ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

হিজর ৩০১ নিষেধাজ্ঞা আরোপিত ব্যক্তিকে সম্পত্তি অর্পণে শাসকের আদেশ অপরিহার্য: কিছু সংখ্যক ফকিহের মতানুসারে নিষেধাজ্ঞা আরোপিত ব্যক্তির নিকট তার সম্পত্তি অর্পণের জন্যে শাসকের নিকট থেকে আদেশ লাভ করা ও শাসকের নিকট তার ভালমন্দ বিচারের জ্ঞান লাভ প্রমাণিত হওয়া শর্ত। আবার কতক ফকিহের মতে এ ধরনের নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তির অভিভাবকের দৃষ্টিতে ভালমন্দ বিচারের জ্ঞান লাভ করেছে বলে প্রমাণিত হওয়া যথেষ্ট । অপ্রাপ্তবয়স্ক, নির্বোধ ও পাগলের অভিভাবক বা ওছি হবে কে?: অপ্রাপ্তবয়স্ক, নির্বোধ ও পাগলের অভিভাবক তাদের পিতা । পিতা না থাকলে তার আত্মীয় স্বজন বা শাসক কর্তৃক নিযুক্ত অভিভাবক । কেননা সে-ই তার প্রতিনিধি । নিযুক্ত প্রতিনিধি না থাকলে তার অভিভাবক হবে শাসক । শাসক বা আত্মীয়দের দ্বারা নিযুক্ত না হলে দাদা, মা ও পিতৃপক্ষীয় অন্যান্য আত্মীয় তার অভিভাবক হতে পারবেনা । আমাদের যুগে প্রথমোক্ত মতটি অনুসরণ শ্রেয়। হিজর আরোপিত ব্যক্তির অভিভাবক বা ওছি হওয়ার শর্তাবলী: ওছি হচ্ছে সেই ব্যক্তি, যিনি হিজর আরোপিত ব্যক্তির তত্বাবধানের দায়িত্ব লাভ করেন , চাই এই দায়িত্ব আত্মীয়-স্বজনের পক্ষ থেকে দেয়া হোক বা শাসকের পক্ষ থেকে । ওছি নারী হোক বা পুরুষ, দীনদারী, সততা ও বিজ্ঞতায় তার প্রসিদ্ধ হওয়া জরুরি । উমর রা. হাফ্সা রা. কে ওছি নিযুক্ত করেছিলেন। ওছির দায়িত্ হলো ইয়াতিমের ধন সম্পদ বা হিজ্র আরোপিত ব্যক্তির ধন সম্পদ এমনভাবে ব্যবহার করবে যাতে তা বৃদ্ধি পায়। ইমাম মালেকের মতে ওছি বা পিতা স্বজনপ্রীতির মনোভাব এড়িয়ে ইয়াতিমের সম্পত্তি থেকে কিছু কিনতে বা তার সম্পদের বিনিময়ে নিজেদের সম্পত্তি বিক্রয় করতে পারে। দুর্বলতা থাকলে অভিভাবকতৃ পরিহার করা উচিত: আবু যর রা. সূত্রে বর্ণিত, রসূলুল্লাহ সা বলেন: হে আবু যর! আমি তোমাকে দুর্বল মনে করি । তাই আমি নিজের জন্যে যা পছন্দ করি, তোমার জন্যেও তা পছন্দ করি। তুমি কখনো দুই ব্যক্তির আমীর হবে না এবং ইয়াতীমের সম্পত্তির অভিভাবক হবেনা। অভিভাবক ইয়াতীমের সম্পত্তি থেকে ভক্ষণ করতে পারে: সূরা নিসার ৬ নং আয়াতে আল্লাহ্‌ বলেন: “যে অভাবমুক্ত সে যেন নিবৃত্ত থাকে এবং যে বিস্তহীন সে যেন সংগত পরিমাণে ভোগ করে।' এ আয়াত থেকে প্রমাণিত হয়, বিত্তশালী বা সচ্ছল অভিভাবকের ইয়াতীমের মালে কোনো অধিকার নাই। অভিভাবকত্বর প্রতিদান সে আল্লাহ্র কাছ থেকে পাবে । তবে শাসক তার জন্যে কোনো ভাতা নির্ধারণ করলে তা তার জন্যে ভোগ করা হালাল । আর সে বিস্তহীন হলে তার সম্পত্তি থেকে সে সংগত পরিমাণে নিতে পারে । অর্থাৎ যে ধরনের পরিশ্রম সে করে তার জন্য প্রচলিত নিয়মানুসারে পারিশ্রমিক নিতে পারে। আয়েশা রা. এ আয়াত প্রসংগে বলেন: এ আয়াত নাযিল হয় ইয়াতিমের তত্বাবধায়ক সম্পর্কে, যে তার সম্পত্তির দেখাশুনা ও রক্ষণাবেক্ষণ করে। সে দরিদ্র হলে সংগত পরিমাণে তা থেকে কিছু ভক্ষণ করতে পারে। আমর ইবনে শুয়াইব সূত্রে বর্ণিত: এক ব্যক্তি রসূল সা. এর কাছে এসে বললো: আমি দরিদ্র ৷ আমার কিছুই নেই। আমার তদারকীতে একজন ইয়াতিম রয়েছে। রসূল সা. বললেন: তুমি তোমার ইয়াতিমের সম্পত্তি থেকে কিছু খেতে পার। কিন্তু অপচয় অপব্যয় করবেনা । সে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আর তার অভিভাবকত্ব করবেনা এবং তার সম্পদ (নিজের জন্য) সঞ্চয় করবেনা । অন্য কথায়, প্রচলিত নিয়মে একই কাজে যে পারিশ্রমিক দেয়া হয় তার চেয়ে বেশি নেয়া নিষেধ। অপ্রাপ্ত বয়ফ্কের ভরণ-পোষণ: আল্লাহ্‌ সূরা নিসার ৫নং আয়াতে বলেন: ৮৮19965৮295 625 LAB 5 শে LL 20 on ওলা এ চিন Et 1535 YS ০ ‘তোমাদের সম্পদ, যা আল্লাহ তোমাদের জন্যে উপজীবিকা করেছেন, তা নির্বোধদের হাতে অর্পণ করোনা । তা তাকে তাদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করবে এবং তাদের সাথে সদালাপ করবে ।' ইমাম কুরতুবী বলেন: “ওছি ইয়াতিমের ব্যয় তার অবস্থা ও সম্পদ অনুযায়ী নির্বাহ করবে । সে যদি অপ্রাপ্তবয়স্ক www.pathagar.com

— পৃষ্ঠা ৩০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।