত মুসলমান কাফেরের উত্তরাধিকারী করতে পারে, কিন্তু কাফের মুসলিম মহিলাকে বিয়ে করতে পারেনা । কিন্তু অমুসলিমরা পরস্পরের উত্তরাধিকারী হবে । কেননা ইসলামের দৃষ্টিতে তারা সবাই একই ধর্মাবলম্বী ৷ ৪. দেশের পার্থক্য: অর্থাৎ জাতীয়তা ও নাগরিকত্বের পার্থক্য। জাতীয়তা ও নাগরিকত্বের পার্থক্য মুসলমানদের পরস্পরের উত্তরাধিকারী হওয়ার অন্তরায় নয়, চাই দুই দেশের ব্যবধান ও দূরত্ব যতোই বেশি হোক । কিন্তু অমুসলিমদের মধ্যে দেশ, জাতীয়তা ও নাগরিকত্বের পার্থক্য সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে । অধিকাংশ আলেমের মতে, এটা তাদের মধ্যে পারস্পরিক উত্তরাধিকারের অন্তরায় নয়, যেমন মুসলমানদের মধ্যেও নয় । “আল মুগনি'গ্রন্থে বলা হয়েছে: এক ধর্মের অনুসারীরা জাতীয়তার পার্থক্য থাকলেও পরস্পরের উত্তরাধিকারী হবে । কেননা কুরআন ও সুন্নাহ্র উক্তিসমূহের ব্যাপকতা ও www.pathagar.com
— পৃষ্ঠা ৩১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।