ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

৩০৬ ফিক্হুস্‌ সুন্নাহ এ ধরনের অসিয়তকারীর উত্তরাধিকারীরা যদি অনুমতি দেয় তবে তার অসিয়ত তার সমগ্র সম্পত্তি থেকে বাস্তবায়ন করা হবে। অনুরূপ যদি তার কোনো উত্তরাধিকারী একেবারেই না থাকে তাহলেও তার সমগ্র সম্পত্তি থেকে বাস্তবায়িত হবে। কিন্তু যদি তার উত্তরাধিকারী থাকে এবং এই অসিয়তকে তারা অনুমোদন না করে তাহলে তা তার সম্পত্তির এক তৃতীয়াংশ থেকে বাস্তবায়িত হবে । এটা হচ্ছে হানাফি মযৃহাবের মত ৷ ইমাম মালেক এই মতের বিরোধিতা করেন এবং স্বল্পবুদ্ধি সম্পন্নের ও আল্লাহ্‌র নৈকট্য লাভের অর্থ বলে এমন অপ্রাপ্ত বয়ক্কের অসিয়ত বৈধ বলে ঘোষণা করেছেন । তিনি বলেছেন: “আমাদের নিকট সর্বসম্মত মত হলো, যার বুদ্ধি কম, যে নির্বোধ এবং যে অসুস্থ মস্তিষ্ক ব্যক্তি মাঝে মাঝে সুস্থ মস্তিষ্ক হয়, তারা যদি তাদের কৃত অসিয়তের মর্ম উপলদ্ধি করে, তবে তাদের অসিয়ত বৈধ হবে। অনুরূপ, অগ্রাপ্তবয়ঙ্ক শিশু বা বালক যখন তার অসিয়তের অর্থ বোঝে এবং কোনো প্রলাপোক্তি বা অশালীন উক্তি করেনা তখন তার অসিয়ত বৈধ ও কার্যকর ৷' মিশরের আইনে সংশ্লিষ্ট বিচার বিভাগ অনুমতি দিলে নির্বোধের অসিয়তও বৈধ । যার জন্যে অসিয়ত করা হয় তার শর্তাবলী: যার জন্যে অসিয়ত করা হয় তার মধ্যে নিম্নোক্ত শর্তাবলী থাকা জরুরি: | ১. সে যেন অসিয়তকারীর উত্তরাধিকারী না হয়। রসূলুল্লাহ্‌ সা. মক্কা বিজয়ের বৎসর ঘোষণা করেন: কোনো উত্তরাধিকারীর জন্য অসিয়ত চলবে না। (আহমদ, আবু দাউদ, তিরমিযি)। এ হাদিস সকল আলেমের নিকট গৃহীত এবং তার উপর ইজ্মা হয়েছে। সূরা বাকারার ১৮০ নং আয়াতে যে পিতামাতা ও আত্মীয়-স্বজনের জন্যে অসিয়ত করার আদেশ দেয়া হয়েছে, সে সম্পর্কে অধিকাংশ আলেমের মত হলো: আয়াতটির বিধি মান্সুখ বা রহিত । আর ইমাম শাফেয়ি বলেন: আল্লাহ্‌ তায়ালা অসিয়তের আয়াতও নাযিল করেছেন, উত্তরাধিকারের আয়াতও নাযিল করেছেন। এখন অসিয়তের আয়াত উত্তরাধিকারের পাশাপাশি কার্যকর থাকতে পারে, আবার উত্তরাধিকারের আয়াত অসিয়তকে রহিতও করতে পারে। এমতাবস্থায় আলেমগণ অনুসন্ধান করেছেন, উক্ত দুই সম্ভাবনার মধ্যে কোনো একটিকে অগ্রাধিকার দেয়ার উপযুক্ত কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। অনুসন্ধান করে তারা পেয়েছেন, রসূল সা. মক্কা বিজয়ের বছর বলেন: কোনো উত্তরাধিকারীর জন্য অসিয়ত চলবে না। যার জন্য অসিয়ত করা হয়, সে অসিয়তকারীর মৃত্যুর দিন উত্তরাধিকারী হতে পারে এ ব্যাপারে আলেমগণ একমত । ফলে অসিয়তকারীর যদি ছেলে না থাকে এবং অসিয়তকারী তার উত্তরাধিকারী ভাই এর জন্য অসিয়ত করে, অত:পর মৃত্যুর পূর্বে যদি তার ছেলে জন্মে, তবে উক্ত ভাই এর জন্য তার অসিয়ত বৈধ হবে। আর যদি অসিয়তকারীর ছেলে থাকা অবস্থায় সে তার ভাইয়ের জন্যে অসিয়ত করে, অত:পর ছেলেটি অসিয়তকারীর মৃত্যুর পূর্বেই মারা যায়, তাহলে এ ক্ষেত্রে উত্তরাধিকারী ভাইয়ের জন্য কৃত অসিয়ত বহাল থাকবে । ২. হানাফি মযৃহাবের মত হলো, যার জন্য অসিয়ত করা হয়, সে যদি কোনো সুনির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান হয়, তাহলে তার জন্যে অসিয়ত শুদ্ধ হওয়ার শর্ত এই যে, তাকে অসিয়তের সময় উপস্থিত থাকতে হবে। অর্থাৎ হয় তাকে সশরীরে এঁ সময় উপস্থিত থাকতে হবে, নচেৎ এ সময় তাকে কার্যত উপস্থিত থাকতে হবে । যেমন কোনো মহিলার গর্ভস্থ সন্তানের জন্যে অসিয়ত করা হলো এবং অসিয়তের সময় তার পেটে সন্তান বিদ্যমান ছিলো । কিন্তু যার জন্যে অসিয়ত করা হয়েছে তা যদি কোনো ব্যক্তির সাথে নির্দিষ্ট না হয়, তাহলে অসিয়তকারীর মৃত্যুর সময় তার বাস্তব অথবা কার্যত উপস্থিত জরুরি । অসিয়তকারী যখন বলবে: অমুকের সন্তানদের জন্যে আমার বাড়িটি অসিয়ত করলাম । কিন্তু সন্তানদের পরিচয় নির্দিষ্ট করলো না। অত:পর অসিয়ত প্রত্যাহার না করে মারা গেল, এমতাবস্থায় অসিয়তকারীর মৃত্যুর সময় যে সব সন্তান বিদ্যমান ছিলো, তারা বাড়িটি পাবে, চাই তারা সবাই বাস্তবে উপস্থিত থাকুক কিংবা কার্যত উপস্থিত থাকুক, যেমন গর্ভস্থ সন্তান চাই অসিয়ত করার সময় তারা থাকুক বা না থাকুক। অসিয়তের সময় বা অসিয়তকারীর মৃত্যুর সময় গর্ভস্থ সন্তানের বিদ্যমান ধর্তব্য হবে তখনই, যখন www.pathagar.com

— পৃষ্ঠা ৩০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।