ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

৩০৪ ফিক্হুস্‌ সুন্নাহ অসিয়তের যৌক্তিকতা: রসূলুল্লাহ সা. বলেন: আল্লাহ তোমাদের ধনসম্পদের এক তৃতীয়াংশ তোমাদের সদকা স্বরূপ দিয়েছেন, যাতে তোমাদের আমল বৃদ্ধি পায়। সুতরাং তোমরা এই সম্পদকে যেখানে ইচ্ছা বা যেখানে পছন্দ কর ব্যয় কর ৷’ হাদিসটি দুর্বল । এর মর্ম হলো, অসিয়ত মানুষের শেষ জীবনে আল্লাহ্‌র নৈকট্য লাভের উপায় । যাতে তার পুণ্য বৃদ্ধি পায় কিংবা ক্ষতিপূরণ হয়। তাছাড়া এতে মানুষের উপকার করা ও মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়। অসিয়তের বিধান: শরিয়তের দৃষ্টিতে অসিয়তের বিধান সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে, যার সার সংক্ষেপ নিম্নে তুলে দিচ্ছি: প্রথম মত: ইমাম যুহ্রি, আবু মিজলায, ইবনে হায্ম, ইবৃনে উমর, তালহা, যুবায়ের, আব্দুল্লাহ, ইবনে আবি আওফা, তালহা ইবনে মুতার্রাফ, তাউস ও শা*বির মতে, কম হোক বা বেশি, যে ব্যক্তি কিছু সম্পত্তি রেখে মারা যায়, তার জন্যে অসিয়ত করা ওয়াজিব । তারা এ ব্যাপারে উপরে উল্লেখিত সূরা বাকারার ১৮০ নং আয়াত দ্বারা প্রমাণ দর্শান। দ্বিতীয় মত: এই মত অনুযায়ী পিতামাতা ও যেসব আত্মীয় উত্তরাধিকার হয়না তাদের অসিয়ত করা ওয়াজিব । এটি মাসরূক, ইয়াস, কাতাদা, ইবনে জারির ও যুহরির মত। তৃতীয় মত: এটা চার প্রধান ইমাম ও যায়দি ময্হাবের মত। মতটি হলো, সম্পত্তি রেখে গেলেও অসিয়ত করা সবার উপর ফরয নয়। পিতামাতা ও অনুভ্তরাধিকারী আত্মীয়দের জন্য অসিয়ত করাও ফরয নয়। অবস্থাভেদে এর বিধান পরিবর্তিত হয়ে থাকে । এটা কোথাও ওয়াজিব, কোথাও মুস্তাহাব কোথাও হারাম, কোথাও মাক্রূহ এবং কোথাও মুবাহ। ওয়াজিব: অসিয়ত করা সেই ক্ষেত্রে ওয়াজিব যেখানে মানুষের উপর শরিয়তের বিধান অনুযায়ী কোনো কর্তব্য থাকে এবং অসিয়ত না করলে তা বিনষ্ট হওয়ার আশংকা থাকে । যেমন তার উপর যাকাত ফরয ছিলো, যা সে দেয়নি, হজ্জ ছিলো যা সে করেনি । তার কাছে আমানত ছিলো যা প্রত্যর্পণ করেনি, কোনো খণ ছিলো যা সে পরিশোধ করেনি এবং সে ছাড়া আর কেউ যা জানেওনা, অথবা কোনো সাক্ষী ছাড়া তার নিকট কারো সম্পদ গচ্ছিত ছিলো । মুস্তাহাব: আল্লাহ্‌র নৈকট্য ও সন্তুষ্টি লাভ, দরিদ্র আত্মীয়দের কল্যাণ এবং সথলোকদের উপকার করার জন্যে অসিয়ত করা মুস্তাহাব । হারাম: অসিয়ত দ্বারা উত্তরাধিকারদের ক্ষতি হলে অসিয়ত করা হারাম । আব্দুর রাজ্জাক আবু হুরায়রা রা. সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেন: কোনো ব্যক্তি যদি সতুর বছরও নেক কাজ করে, অত:পর কোনো অসিয়ত করে কারো উপর যুলুম করে এবং এভাবে তার জীবনের শেষ কাজটি অসৎ কাজ হয়, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে । আবার কোনো ব্যক্তি যদি সত্তর বছরব্যাপী খারাপ কাজ করতে থাকে, অত:পর একটা সুবিচারমূলক অসিয়ত করে এবং এভাবে তার জীবনের শেষ কাজটি ভাল কাজ হয়, তবে সে জান্নাতে যাবে । আবু হুরায়রা রা. বলেন: তোমরা ইচ্ছা করলে এ আয়াতটি পড়তে পারো: -690255 35 4) 2০০ ৬৫3 “এগুলো হচ্ছে আল্লাহ্র সীমারেখা । সুতরাং এগুলো তোমরা লংঘন করোনা ।' (সূরা বাকারা ২: আয়াত ২২৯)। সাঈদ ইবনে মান্সুর বিশুদ্ধ সনদে বর্ণনা করেন, ইবনে আব্বাস রা. বলেন: 'অসিয়তে কারো ক্ষতি সাধন কবীরা গুনাহ ।" হাদিসটি নাসায়িও বর্ণনা করেন। যে অসিয়ত দ্বারা কারো ক্ষতি সাধন করা উদ্দেশ্য, তা বাতিল, যদিও তা সম্পত্তির এক তৃতীয়াংশের চেয়ে কম হয় ।) অনুরূপ মত, গির্জা নির্মাণ বা প্রমোদশালা নির্মাণের অসিয়ত হারাম । মাকরূহ: অসিয়ত সেই ক্ষেত্রে মাক্রূহ যখন অসিয়তকারী স্বল্পবিত্তশালী হয় এবং তার এমন উত্তরাধিকারী থাকে যারা তার মুখাপেক্ষী । অনুরূপ, কোনো ফাসেককে অসিয়ত করা সেই ক্ষেত্রে মাক্রূহ, যখন প্রবল ধারণা জন্মাবে যে, তারা এ দ্বারা পাপ কাজে শক্তি সঞ্চয় করবে, কিন্তু যখন মনে হবে যার জন্য অসিয়ত করা হবে সে এ দ্বারা সৎ কাজে উদ্বুদ্ধ ও উৎসাহিত হবে তখন এটা মুস্তাহাব । www.pathagar.com

— পৃষ্ঠা ৩০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।