ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

অসিয়ত ৩০৩ ‘হে মুমিনগণ, তোমাদের মধ্যে কারো যখন মৃত্যু উপস্থিত হয় তখন তোমাদের মধ্য থেকে দু'জন ন্যায়পরায়ণ লোককে অসিয়ত করার সময় সাক্ষী রাখবে ।' (সূরা মায়িদা: আয়াত ১০৬) নিম্নোক্ত হাদিসসমূহ থেকেও অসিয়তের বিধান প্রমাণিত হয়: ১. বুখারি ও মুসলিম ইবনে উমার রা. থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ্‌ সা. বলেন: ‘কোনো মুসলমানের নিকট অসিয়ত করার মতো কিছুমাত্র সম্পদও যদি থেকে থাকে, তবে দুটো রাত যাপন করলেও তার নিজের কাছে অসিয়ত লিপিবদ্ধ না রেখে যাপন করা বাঞ্ছণীয় নয়।' ইবনে উমর রা. বলেন: রসূল সা.কে একথা বলতে শোনার পর থেকে আমি নিজের কাছে অসিয়ত লিপিবদ্ধ না রেখে একটা রাতও কাটাইনি। হাদিসের মর্ম হলো, অসিয়ত সদাপ্রস্তুত রাখা বিচক্ষণতা ৷ কারণ মৃত্যু সহসাই আসতে পারে। ইমাম শাফেয়ি রহ. বলেন: মুসলমানের জন্যে এটাই সতর্কতা ও প্রাজ্ঞতা যে, অসিয়ত সব সময় তার কাছে লিখিত থাকবে যখন তার কাছে অসিয়ত করার মতো কিছু থাকে । কেননা: সে জানেনা কখন তার মৃত্যু উপস্থিত হবে এবং তা তার ইচ্ছা বাস্তবায়নে অন্তরায় হয়ে দাঁড়াবে। ২. ইমাম আহমদ, তিরমিযি, আবু দাউদ ও ইবনে মাজা আবু হুরায়রা রা. সূত্রে বর্ণনা করেন: রসূলুল্লাহ্‌ সা. বলেন: একজন পুরুষ বা নারী ষাট বছর আল্লাহ্‌র হুকুম মেনে চলার পরও যদি তাদের মৃত্যু আসে এবং তারা অসিয়তের মাধ্যমে উত্তরাধিকারীর ক্ষতি সাধন করে, তবে উভয়ের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। অত:পর আবু হুরায়রা এই আয়াতাংশ পাঠ কররেন: | OLE AE dis hese JET 4৮55 9০৯ Bes pte ‘সে যে অসিয়ত করে তা দেয়ার পর ও ঝণ পরিশোধের পর, যদি কারো জন্যে ক্ষতিকর না হয়। এটা আল্লাহ্‌র নির্দেশ। আল্লাহ্‌ সর্বজ্ঞ, সহনশীল ।' (সূরা নিসা ৪: আয়াত ১২) । ৩. ইবনে মাজা জাবির রা. সূত্রে বর্ণনা করেন। রসূলুল্লাহ্‌ সা. বলেন: ‘যে ব্যক্তি কোনো অসিয়ত করে মারা গেল সে যেন আল্লাহ্র পথে ও আল্লাহ্‌র বিধানের উপর মারা গেল, তাক্‌ওয়া ও শাহাদাতের মৃত্যু বরণ করলো, এবং ক্ষমাপ্রাপ্ত অবস্থায় মারা গেল । অসিয়ত যে শরিয়ত সম্মত, সে ব্যাপারে মুসলিম উম্মাহর ইজমা রয়েছে। সাহাবিদের অসিয়ত: রসূলুল্লাহ সা. ইন্তিকাল কালে কোনো অসিয়ত করে যাননি । কারণ তিনি অসিয়ত করা যায় এমন কোনো সম্পত্তি রেখে যাননি । ইমাম বুখারি ইব্নে আবি আওযফা রা. সূত্রে বর্ণনা করেন: রসূলুল্লাহ সা. কোনো অসিয়ত করে যাননি । আলেমগণ এর কারণ ব্যাখ্যা করে বলেন: কেননা তিনি তার পরে কোনো সম্পত্তি রেখে যাননি । তার যে জমি ছিলো, তা তিনি আল্লাহ্র পথে দান করে গেছেন। অস্ত্র ও খচ্চর সম্পর্কে তিনি জানিয়েছেন যে, এ দুটো উত্তরাধিকার সূত্রে হস্তান্তরিত হয়না । এটা ইমাম নববীর বর্ণনা। সাহাবিগণ তাদের সম্পত্তির অংশবিশেষ আল্লাহ্র নৈকট্য লাভের জন্যে অসিয়ত করে যেতেন । তাদের উত্তরাধিকারীদের জন্যে তারা লিখিতভাবে উপদেশ দিয়ে যেতেন। আব্দুর রাজ্জাক বিশুদ্ধ সনদে বর্ণনা করেন, আনাস রা. বলেন: সাহাবিগণ তাদের অসিয়তের শুরুতে লিখতেন: ‘অমুকের পুত্র অমুক অসিয়ত করছে যেন সে সাক্ষ্য দেয়, আল্লাহ্‌ ছাড়া আর কোনো মাবুদ নেই, মুহাম্মদ সা. আল্লাহ্‌র রসূল, কিয়ামত সংঘটিত হবেই এতে কোনো সন্দেহ নেই, এবং আল্লাহ্‌ কবরে যারা থাকবে তাদেরকে পুনরুজ্জীবিত করবেন। সে তার পরিত্যক্ত পরিবার-পরিজনকে অসিয়ত করছে যেন তারা আল্লাহ্‌কে ভয় করে, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভাল করে, এবং তারা মুমিন হয়ে থাকলে যেন আল্লাহ্‌ ও তার রসূলের আনুগত্য করে। ইবরাহিম ও ইয়াকুব আ. তাদের সন্তানদেরকে যে অসিয়ত করেছিলেন সেই অসিয়ত করছে যে, আল্লাহ্‌ তোমাদের জন্য এই দীন মনোনীত করেছেন । সুতরাং তোমরা এই দীনের কাছে আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যু বরণ করোনা ৷' www.pathagar.com

— পৃষ্ঠা ৩০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।