ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

থোরপোশ বা ভরণ-পোষণ ২৯৫ উর্ধতনদের এবং ছেলে মেয়ে পৌত্র দৌহিত্র ও নিম্নতনদরে ভরণ-পোষণ দিতে বাধ্য থাকবে । অনুরূপ সে ভাই বোন ও স্ত্রীদেরও ভরণ-পোষণ দিতে বাধ্য থাকবে । এই সকল ব্যক্তিবর্গকে সমভাবে ভরণ-পোষণ দেয়া ওয়াজিব। এদের কাউকে কারো উপর অগ্রাধিকার দেয়া হবেনা । এদের ভরণ পোষণের পর কিছু যদি উদ্বৃত্ত থাকে, তবে তা রক্ত সম্পর্কীয় মুহাররমদের ও যাদের উত্তরাধিকার সে পাবে (তাদের মৃত্যুর পর) তাদের ভরণ-পোষণ দিতে তাকে বাধ্য করা হবে, যদি উল্লিখিত আত্মীয়রা নিস্ব ও উপার্জনহীন হয়। এ সব আত্মীয় হচ্ছে চাচা, ফুফু ও উর্ধতিন, মামা, খালা ও উর্ধতন, ভাইয়ের সন্তানেরাও নিন্মতল। এদের মধ্য থেকে যারা আয়-রোজগারে সক্ষম হবে, চাই তা যত সামান্যই হোক, তারা আর ভরণ পোষণের অধিকারী হবে না। তবে পিতামাতা, দাদাদাদী ও স্ত্রীরা সর্বাবস্থায় ভরণ-পোষণের হকদার থাকবে । এ সব আত্মীয়কে অপর্যাপ্ত উপার্জনের উপর নির্ভরশীলতা থেকে রক্ষা করতে সে অসমর্থ হলে তাকে তা করতে বাধ্য করা হবে। প্রয়োজনে তার উদ্বৃত্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রয় করা হবে। জীবজস্তুর ভরণ-পোষণ: জীবজস্তুর জীবন ধারণে যা কিছু খাদ্য ও পানীয় অপরিহার্য, তা যোগান দেয়া তার মালিকের উপর ওয়াজিব । যদি না দেয় তবে শাসক তা দিতে অথবা জীবগুলো বিক্রয় বা যবাই করতে তাকে বাধ্য করবে। অন্যথায় শাসক যা অপেক্ষাকৃত কল্যাণকর তা করবে। ১. ইবনে উমার রা. সূত্রে বর্ণিত, রসূলুল্লাহ্‌ সা. বলেন: জনৈকা মহিলাকে এজন্যে আযাব দেয়া হয়েছিল যে, সে একটা বিড়ালকে আটক রেখেছিল । এর ফলে শেষ পর্যন্ত বিড়ালটি মারা যায় । আটক অবস্থায় তাকে কিছু খেতেও দেয়নি, কিছু পানও করায়নি। আর তাকে ছেড়েও দেয়নি যে মাটির উপর পড়ে থাকা আজেবাজে জিনিস খাবে । এজন্যে মহিলাটি দোযখে যায়। ২. আবু হুরায়রা রা. থেকে বর্ণিত রসূলুল্লাহ্‌ সা. বলেন: এক ব্যক্তি রাস্তা দিয়ে চলতে চলতে পিপাসায় কাতর হয়ে পথিপার্শ্বে একটা কুয়া দেখে তাতে নেমে পানি পান করলো। পান করে যখন উপরে উঠলো, দেখলো একটা কুকুর পিপাসায় ছটফট করছে ও ভিজে মাটি চেটে খাচ্ছে। লোকটি মনে মনে বললো পিপাসায় আমার যে শোচনীয় অবস্থা হয়েছিল কুকুরটার তদ্রপ অবস্থা হয়েছে । তখন সে আবার কৃয়ায় নামলো, নিজের পায়ের মোজায় করে পানি ভরে মুখ দিয়ে চেপে ধরে উপরে এনে এবং কুকুরকে পান করালো। আল্লাহ্‌ এজন্যে তার শুকরিয়া জ্ঞাপন করলেন এবং তার গুনাহ মাফ করলেন ।' লোকেরা বললো: হে রসূলুল্লাহ জীবজস্তুর সেবা করলেও আমরা সওয়াব পাবো!" রসূলুল্লাহ সা. বললেন: যে কোনো প্রাণীর সেবা করলেই সওয়াব রয়েছে। কঠ কঠ চু www.pathagar.com

— পৃষ্ঠা ২৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।