৩১০ ফিকৃহুস্ সুন্নাহ তাতে আল্লাহ্ উত্তরাধিকার নির্ধারণ করেছেন, যা সম্পদ নয় তাতে নির্ধারণ করেননি । অধি মধ্যে যা সম্পদের অন্তর্ভুক্ত বা সম্পদের পর্যায়ভুক্ত, তা ব্যতীত আর কোনোটায় উত্তরাধিকার নির্ধারণ করেননি, যেমন উপকার পাওয়ার অধিকার, ক্ষমতা ও কর্তৃত্ব লাভের অধিকার । নির্মাণ ও চাষাবাদের জন্য নির্ধারিত জমিতে অবস্থানের অধিকার ৷ মালেকি, শাফেয়ি ও হাম্বলি মযৃহাবে এ অধিকারসমূহ মৃত ব্যক্তির ' 4 টির রিনি ক হোক জার হাতীত রন হোক। পরিত্যক্ত সম্পত্তি সংক্রান্ত অধিকারসমূহ: পরিত্যক্ত সম্পত্তি সংক্রান্ত অধিকার চার প্রকার । এগুলো সব সমান নয়, বরং একটি অপরটির চেয়ে অগ্রগণ্যতার দাবি রাখে এবং আগে সেই খাতে ব্যয় করতে হয়। যেমন: ১ প্রথম অধিকার: পরিত্যক্ত সম্পত্তি থেকে সর্ব প্রথম ব্যয় করা হবে মৃতের কাফন-দাফন বাবদ, যেমন জানাযা ও কাফন-দাফন সংক্রান্ত আলোচনায় ইতোপূর্বে বলা হয়েছে। ২. দ্বিতীয় অধিকার: তার খণ পরিশোধ করা । এ ক্ষেত্রে ইমাম শাফেয়ি ও ইব্নে হায্ম আল্লাহ্র খণ যথা যাকাত ও কাফ্ফারাকে বান্দার খণের চেয়ে অগ্রগণ্য মনে করেন। কিন্তু হানাফিগণ মৃত্যুর সাথে সাথে আল্লাহ্র অধিকার রহিত হয় বলে মনে করেন। ফলে উত্তরাধিকারীদের উপর তা পরিশোধ করার দায়িত্ব অর্পিত হয়না । তবে তারা স্বেচ্ছায় সেটা পরিশোধ করতে পারে কিংবা মৃত ব্যক্তির মৃত্যুর পূর্বে তা পরিশোধ করার অসিয়ত করলে পরিশোধ করতে পারে। যদি সে অসিয়ত করে তবে তা একজন অচেনা বা অনাত্মীয়কে অসিয়ত করার মতো হবে। উত্তরাধিকারী বা যাকে অসিয়ত করা হয়েছে সে কাফন দাফন ও বান্দাদের খণ পরিশোধের পর যে সম্পত্তি উদ্বৃত্ত থাকে তার এক চতুর্থাংশের ভেতর থেকে তা পরিশোধ করবে। এ ব্যবস্থা গৃহীত হবে তখন যখন তার কোনো উত্তরাধিকারী থাকবে । উত্তরাধিকারী না থাকলে সময় লতি থেকে পরলো যক হবে ছার কিন অনার পাটা সৃতি খেকে পিরিত করার পক্ষপাতী । তা ছাড়া তারা বান্দার নির্দিষ্ট সামগ্রীর ঝণ সাধারণ খণের আগে পরিশোধ করা জরুরি, এ ব্যাপারে একমত । ৩. তৃতীয় অধিকার: খণ পরিশোধের পর যে সম্পত্তি উদ্বৃত্ত থাকে তার একতৃতীয়াংশ থেকে অসিয়ত বাস্তবায়ন । ৪. চতুর্থ অধিকার: অবশিষ্ট পরিত্যক্ত সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে বন্টন । উত্তরাধিকারের মূল উপাদান: উত্তরাধিকার তিনটি উপাদানের উপস্থিতি দাবি করে: ১. উত্তরাধিকারী: অর্থাৎ এমন ব্যক্তি, যে উত্তরাধিকারের কারণসমূহের মধ্য থেকে কোনো একটি কারণে , মৃত ব্যক্তির সাথে সম্পর্কযুক্ত । ২. মৃত ব্যক্তি বা এমন নিখোজ ব্যক্তি, যাকে মৃত গণ্য করা হয়েছে। ৩. উত্তরাধিকার বা পরিত্যক্ত সম্পত্তি ; যে সম্পত্তি বা অধিকার মৃত ব্যক্তির মালিকানা থেকে উত্তরাধিকারীর মালিকানায় হস্তান্তরিত হয়। উত্তরাধিকারের কারণসমূহ: তিন কারণে উত্তরাধিকার পাওনা হয়ে থাকে: ১. প্রকৃত সম্পর্ক বা প্রত্যক্ষ আত্মীয়তা: আল্লাহ্ সূরা আন্ফালে বলেন: ৮4৮৪১ of AAS [ON গঠ ‘আত্মীয়গণ আল্লাহ্র বিধানে একে অন্য অপেক্ষা অধিক হকদার ।' (আনফাল: ৭৫) ২. পরোক্ষ আত্মীয়তা: যেমন রসূলুল্লাহ সা. বলেন: ক্রীতদাসকে মুক্ত করা জনিত আত্মীয়তা প্রকৃত আত্মীয়তার মত । (ইবনে হাব্বান ও হাকেম)। [প্রকৃত আত্মীয় উত্তরাধিকারী নেই এমন ব্যক্তি যখন অন্য কারো সাথে এভাবে মৈত্রী বা বন্ধুত্বের চুক্তি সম্পাদন করে যে, নিজের মৃত্যুর পর একে অপরকে নিজের সম্পত্তির উত্তরাধিকারী বানায় এবং সে ভুলক্রমে কাউকে নিহত বা আহত করলে প্রয়োজনীয় দিয়াত বা রক্তপণ পরিশোধ করার দায়িত্ব অর্পণ করে ও অপরজন তা স্বেচ্ছায় গ্রহণ করে, তখন যে সম্পর্ক সৃষ্টি হয়, তা ইমাম আবু হানিফার নিকট উত্তরাধিকারের একটি কারণ হিসাবে গণ্য । কিন্তু অন্যান্যদের নিকট গণ্য নয়। প্রচলিত আইনে শেষোক্ত মতের প্রতিফলন ঘটেছে |] www.pathagar.com
— পৃষ্ঠা ৩১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।