৩০২ ফিক্হুস্ সুন্নাহ হয় এবং তার সম্পত্তি অনেক থাকে, তবে তার জন্যে ধাত্রী পালনকারিণী নিয়োগ করবে এবং তার ব্যয় নির্বাহে প্রশস্ততার নীতি অবলম্বন করবে । আর যদি প্রাপ্তবয়স্ক হয় তবে তার জন্য উত্তম পোশাক, মজাদার খাবার ও ভূত্যের ব্যবস্থা করবে । আর যদি সম্পদ কম থাকে তবে সেই অনুপাতে ব্যয় নির্বাহ করবে । আর যদি আরো কম থাকে তবে সাধারণ খাদ্য ও প্রয়োজনীয় সাধারণ পোশাকের ব্যবস্থা করবে । ইয়াতিম যদি এত দরিদ্র হয় যে তার কিছুই নেই, তবে বাইতুল মাল থেকে তার জন্যে ভাতা বরাদ্দ করা শাসকের কর্তব্য । শাসক তা না করলে মুসলমানদের উপর তা দায়িত্ব বর্তাবে। প্রথমে বিশিষ্ট জনদের উপর, তারপর সর্বসাধারণের উপর তার মেয়ে তার জন্যে সবচেয়ে বিশিষ্ট ব্যক্তি। তাকে স্তন্য দান, ও দেখাশুনা করা তার কর্তব্য । এ জন্য সে কারো কাছে পাওনাদার হবেনা । ওছি কি বিনা অনুমতিতে কিছু দান করতে পারবে?: ওছি, স্ত্রী ও কোষাধ্যক্ষ কারো সম্পদ থেকে তার বিনা অনুমতিতে কাউকে দান করতে পারবেনা । অবশ্য সম্পত্তির জন্য ক্ষতিকর নয় এমন স্বল্প পরিমাণে করতে পারে । আয়েশা রা. বলেন, রসূলুল্লাহ্ সা. বলেছেন: 'স্ত্রী যখন তার স্বামীর সম্পত্তির ক্ষতি না করে তা থেকে কিছু দান করে, তার জন্যে সে ও তার স্বামী উভয়ে পুরস্কৃত হবে, কোষাগার রক্ষকও তদ্রুপ পুরস্কৃত হবে। কারো জন্যে কারো পুরঙ্কারহাস পাবেনা । কবি আটাত্তরতম অধ্যায় অসিয়ত রি সংজ্ঞা: আভিধানিক অর্থে অসিয়ত হচ্ছে সংযোগ স্থাপন। অর্থাৎ মৃত্যুর পূর্বের সাথে মৃত্যুর পরের সংযোগ স্থাপন । শরিয়তের পরিভাষায় কোনো মানুষ কর্তৃক অপর কোনো মানুষকে কোনো সামগ্রী, খণ বা সেবা এমন শর্তে দান করা যে, যাকে দান করা হলো সে দানকারীর মৃত্যুর পরেই দানকৃত বস্তুর মালিকানা লাভ করবে, তার আগে নয়। কেউ কেউ এভাবেও একে সংজ্ঞায়িত করেছেন যে, অসিয়ত হচ্ছে স্বেচ্ছাকৃত দান হিসাবে কাউকে কোনো জিনিসের মালিকানা মৃত্যুর পরে দান করা। এই সংজ্ঞা থেকে হিবা (দান) ও অসিয়তের পার্থক্য স্পষ্ট হয়ে যায়। হিবা দ্বারা যে মালিকানা সৃষ্টি হয়, তা তাৎক্ষণিকভাবেই কার্যকর হয়। কিন্তু অসিয়ত দ্বারা সৃষ্ট মালিকানা মৃত্যুর পরে ব্যতীত কার্যকর হয়না। তাছাড়া হিবা একমাত্র কোনো বস্তু বা সামগ্ৰী দ্বারাই করা যায়। কিন্তু অসিয়ত সামগ্রী, খণ ও সেবা দ্বারাও করা যায়। অসিয়তের বিধান: অছিয়ত কুরআন, সুন্নাহ্ ও ইজ্মা দ্বারা শরিয়ত সম্মত বলে প্রমাণিত। কুরআনে আছে: ০১৮ সি? সু হি ০৮92 তে এ] ০৯৭ AOL ৮০ tL ০০220 bE ‘তোমাদের মধ্যে কারো মৃত্যুকাল উপস্থিত হলে (অর্থাৎ মৃত্যুর কারণ ও লক্ষণ প্রতিভাত হলে) সে যদি কিছু সম্পত্তি রেখে যায় তবে ন্যায়ানুগ প্রথামত (অর্থাৎ উত্তরাধিকারীদেরকে ক্ষতিগ্রস্ত না করে) তার পিতামাতা ও আত্মীয়স্বজনের জন্য অসিয়ত করার বিধান তোমাদেরকে দেয়া হলো । এটা মুত্তাকীদের জন্যে একটি কর্তব্য । (সূরা বাকারা, আয়াত: ১৮০) 23262 ৮১: 229) 5% ০৪ ‘সে যা অসিয়ত করে তা দেয়ার পর এবং খাণ পরিশোধ করো... (সূরা নিসা, আয়াত: ১১) যন LE JOE 18 ৮৪ 2। ১ ০ ০৫০০ 759 bend BUG BH ০91 চে www.pathagar.com
— পৃষ্ঠা ৩০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।