ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

অসিয়ত ৩০৭ অসিয়তের সময় বা অসিয়তকারীর জন্যে সময় থেকে ছয় মাসের পূর্বে সন্তান ভূমিষ্ঠ হবে। অধিকাংশ আলেম বলেন: অসিয়তকারী যদি অছি (লেনদেনে হিজর আরোপিত ব্যক্তির তত্বাবধায়ককে) যেখানে ভালো মনে করে সেখানে তার সম্পত্তির এক তৃতীয়াংশ দান করার অসিয়ত করে তবে অসিয়ত শুদ্ধ হবে । অছির কর্তব্য হবে সৎ কাজ ও কল্যাণমূলক খাতে তা ব্যয় করা, তা থেকে নিজে এক কপর্দকও ভোগ না করা এবং কোনো উত্তরাধিকারীকে কিছু না দেয়া ।” আবু সাওর এ মতের বিরোধিতা করেন । শওকানি 'নাইলুল আওতা'র গ্রন্থে তার এ মত তুলে ধরেন। ৩. যার জন্য অসিয়ত করা হয়েছে সে যেন অসিয়তকারীকে সরাসরি অবৈধ হত্যা না করে । তা করলে অসিয়ত বাতিল হবে । কারণ যে ব্যক্তি কোনো প্রাপ্য স্বাভাবিকভাবে উপযুক্ত সময় হওয়ার আগেই পাওয়ার জন্য তাড়াহুড়া করে, তাকে তা থেকে বাতিল করে শাস্তি দেয়া হয়। এটা আবু ইউসুফের মত ৷ আবু হানিফা ও ইমাম মুহাম্মদ বলেন. অসিয়ত বাতিল হবে না; বরং উত্তরাধিকারীদের অনুমোদনের উপর নির্ভরশীল থাকবে। যে সামগ্রীর অসিয়ত করা হয় তার শর্তাবলী: যে জিনিসটি দেয়ার জন্যে অসিয়ত করা হয়, সেটি অসিয়তকারীর মৃত্যুর পর কাউকে তার মালিক বানানো যায়, এরূপ হওয়া জরুরি, চাই তা যেভাবেই হোক না কেন, তাই এমন যে কোনো জিনিসের অসিয়ত করা বৈধ, যার আর্থিক মূল্য আছে অথবা যা দ্বারা সেবা ৰা উপকার গ্রহণ করা যায় । কারো গাছে যে ফল হয় বা কারো গাভীর পেটে যে বাছুর রয়েছে, তা দেয়ার অসিয়ত সে করতে পারে । কারণ উত্তরাধিকারী সূত্রে এই দুটোরই মালিকানা লাভ করা সম্ভব । কাজেই অসিয়তকারীর মৃত্যুর সময় যে জিনিসের অস্তিত্ব নিশ্চিতভাবে বিদ্যমান, সে জিনিসের মালিকানা যার নামে অসিয়ত করা হয়, সে লাভ করতে পারে । কিন্তু যে জিনিসের অস্তিত্ব নেই, তার অসিয়ত অচল ও অশুদ্ধ । খণ দান বা ঘরে বসবাস করতে দেয়ার জন্যে অসিয়ত শুদ্ধ। যে জিনিস সম্পদ পদবাচ্য নয়, যেমন মৃতদেহ, তার অসিয়ত অবৈধ । অনুরূপ মুসলমানদের জন্যে মদের অসিয়তও বৈধ নয় | কেননা এটা দুই পক্ষের কারো জন্যেই সম্পদ নয়। যে পরিমাণ সম্পত্তিতে অসিয়ত করা মুস্তাহাব: ইবৃনে আব্দুল বার বলেন: প্রাচীন মনীষীদের মধ্যে যারা অসিয়তকে ওয়াজিব মনে করেন তারা কতটুকু সম্পত্তিতে অসিয়ত ওয়াজিব হয় এবং যারা মুস্তাহাব মনে করেন তারা কতটুকু সম্পত্তিতে মুস্তাহাব হয় তা নিয়ে দ্বিমত পোষণ করেন! আলি রা. থেকে কেউ কেউ বর্ণনা করেন, তিনি বলেন: ছয়শো বা সাতশো দিরহাম পরিমাণ সম্পত্তিতে অসিয়ত করা যায়না ৷ আবার কেউ কেউ বর্ণনা করেন আলি রা. বলেছেন: এক হাজার দিরহাম পরিমাণ সম্পত্তিতে অসিয়ত করা যায়। ইবৃনে আব্বাস বলেন: আটশো দিরহামে অসিয়ত চলে না। আয়েশা রা. বলেন: যে ব্যক্তির চারটি সন্তান আছে এবং তিন হাজার দিরহাম আছে, তার সম্পত্তিতে অসিয়তের অবকাশ নেই ৷ ইবরাহিম নাখুয়ি বলেন: এক হাজার দিরহাম থেকে দেড় হাজার দিরহাম পর্যন্ত অসিয়ত চলে না। কাতাদার মতে এক হাজার দিরহাম বা তার উপরে অসিয়ত চলবে । আলি রা. বলেন: যে ব্যক্তি অল্প সম্পত্তি রেখে যায়, তার পক্ষে এ সম্পত্তি উত্তরাধিকারীদের জন্যে রেখে যাওয়াই উত্তম । আয়েশা রা. বলেন: আটশো দিরহামে অসিয়ত চলবে না। এক তৃতীয়াংশের অসিয়ত: এক তৃতীয়াংশ সম্পত্তির অসিয়ত বৈধ । এর চেয়ে বেশি বৈধ নয়। এর চেয়ে কম উত্তম। এটা সর্বসম্মত মত । বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিযি, নাসায়ি ও ইবনে মাজা সা'দ ইবনে আবি ওয়াক্কাস সুত্রে বর্ণনা করেন: তিনি বলেন: আমি মন্কায় রম থাকা অবস্থায় রসূলুল্লাহ্‌ সা. আমাকে দেখতে এলেন। যে জায়গা থেকে আমি হিজরত করেছি সেখানে মৃত্যু বরণ করা আমার পছন্দ ছিলনা । রসূলুল্লাহ্‌ সা. বললেন: আল্লাহ্‌ ইবনে আফরাকে কৃপা করুন৷ আমি বললাম: হে রসূলুল্লাহ, আমি কি আমার সমগ্র সম্পত্তি অসিয়ত করে দেব? তিনি বললেন: না। আমি বললাম: তাহলে অর্ধেক? তিনি বললেন: না। আমি বললাম: তিন ভাগের এক ভাগ? তিনি বললেন: ঠিক আছে। এক তৃতীয়াংশ অসিয়ত কর। এক তৃতীয়াংশও অনেক । তোমার উত্তরাধিকারীদেরকে অমুখাপেক্ষী অবস্থায় রেখে যাওয়া তাদেরকে পরমুখাপেক্ষী অবস্থায় রেখে যাওয়ার চেয়ে ভাল। তারা দরিদ্র থাকবে ও অন্যের কাছে হাত www.pathagar.com

— পৃষ্ঠা ৩০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।