ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

২৯৪ ফিক্হুস্‌ সুন্নাহ সচ্ছল পিতা অসচ্ছল সন্তানের খোরপোশের জন্য দায়ী: অসচ্ছল পিতার ভরণ-পোষণের জন্যে যেমন সচ্ছল সন্তান দায়ী, ঠিক তেমনি অসচ্ছল সন্তানের ভরণ-পোষণের জন্যে সচ্ছল পিতা দায়ী। কেননা রসূলুল্লাহ্‌ সা. হিন্দকে (আবু সুফিয়ানের স্ত্রী) বলেছিলেন: “তোমার ও তোমার ছেলের যতোটা প্রয়োজন, ততোটা তার (স্বামীর) সম্পত্তি থেকে গ্রহণ কর।' ইমাম আহমদ বলেন: সন্তান যদি অসচ্ছল অবস্থায় অথবা বেকার অবস্থায় প্রাপ্তবয়স্ক হয় এবং তার কোনো সম্পত্তি বা উপার্জন না থাকে, তবে পিতা তার ভরণ-পোষণের দায় থেকে অব্যাহতি পাবেনা । অসচ্ছল আত্মীয়দের ভরণ-পোষণ: সচ্ছল আত্বীয়রা অসচ্ছল আত্মীয়দের ভরণ-পোষণের জন্য দায়ী কিনা, সে ব্যাপারে ফকিহ্‌দের বিপুল মতপার্থক্য রয়েছে। একদল বলেন: এটা বাধ্যতামূলক নয়, তবে রক্তের বন্ধন রক্ষা ও সদাচার হিসাবে যতোটা দরকার করা উচিত ইমাম শওকানি বলেন: রক্ত সম্পর্ক রক্ষা করতে যতোটা প্রয়োজন, তার বেশি আত্মীয়ের প্রতি আত্মীয়ের কোনো দায় নেই। রক্ত সম্পর্কীয় আত্মীয় ছাড়া অন্য কোনো পর্যায়ের আত্মীয়ের ভরণ পোষণ জরুরি না হওয়ার কারণ এই যে, এর স্বপক্ষে কুরআন বা হাদিসে কোনো প্রমাণ নেই। বরঞ্চ কিছু হাদিসে শুধু রক্ত সম্পর্কীয় আত্মীয়তা বজায় রাখার নির্দেশনা আছে। তবে সেগুলো সাধারণ ধরনের । আর যে রক্ত সম্পর্কীয় আত্মীয়ের ভরণ পোষণ অন্যের মুখাপেক্ষী, সে আত্মীয়ই আত্মীয়তা নিবিড় করণের অধিক হকদার । আল্লাহ্‌ সূরা তালাকের ৭ নং আয়াতে বলেছেন: ৮ 06410 20 GY ১2 2 ee 3820 Bj) 41598 ৮০৮ 95০ ০5358 59 ০:১০ ০5 i ins “বিত্তবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে এবং যার জীবনোপকরণ সীমিত, সে আল্লাহ্‌ যা দান করেছেন তা থেকে ব্যয় করবে। আল্লাহ্‌ যাকে যে সামর্থ্য দিয়েছেন তার চেয়ে গুরুতর বোঝা তিনি তার উপর চাপান না। আল্লাহ্‌ কষ্টের পর স্বস্তি দেবেন ।' এবং সূরা বাকারার ২৩৬ নং আয়াতে বলেন: 78005 y=) 0455 505 2১১০ 65 ‘বিত্তবান তার সাধ্যমত এবং বিস্তহীন তার সামর্থ্য অনুযায়ী বিধিমত খরচের ব্যবস্থা করবে ।' শাফেয়ি ময্হাবের মত হলো: সচ্ছল আত্মীয় মুসলমান হোক বা অমুসলমান, তার উপর বাপ, দাদা, থেকে যত উর্ধ্বের হোক এবং পুত্র ও পৌত্র থেকে যত নিম্নের হোক, তাদের ভরণ-পোষণ দেয়া ওয়াজিব। এই দুই শ্রেণী ব্যতীত আর কোনো আত্মীয়ের ভরণ-পোষণ দেয়া ওয়াজিব নয়। মালেকি ময্হাবের মত হলো: পিতা, মাতা, ছেলে ও মেয়ে ছাড়া আর কোনো আত্মীয়ের ভরণ-পোষণ ওয়াজিব নয়। দাদা, পৌত্র ও অন্য কোনো আত্মীয়ের ভরণ-পোষণ ওয়াজিব নয়। ধর্মের পার্থক্য ভরণ-পোষণ বাধ্যবাধকতার অন্তরায় নয়। হাস্বলি মযৃহাবের মত হলো: যে সচ্ছল আত্মীয় দরিদ্র আত্মীয়ের মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকারী হয়, সেই সচ্ছল আত্মীয়ের উপর দরিদ্র আত্মীয়ের ভরণ পোষণ ওয়াজিব । এটা উত্তরাধিকারের পাশাপাশি অপ্রতিহত গতিতে চলতে থাকে । কেননা আয় দ্বারাই ব্যয় নির্বাহ হয়। তাছাড়া অধিকারগুলো দ্বিপক্ষীয় বিষয়, একতরফা বিষয় হয়। পিতামাতা ও তদুর্ধ্বের সকলের জন্যে এবং ছেলে ও তদনিমের সকলের জন্যে ভরণ পোষণ জরুরি । তাদের মতে, রক্ত সম্পকীয় আত্মীয় যারা উত্তরাধিকারের অংশ পায়না এবং যারা পিতার দিকের আত্মীয় নয়, তারা যদি ও উর্ধতনদের ও নিম্নতনদের অন্তর্ভুক্ত নয়, তবে কোনো ভরণ-পোষণ পাবেও না, কাউকে দিতেও বাধ্য নয়। কেননা একেতো তাদের আত্মীয়তার বন্ধন দুর্বল, তদুপরি কুরআন ও সুন্নাহতে তাদের সম্পর্কে সুস্পষ্ট কোনো আদেশ নেই । ইবনে হাযৃম বিষয়টিকে ব্যাপকতর রূপ দিয়ে বলেন: “যার ভরণ-পোষণ দেয়ার সামর্থ্য আছে সে তার পরমুখাপেক্ষী ও অস্বচ্ছল পিতামাতা, দাদাদাদী ও www.pathagar.com

— পৃষ্ঠা ২৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।