ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

২৯৮ ফিক্হুস্‌ সুন্নাহ অভাবগ্রস্তের উপর হিজ্র নেই: দেউলিয়ার উপর হিজর আরোপিত হবে তখনই, যখন তার অভাবগ্রস্ত হওয়া স্পষ্ট হয়না ৷ যদি স্পষ্ট হয়ে যায় সে অভাবগ্রস্ত, তাহলে তাকে আটক করাও হবেনা । তার উপর হিজ্রও (লেনদেনের নিষেধাজ্ঞা) আরোপিত হবে না এবং পাওনাদাররা তার পেছনে লেগে থেকে ক্রমাগত চাপও দেবে না, বরং তার সচ্ছলতা ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করা ও তাকে সময় দেয়া হবে। কারণ আল্লাহ্‌ বলেন: “যদি খাতক অভাবগ্রস্ত হয় তবে সচ্ছলতা পর্যন্ত তাকে অবকাশ দেয়া বিধেয়।' ইমাম মুসলিম বর্ণনা করেন: এক ব্যক্তি কিছু ফল কিনে মুসিবতে পড়ে গেল । ফলে তার দায়দেনা এতো বৃদ্ধি পেল যে, রসূলুল্লাহ সা. জনতাকে অনুরোধ করলেন তাকে সদৃকা দিতে । লোকেরা সদকা দিল । কিন্তু তাতেও খণ পরিশোধ করার মতো পর্যাপ্ত পরিমাণ অর্থ সংগৃহীত হলোনা । তখন রসূলুল্লাহ্‌ সা. তার পাওনাদারদেরকে বললেন: তোমরা যা পেয়েছ তাই নিয়ে যাও। এর চেয়ে বেশি পাবে না।" . অভাবগ্রস্ত ব্যক্তিকে অবকাশ দেয়ার সওয়াব বহুগুণ বেশি। বারিদা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ্‌ সা. বলেন: ‘যে ব্যক্তি অভাব্গ্রস্তকে অবকাশ দিলো, সে প্রতিদিনের জন্য দ্বিগুণ সদ্‌কার সওয়াব পাবে।' খাতককে যতোটুকু রেয়াত দেয়া জরুরি: শাসক যখন দেউলিয়ার সম্পত্তি বিক্রয় করে পাওনাদারদের খণ পরিশোধ করে, তখন তার জীবন ধারণের জন্যে ন্যুনতম যা প্রয়োজন, তা তার জন্যে ছেড়ে দেয়া ওয়াজিব। যেমন তার বাড়িটি বিক্রয় করা যাবেনা । কেননা বাড়ি ছাড়া তো তার মাথা গোজার ঠাই নেই। অনুরূপ, তার সম্পত্তি থেকে ততোটুকু পরিমাণ ছেড়ে দেয়া জরুরি, যতোটুকু দিয়ে সে তার মত ব্যক্তির উপযোগী একজন চাকর রাখতে পারে । খাতক যদি ব্যবসায়ী হয়, তবে ব্যবসায়ের ন্যুনতম সম্বল তার জন্য ছেড়ে দিতে হবে । আর যদি সে পেশাদার হয়, তবে তার পেশার প্রয়োজনীয় সাজ-সর ম ও যন্ত্রপাতি তাকে ছেড়ে দিতে হবে । আর তার জন্য ও তার উপর নির্ভরশীলদের জন্যে তার মতো ব্যক্তির উপযোগী ন্যুনতম খাদ্য ও বস্তু সরবরাহ নিশ্চিত করা জরুরি । ইমাম শওকানি বলেন: খাতকের ও তার উপর নির্ভরশীলদের জীবন ধারণের জন্য অপরিহার্য বাসস্থান, পরিধানের ও শীত থেকে রক্ষা পাওয়ার বন্ত্র ও ন্যুনতম প্রয়োজনীয় খাদ্য-পানীয় ব্যতীত তার কাছে যা কিছু পাওয়া যায়, তার সব কিছু নেয়া পাওনাদারদের জন্য বৈধ । তার এই বক্তব্যের ব্যাখ্যায় তিনি মুয়ায রা. এর হাদিস উল্লেখপূর্বক বলেন: এমন কোনো প্রমাণ নেই যে, পাওনাদাররা মুয়াষের পরিধানের পোশাক নিয়ে গেছে, তাকে তার বাড়ি থেকে বের করে দিয়েছে বা তিনি ও তার উপর নির্ভরশীলরা তাদের জীবন ধারণের ন্যুনতম অবলম্বন ছেড়ে চলে গেছে। এ জন্যেই আমি বলেছি যে, এই জিনিসগুলো কোনো অবস্থায়ই খাতকের কাছ থেকে কেড়ে নেয়া যাবেনা । এটা ইমাম আবু হানিফা ও ইমাম আহমদের মত। ইমাম শাফেয়ির মতে, তার বাড়ি এ অবস্থায় বিক্রয় করা যাবে। নির্বোধের উপর হিজর: নির্বোধ ব্যক্তি প্রাপ্তবয়স্ক হলেও তার নির্বদ্ধিতা ও কান্ড জ্ঞানহীন তৎপরতার কারণে তার উপর হিজ্র আরোপিত হবে। মহান আল্লাহ্‌ বলেন: ft ০৮020 0 tL yf 7০871 V5 ‘তোমাদের সম্পদ, যা আল্লাহ তোমাদের জন্যে উপজীবিকা করেছেন, তা নির্বোধদের হাতে অর্পণ করোনা ৷’ (সূরা নিসা: আয়াত ৫)। এ আয়াত দ্বারা নির্বোধ ব্যক্তির উপর হিজ্রের বৈধতা প্রমাণিত । আল্লামা ইবনুল মুন্যির বলেন: ‘অধিকাংশ আলেমের মতে যে ব্যক্তি নিজের সম্পদ নষ্ট করে, সে প্রাপ্তবয়স্ক হোক বা না হোক, তার উপর হিজর আরোপ করা হবে । * ইমাম আবু হানিফা বলেন: বয়োপ্রাপ্তির সময় যে ব্যক্তি স্বাভাবিক বিবেকবুদ্ধির অধিকারী ছিলো, সে পরে নির্বোধ হয়ে গেলেও তার উপর হিজর আরোপ করা হবে না । তবে নিজের সম্পদ নষ্ট করতে দেখা গেলে. হিজর আরোপ করা হবে। সে ক্ষেত্রে তার বয়স পঁচিশ বছর না হওয়া পর্যন্ত তার কাছে তার সম্পত্তি অর্পণ করা হবেনা । পঁচিশ বছর হলে চাই সে নষ্ট করুক বা না করুক, তার সম্পত্তি তার কাছে অর্পণ করা হবে। ইমাম মালেক বলেন: বয়োপ্রাপ্ত হয়েও যদি স্বাভাবিক বুদ্ধিমত্তা অর্জিত না হয়, বুড়ো হয়ে যাওয়ার পরও তার উপর হিজ্র থাকবে । www.pathagar.com

— পৃষ্ঠা ৩০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।