ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

কুক্বা ২৯৩ পঁচাত্তরতম অধ্যায় রুকবা সংজ্ঞা: রুক্বা হচ্ছে একজন কর্তৃক আরেকজনের নিকট এরূপ প্রস্তাব দেয়া: “আমার বাড়িটা তোমাকে রুক্বা দিলাম, তোমাকে ওটা আজীবন ভোগদখলের জন্যে দিলাম ৷ তুমি যদি আমার আগে মারা যাও, তাহলে ওটা আমার কাছে ফিরে আসবে । আর যদি তোমার আগে আমি মারা যাই, তাহলে ওটা তোমার ও তোমার পরবতীদের থাকবে ৷’ দু'জনের মধ্যে যে জন পরে মারা যাবে, বাড়িটি তার হবে । মুজাহিদ বলেন: যদি কেউ অপর জনকে বলে: ‘ এ জিনিসটা তুমি যতোদিন বেঁচে থাকবে ততোদিন তোমার’ তাহলে তা উমরা, আর যদি বলে: “আমার ও তোমার মধ্যে যে পরে মারা যাবে এটা তার' তাহলে তা হবে রুক্বা। বৈধতা: শরিয়তে রুক্বা বৈধ। জাবির রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেন: 'উমৃরা যাকে দেয়া হয় তার জন্যে বৈধ । রুক্বাও যাকে দেয়া হয় তার জন্যে বৈধ।' -(আবুদাউদ, নাসায়ি, ইবনে মাজা)। বিধান: ইমাম শাফেয়ি ও ইমাম আহমদের মতে রুকবা উম্রার মতো । ইমাম আবু হানিফার মতে উমূরা উত্তরাধিকার সূত্রে হস্তাস্তরিত হয় । আর রুকবা ধারে দেয়া হয়। গতি ছিয়াত্তরতম অধ্যায় খোরপোশ বা ভরণ-পোষণ . | ইতোপূর্বে আমরা স্বামীর উপর স্ত্রীর খোরপোশের দায়িত্ব সম্পর্কে আলোচনা করেছি। বাকি রয়েছে ছেলের উপর পিতামাতার ভরণ-পোষণ, পিতার উপর ছেলের এবং আত্মীয়-স্বজন ও জীবজন্ত্ুর জন্য ব্যয় নির্বাহের দায়িত্বের কথা । পিতামাতার খোরপোশের দায়িত্ব ও ছেলের সম্পদ থেকে তা আদায়: ছেলে যখন স্বচ্ছল এবং পিতামাতা অস্বচ্ছল থাকে, তখন ছেলের উপর পিতামাতার খোরপোশের দায়িত্ব অর্পিত । আম্মারা ইবনে উমাইরের ফুফু আয়েশা রা. কে জিজ্ঞাসা করলেন: আমি একজন ইয়াতিম পালন করি । আমি কি উক্ত ইয়াতিমের সম্পত্তি থেকে প্রয়োজনীয় খোরপোশ নিতে পারি? তখন আয়েশা রা. বললেন: রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: যে কোনো ব্যক্তির সর্বোত্তম খোরপোশ হচ্ছে যা সে নিজের আয় থেকে গ্রহণ করে, অনুরূপ তার সন্তানের সর্বোত্তম খোরপোশ হচ্ছে যা সে তার আয় থেকে গ্রহণ করে।' -(আবুদাউদ, নাসায়ি, ইবনে মাজা, তিরমিযি)। পক্ষান্তরে ছেলের সম্পত্তি থেকে পিতামাতার খোরপোশ গ্রহণ করা জায়েয, চাই ছেলে তার অনুমতি দিক বা না দিক । আর অপচয়, অপব্যয় ও নির্বোধ সুলভ খরচ না করলে পিতামাতার জন্যে ছেলের সম্পত্তি থেকে খরচ করাও জায়েয । এর প্রথম প্রমাণ উপরোল্লিখিত হাদিস আর দ্বিতীয় প্রমাণ জাবির রা. কর্তৃক বর্ণিত হাদিস: এক ব্যক্তি বললো: হে রসূলুল্লাহ, আমার সম্পত্তি আছে, সন্তান আছে। অথচ আমার পিতা আমার সম্পত্তি সাবাড় করে নিতে চান। রসূলুল্পাহ্‌ সা. বললেন: তুমি ও তোমার সম্পত্তি তোমার পিতার ।" -ইবনে মাজা । উল্লেখ্য, এখানে “তোমার সম্পত্তি তোমার পিতার" কথাটার অর্থ এ নয় যে, পিতাই ছেলের সম্পত্তির মালিক। কেননা ছেলেই তার উপার্জিত সম্পত্তির মালিক, তার যাকাত দেয়াও তারই দায়িত্ব এবং তার সন্তানরা তার উত্তরাধিকারীও। ইমাম আবু হানিফা, ইমাম শাফেয়ি ও ইমাম মালিকের মত হলো, পিতা ছেলের সম্পদ থেকে প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করতে পারবে না। আর ইমাম আহমদের মতে প্রয়োজনে বা অপ্রয়োজনে যতো খুশি গ্রহণ করতে পারবে । www.pathagar.com

— পৃষ্ঠা ২৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।