হিজর ২৯৭ ‘নাইলুল আওতার গ্রন্থে বলা হয়েছে: “মুয়াষের উপর লেনদেনের নিষেধাজ্ঞা আরোপ থেকে প্রমাণিত হয় যে, যে কোনো খণগ্রস্তের উপর লেনদেনের নিষেধাজ্ঞা আরোপ করা বৈধ। তাছাড়া ঝগগ্রস্তের ঝণ পরিশোধের জন্য তার সম্পত্তি বিক্রয় করা শাসকের জন্যে জায়েয, চাই তার ঝণ তার গোটা সম্পত্তিকে গ্রাস করুক বা না করুক ।' এভাবে যখন দেউলে খণগ্রস্তের উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়, তখন তার প্রধান সম্পত্তির উপর তার যে কোনো হস্তক্ষেপ অচল ও অকার্যকর হবে । কেননা এটা হিজ্রের দাবি। ইমাম মালিকের মত এবং ইমাম শাফেয়ির দুই মতের মধ্যে অগ্রগণ্য মত এটাই । শুধু সে সব পাওনাদারের খণ হিস্সা অনুযায়ী পরিশোধ করা হবে যারা ঝণ পরিশোধের দাবি নিয়ে উপস্থিত হয়েছে এবং যাদের খণের মেয়াদ শেষ হয়েছে। যে পাওনাদার উপস্থিত কিন্তু পরিশোধের দাবি করছে না, .যে পাওনাদার অনুপস্থিত এবং কোনো প্রতিনিধি নিয়োগ করেনি এবং যে উপস্থিত বা অনুপস্থিত এবং দাবিদার বা অদাবিদার পাওনাদারের খণের মেয়াদ শেষ হয়নি, সে এর আওতাভুক্ত হবেনা এবং তার খণ পরিশোধ করা হবেনা । এটা ইমাম আহমদের মত ও ইমাম শাফেয়ির দুই মতের মধ্যে অপেক্ষকৃত বিশুদ্ধ মত। পক্ষান্তরে ইমাম মালেকের মত হলো, খণ যদি অবিলম্বে পরিশোধযোগ্য হয় তাহলে নিষেধাজ্ঞা আরোপের সাথে সাথেই খণ পরিশোধ করা হবে। আর যে দেউলে মৃত্যুবরণ করেছে, তার খণ সকল পাওনাদারকেই পরিশোধ করা হবে, তাই সে উপস্থিত হোক বা অনুপস্থিত, খণ পরিশোধের দাবি করুক বা না করুক এবং ঝণ দীর্ঘমেয়াদী হোক বা ত্বরিত পরিশোধযোগ্য হোক। খণ পরিশোধ করার সময় সর্বাগ্রে আল্লাহ্র হক অত:পর বান্দার হক পরিশোধ করা হবে । কেননা রসূলুল্লাহ সা. বলেন: “আল্লাহর ঝণ সর্বাগ্রে পরিশোধযোগ্য ।” ইমাম আবু হানিফা বলেন: খণগ্রস্তের উপর নিষেধাজ্ঞা আরোপ করাও জায়েয নেই, তার সম্পত্তি বিক্রয় করাও বৈধ নয়। খণ পরিশোধ না করা পর্যন্ত শাসক তাকে আটক রাখবে । তবে প্রথমোক্ত মতটি হাদিসের অনুকূল বলে অগ্রগণ্য । | দেউলিয়া ব্যক্তির কাছে যদি ধারে দেয়া মালামাল হুবহু পাওয়া যায়: যখন কোনো ব্যক্তি দেউলিয়া হয়ে যাওয়া ব্যক্তির কাছে তার ধারে দেয়া সামগ্রী হুবহু পেয়ে যায় তবে তার কয়েকটা অবস্থা রয়েছে, যা নিম্নে উল্লেখ করা হচ্ছে। ১. যে ব্যক্তি তার দেয়া সামগ্রী হুবহু ও অক্ষত অবস্থায় দেউলিয়ার কাছে পেয়ে যায়, সে অন্য সকল পাওনাদারের তুলনায় তা ফেরত পাওয়ার অধিক হকদার । কেননা রসূলুল্লাহ সা. বলেন: “যে ব্যক্তি দেউলিয়া হয়ে যাওয়া ব্যক্তির কাছে তার ধার দেয়া দ্রব্য হুবহু ও এমন অপরিবর্তিত অবস্থায় পেয়ে যায় যে, বাড়েও নাই, কমেও নাই, সে অন্য পাওনাদারের চেয়ে তার বেশি হকদার ।' (বুখারি ও মুসলিম) । ২. প্রাপ্ত দ্রব্য যদি কম-বেশি হয়ে পরিবর্তিত হয়ে থাকে, তাহলে তার মালিক অন্যান্য পাওনাদারের চেয়ে অথ্াধিকার পাবেনা; বরং তার সমপর্যায়ের পাওনাদার গণ্য হবে। ৩. সে যদি দ্রব্যটি বিক্রয় করে দিয়ে মূল্য আংশিক হস্তগত করে থাকে, তাহলেও সে অন্য পাওনাদারদের সমপর্যায়ের গণ্য হবে এবং অধিকাংশ আলেমের মতে সে বিক্রীত পণ্য ফেরত পাওয়ার হকদার হবেনা । তবে ইমাম শাফেয়ির দুটি মতের মধ্যে এই মতটিই অগ্রগণ্য যে, বিক্রয়কারীই অশ্রাধিকার পাবে। ৪. ক্রেতা যদি মারা গিয়ে থাকে এবং বিক্রয়কারী মূল্য হস্তগত না করে থাকে, অত:পর বিক্রয়কারী তার বিক্রীত দ্রব্য পেয়ে যায়, তবে উপর্যুক্ত হাদিসের আলোকে সে তা ফেরত পাওয়ার অধিক হকদার ৷ এর পেছনে এই যুক্তিও রয়েছে যে, মৃত্যু ও দেউলে হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। এ মতটি ইমাম শাফেয়ির। আবু হুরায়রা রা. বলেন: “আমি অবশ্যই তোমাদের মধ্যে রসূলুল্লাহ সা. এর মত বিচার করবো: যে ব্যক্তি দেউলে হয়েছে বা মারা গেছে, অত:পর কোনো ব্যক্তি তার নিকট তার দ্রব্য অপরিবর্তিত অবস্থায় পেয়েছে, সেই তার অধিক হকদার ।' www.pathagar.com
— পৃষ্ঠা ২৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।