উনআশিতম অধ্যায় ফারায়েয্ ‘সংজ্ঞা: শরিয়তের পরিভাষায় ফারায়েয হচ্ছে উত্তরাধিকারীর জন্যে নির্দিষ্ট সম্পত্তির অংশ। এ সংক্রান্ত বিদ্যাকে ইলমুল মিরাস বা ইলমুল ফারায়েয বলা হয়। শরিয়তে ফারায়েযের স্থান: প্রাগ ইসলামিক জাহিলি যুগে আরবরা শুধু পুরুষদেরকে উত্তরাধিকার দিতো, নারীদেরকে নয় এবং শুধু বয়স্কদেরকে দিতো, অপ্রাপ্তবয়স্কদেরকে নয় । সেখানে শপথের মাধ্যমে পরস্পরকে উত্তরাধিকারী করা হতো । এ সব প্রথাকে আল্লাহ বাতিল করে দিয়ে নাযিল করেন: CEB 226 ১০৪ 53015 5৫ ০৫ ০ সখা Ee 05 JO 92 65 20 ke 2 ০৫ ul 55 bs ON ৮53 pals 021 47145 ৬ Gai LL 252 ০০0৫ 19 © Sy 25955 bs LO 5590 Bay 2০৫ ০৪ li 2$ তিন 25522 ৮৫ 5৪5০ 0৫2021৬40০5 26৮ LAH পর ০১৫৮92580৮৮ % ৪ ৮৫৮ ‘আল্লাহ্ তোমাদের সন্তান সম্বন্ধে নির্দেশ দিচ্ছেন: এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান । কিন্তু কেবল কন্যা দুইয়ের অধিক থাকলে তাদের জন্যে পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ, আর মাত্র এক কন্যা থাকলে তার জন্যে অর্ধাংশ। তার সন্তান থাকলে তার পিতামাতা প্রত্যেকের জন্যে পরিত্যক্ত সম্পত্তির এক-যষ্ঠাংশ। সে নি:সন্তান হলে এবং পিতামাতাই উত্তরাধিকারী হলে তার মাতার জন্য এক-তৃতীয়াংশ । তার ভাইবোন থাকলে মাতার জন্যে এক-বষ্ঠাংশ। এ সবই সে যা অসিয়ত করে তা দেয়ার এবং খণ পরিশোধের পর । তোমাদের পিতা ও সন্তানদের মধ্যে উপকারে কে তোমাদের নিকটতর তা তোমরা অবগত নও। এটা আল্লাহ্র বিধান। আল্লাহ্ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় ।' (সূরা নিসা, আয়াত ১১)। আয়াতটি নাধিল হওয়ার কারণ: জাবির রা. সূত্রে বর্ণিত, নিঙ্নোক্ত হাদিসে এ আয়াত নাযিল হওয়ার কারণ বর্ণনা করা হয়েছে: জাবির রা. বলেন: সাদ ইবনে রবির স্ত্রী সাদের ওরসজাত তার দুই কন্যাকে নিয়ে রসূলুল্লাহ সা. এর কাছে এসে বললো: হে রসূল! এরা দুজন সাদ ইবনে রবির কন্যা । ওদের বাবা আপনার সাথে যুদ্ধ করার সময় ওহুদে শহীদ হয়। ওদের চাচা ওদের সম্পত্তি নিয়ে নিয়েছে, ওদের জন্যে কিছুই রাখেনি । অথচ সম্পত্তি ছাড়া এই দুই মেয়ের বিয়ে দেয়া সম্ভবপর নয় । রসূলুল্লাহ সা. বললেন: এ ব্যাপারে আল্লাহ্ ফায়সালা করবেন । তখন উত্তরাধিকার সংক্রান্ত আয়াত নাযিল হলো । অত:পর রসূলুল্লাহ সা. তাদের চাচাকে ডেকে পাঠালেন এবং তাকে বললেন: সাদের কন্যাদ্বয়ের প্রত্যেককে এক তৃতীয়াংশ করে ও তাদের মাকে এক অষ্টমাংশ দাও। তারপর যা অবশিষ্ট থাকবে তা তোমার ৷' (নোসায়ি ব্যতীত অপর পাঁচটি সহিহ হাদিস গ্রন্থ) । ফারায়েষের জ্ঞানের মর্যাদা: ১. ইবনে মাস্উদ রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন: তোমরা কুরআন শিখ ও শিখাও ৷ আর ফারায়েয শিখ ও শিখাও। কেননা আমি একজন মরণশীল মানুষ এবং জ্ঞানও একদিন অন্তৰ্হিত হবে । অচিরেই এমন একদিন আসতে পারে, যখন ফারায়েয ও মাস্য়ালায় দুটি নাম ভিন্ন ভিন্ন রকমের হবে, অথচ তাদেরকে জানানোর জন্য কাউকে পাওয়া যাবে না ।' আহমদ)। ২. আব্দুল্লাহ্ ইবনে আমর রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ্ সা. বলেন: জ্ঞান তিন রকমের । এ ছাড়া আর সব কিছু অতিরিক্ত; সুস্পষ্ট বিধান সংবলিত আয়াত, বাস্তবায়িত সুন্নাত এবং ন্যায়সংগত উত্তরাধিকার ৷' (আবুদাউদ, ইবনে মাজা)। ৩. আবু হুরায়রা রা. সূত্রে বর্ণিত, রসূলুল্লাহ্ সা. বলেন: তোমরা ফারায়েয শিখ ও শিখাও। কারণ এটা জ্ঞানের অর্ধেক । এটা একদিন ভুলে যাওয়া হবে এবং এটাই সর্ব প্রথম আমার উম্মতের কাছ থেকে কেড়ে নেয়া হবে । (ইবনে মাজা, দারু কুতনি)। পরিত্যক্ত সম্পত্তি: পরিত্যক্ত সম্পত্তির সংজ্ঞা হানাফি মযৃহাব অনুযায়ী: মৃত ব্যক্তির রেখে যাওয়া সমগ্র সম্পত্তি। ইমাম ইবনে হায্ম এই সংজ্ঞার সমর্থনে বলেন: “মানুষ তার মৃত্যুর পর যে সম্পদ রেখে যায়, www.pathagar.com
— পৃষ্ঠা ৩১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।