ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ٣٣٠
📝 نص 📖 PDF

হিজর ২৯৯ 'নাইলুল আওতর' গ্রন্থে ‘আল-বাহ্র' থেকে উদ্ধৃত করা হয়েছে: 'হিজ্রের যোগ্য নির্বুদ্ধিতা হলো পাপকার্ষে কিংবা যে কাজে দুনিয়া বা আখেরাতের কোনো কল্যাণ নেই, এমন কাজে অর্থ ব্যয় করা, যেমন এক দিরহামের সামগ্রী একশো দিরহাম দিয়ে খরিদ করা । ভালো খাদ্য, ভালো পোশাক ও ভালো সুগন্ধী ইত্যাদি খরিদ করা কোনো নির্বুদ্ধিতার কাজ নয়। আল্লাহ্‌ সূরা আ'রাফের ৩২ নং আয়াতে বলেন: yall 21901 ০৪৯) 2 09 45830 ০ ১912 568 6৭ লী এ॥ Ey তি ৮০৪ oes হচ্ছ 9255 Cet “বলো, আল্লাহ্‌ স্বীয় বান্দাদের জন্য যে সব শোভার বস্তু ও বিশুদ্ধ জীবিকা সৃষ্টি করেছেন, তা কে নিষিদ্ধ করেছে? বলো, পার্থিব জীবনে বিশেষ করে কিয়ামতের দিনে এসমস্ত তাদের জন্য যারা ঈমান আনে।, এরূপে আমি জ্ঞানীদের জন্যে নিদর্শন বিশদভাবে বিবৃত করি ।' তদ্রুপ, ধনীর কার্যকলাপে খরচ করাও নিরুদ্ধিতার লক্ষণ নয় । নির্বোধের কৃতকর্মসমূহ: হিজ্র আরোপের আগে নির্বোধ ব্যক্তি যে সব কাজ করে তা বৈধ ও কার্যকর ৷ হিজ্র আরোপ করার পর তার নিজের সম্পত্তিতে আর কোনো হস্তক্ষেপ বৈধ হবে না। তার ক্রয়, বিক্রয়, ওয়াক্ বা স্বীকারোক্তি বৈধ ও কার্যকর হবে না। নিজের বিরুদ্ধে নির্বোধের স্বীকারোক্তি: ইবনুল মুনযির বলেন: আমি যতো জন আলেমের মতামত স্মরণ রেখেছি, তারা সবাই একমত যে, নির্বোধ ব্যক্তি নিজের বিরুদ্ধে ব্যভিচার, ছুরি, মদপান, অপবাদ বা হত্যার স্বীকারোক্তি করলে তা বৈধ এবং তার উপর হদ কার্যকর হবে । আর যদি তার কাছে কারো কোনো পাওনা আছে মর্মে স্বীকারোক্তি করে তবে তার উপর থেকে হিজ্র অপসারিত না হওয়া পর্যন্ত তার কাছ থেকে তা দাবি করা যাবেনা । নির্বোধ ও দেউলিয়ার উপর হিজ্র আরোপের প্রচার: নির্বোধ ও দেউলিয়ার উপর হিজর আরোপিত হয়ে থাকলে তার ব্যাপক প্রচার মুস্তাহাব, যাতে জনগণ তা জানে, তাদের ব্যাপারে ধোকায় না পড়ে এবং মানুষ তাদের সাথে লেনদেন করতে চাইলে জেনে বুঝে করে। অপ্রাপ্ত বয়ক্কের উপর হিজর: নির্বোধের উপর যেমন তার নির্বৃদ্ধিতার কারণে হিজ্র আরোপিত হয়, তেমনি অপ্রাপ্তবয়ক্কের উপরও হিজ্র আরোপিত হয় এবং তাকে তার ধন-সম্পদে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখা হয়, যাতে তার সম্পত্তি নষ্ট হওয়া থেকে রক্ষা পায়। কেবল দুই শর্তে তাকে তার সম্পত্তিতে হস্তক্ষেপ করার অনুমতি দেয়া যায় । এক: প্রাপ্তবয়স্ক হওয়া; দুই: বুদ্ধিমত্তা লাভ । সূরা নিসার ৬ নং আয়াতে আল্লাহ্‌ বলেন: 8 22151 nil 17330 1050 LOE LEN ১৫৫ 0৫1506519৪০ ooh IE হয়াতীমদেরকে যাচাই করো যতক্ষণ পর্যন্ত তারা বিয়ের যোগ্য হয়। যদি তাদের মধ্যে ভাল মন্দ বিচারের জ্ঞান দেখতে পাও তবে তাদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দাও।'এ আয়াতটি সাবিত ইবনে রিফায়া ও তার চাচা সম্পর্কে নাযিল হয়। রিফায়া তার অগ্রাপ্তবয়ঙ্ক ছেলে সাবিতকে রেখে মারা গেলে সাবিতের চাচা রসূল সা. এর নিকট এসে বললো: আমার এই ভাতিজা ইয়াতিম এবং আমার নিকট লালিত-পালিত হচ্ছে। তার সম্পদ থেকে কতটুকু আমার জন্যে হালাল এবং কবে তার সম্পদ তার কাছে অর্পণ করবো? তখন আল্লাহ্‌ এ আয়াত নাযিল করলেন। বয়োপ্রাপ্তির নিদর্শনাবলী: নিম্নোক্ত নিদর্শনাবলীর যে কোনোটি প্রকাশ পেলে বয়োপ্রান্তি প্রমাণিত হয়: ১. বীর্যপাত, চাই তা ঘুমের মধ্যে হোক বা জাগ্রত অবস্থায় । আল্লাহ্‌ সূরা নূরের ৫৯ নং আয়াতে বলেন: Ad A ক তিনি JAMA পা পাপী 7০১ ০৫০49 ০১০০৫ BEL পেস ০৫5 0981 Eh ঠ5 www.pathagar.com

— صفحة ٣٠١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.