২৯৬ ফিক্ছুস্ সুন্নাহ সাতাত্তরতম অধ্যায় হিজর সংজ্ঞা ও প্রকারভেদ: শরিয়তের বা ফিকহের পরিভাষায় হিজ্র বলা হয় কারো সম্পদের ব্যবহার ও লেনদেনে নিষেধাজ্ঞা আরোপ করা । হিজ্র দুই প্রকার: ১. অন্যের অধিকার রক্ষার্থে হিজ্র। যেমন: সেই দেউয়া ব্যক্তির উপর হিজ্র, যার পুরো সম্পত্তি খণে আটকা পড়েছে। এ ধরনের ব্যক্তিকে তার সম্পত্তিতে হস্তক্ষেপ থেকে বিরত রাখা হয়, যাতে তার খণদাতাদের অধিকার সুরক্ষিত থাকে অর্থাৎ তাদের খণ পরিশোধ নিশ্চিত থাকে । রসূলুল্লাহ সা. মুয়াষের উপর হিজ্র (নিষেধাজ্ঞা) আরোপ করেছিলেন এবং তার সম্পত্তি বিক্রয় করে তার খণ পরিশোধ করেন। (সাঈদ ইবনে মানসূর কর্তৃক বর্ণিত) ২. ব্যক্তির স্বীয় স্বার্থ রক্ষার্থে হিজর: যেমন কোনো অগ্রাপ্তবয়ঙ্ক বুদ্ধিপ্রতিবন্ধী ও পাগলের উপর হিজ্র। এতে এদের সম্পত্তি রক্ষা পায়। দেউলিয়ার উপর হিজর: দেউলিয়া সে ব্যক্তি, যার নিজের মৌলিক প্রয়োজন পূরণের উপযোগী সম্পদ নেই। তার কিছু সম্পত্তি থাকলেও যেহেতু সে গোটা সম্পত্তিই খণ পরিশোধে ব্যয় করা প্রয়োজন, তাই তার সম্পত্তি কার্যত পাওনাদারদের প্রাপ্য । কাজেই কার্যত সে নি:স্ব । ফকিহ্দের ভাষায় সে এমন এক ব্যক্তি, যার খণ এতো বেশি হয়ে গেছে যে, তা সে শোধ করতে পারেনা । তাই শাসক তাকে দেউলিয়া ঘোষণা করেছে। খণ পরিশোধে সক্ষম হয়েও গড়িমসি করা: যে ব্যক্তি তার খণ পরিশোধে সক্ষম এবং পরিশোধের সময়ও সমাগত, অথচ পরিশোধ করেনা, তাকে অত্যাচারী গণ্য করা হয়। কেননা রসূলুল্লাহ্ সা. বলেন: 'ধনীর খণ পরিশোধে টালবাহানা করা যুলুম ৷’ এ হাদিসের আলোকে অধিকাংশ আলেম বলেন: ধনী ব্যক্তির খণ পরিশোধে বিলম্ব করা কবীরা গুনাহ। তাকে খণ পরিশোধের আদেশ দেয়া শাসকের উপর ওয়াজিব । তথাপি পরিশোধ না করলে এবং খণদাতা দাবি করলে তাকে গ্রেফতার করা হবে। রসূল সা. বলেছেন: 'ধনীর গড়িমসি তার সম্মান ভুলুণ্ঠিত করে এবং তার জন্য শাস্তি বৈধ করে।' ইবনুল মুন্যির বলেন: অধিকাংশ আলেম ও বিচারকের মতে খণের দায়ে খাতককে আটক রাখা হবে। উমর ইবনে আব্দুল আযীয খণগ্রস্তের সম্পত্তি পাওনাদারদের মধ্যে বন্টন করে দিতেন, তাকে গ্রেফতার করতেন না। লায়েসও একই মত পোষণ করেই বলেন: এরপরও যদি সে খণ পরিশোধ না করে এব তার সম্পত্তি বিক্রয় না করে তবে শাসক তা বিক্রয় করবে এবং পাওনাদারের পাওনা পরিশোধ করে তাকে আর্থিক ক্ষতি থেকে রক্ষা করবে।' দেউলিয়ার উপর লেনদেনে নিষেধাজ্ঞা ও তার সম্পত্তি বিক্রয় করা: যে ব্যক্তির ধন-সম্পদ আছে, তথাপি ঝণ পরিশোধ করে না, তার পাওনাদাররা সবাই বা কতক পাওনাদার চাইলে শাসক তার উপর লেনদেনের নিষেধাজ্ঞা আরোপ করবে, যাতে তারা ক্ষতি থেকে রক্ষা পায়। অধিকন্তু সে যদি অনুমতি পেয়েও নিজের সম্পত্তি বিক্রয় না করে তবে শাসক তার সম্পত্তি বিক্রয় করতে পারবে এবং তার বিক্রয় বৈধ হবে । কেননা শাসক তার স্থলাভিষিক্ত । এর প্রমাণ সাঈদ ইবনে মানসূর, আবু দাউদ ও আব্দুর রাজ্জাক কর্তৃক আব্দুর রহমান ইবনে কা'ব সুত্রে বর্ণিত নিমোক্ত হাদিস: “মুয়াফু ইবনে জাবাল একজন দানশীল যুবক ছিলেন। তিনি নিজের জন্যে কিছুই সঞ্চিত রাখতেন না। ফলে খণগ্রস্ত হতে হতে এক সময় তার গোটা সম্পত্তিই খণের দায়ে ডুবে যায় । তখন তিনি রসূলুল্লাহ্ সা. এর নিকট এসে তাকে অনুরোধ করলেন যেন তার পাওনাদারদেরকে বুঝিয়ে তার জন্য অবকাশ সৃষ্টি করেন। কারণ পাওনাদাররা যদি কাউকে অবকাশ দিত তবে রসূলুল্লাহ সা. এর খাতিরে মুয়াযকেই দিত। কিন্তু রসূলুল্লাহ্ সা. মুয়াষের সম্পত্তি বিক্রয় করে দিলেন । ফলে মুয়ায একেবারে নি:স্ব হয়ে পড়লেন ৷” www.pathagar.com
— পৃষ্ঠা ২৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।