ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

২৯২ ফিক্ছুস্‌ সুন্নাহ ২. জাবির রা. সূত্রে বর্ণিত, রসূলুল্লাহ্‌ সা. বলেন: “যে ব্যক্তিকে কোনো উপহার দেয়া হয়, সে যদি তার প্রতিদান দিতে সক্ষম হয় তবে তা দেয়া উচিত । আর সক্ষম না হলে তার প্রশংসা করা ও ধন্যবাদ দেয়া উচিত। যে প্রশংসা করে সে কৃতজ্ঞতা প্রকাশ করে। আর যে প্রশংসা গোপন করে সে অকৃতজ্ঞ । আর যে ব্যক্তি এমন জিনিস দ্বারা সাজসজ্জা করে যা তাকে দেয়া হয়নি, সে যেন প্রতারণার পোশাক পরে। (আবুদাউদ, তিরমিযি)! ৩. উসামা ইবনে যায়দ রা. সূত্রে বর্ণিত, রসূলুল্লাহ্‌ সা. বলেন: যার প্রতি সৌজন্য প্রকাশ করা হলো এবং সে সৌজন্য প্রকাশকারীকে বললেন: আল্লাহ্‌ তোমাকে উত্তম প্রতিদান দিন সে প্রচুর প্রশংসা করলো । (তিরমিযি)। ৪. আনাস রা. বলেন: রসূলুল্লাহ্‌ সা. মদিনায় এলেন, তার কাছে মুহাজিরগণ এসে বললো: হে রসূলুল্লাহ, আমরা এখানে যাদের কাছে এসেছি, তাদের চাইতে অকাতরে ধন-সম্পদ দানকারী এবং সহানুভূতিশীল মানুষ আর দেখিনি । তারা আমাদের জন্যে প্রচুর পরিশ্রম করে এবং তাদের প্রাচুর্যে আমাদেরকে শরিক করে। ফলে আমাদের আশংকা জন্মেছে যে, আখিরাতের সমস্ত সওয়াব তারাই নিয়ে যাবে । তিনি বললেন: না, যতোক্ষণ তোমরা তাদের প্রশংসা করবে ও তাদের জন্যে দোয়া করবে ততোক্ষণ তোমরাও সওয়াবে শরীক থাকবে ।' (তিরমিযি) । ০০০৪ চুয়াতরতম অধ্যায় উম্রা সংজ্ঞা: উমরা এক ধরনের হিবা, যা কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে যাবজ্জীবন ভোগ করার জন্যে দেয় এবং তার মৃত্যুর পর তা দাতার নিকট ফেরত আসে । এর জন্যে বিভিন্ন রকমের বাক্য ব্যবহৃত হয়ে থাকে। যেমন 'তোমাকে এ জিনিসটা জীবন সত্ত্ব দিলাম ৷’ বা “এই বাড়িটা আজীবন ভোগ দখলের জন্যে দিলাম’ । রসূল্‌ সা. দাতার মালিকানায় ফেরত আসার ধারণা প্রত্যাখ্যান করেছেন। যাকে দান করা হয় তার মৃত্যুর পর উক্ত দানকৃত সামগ্রী তার উত্তরাধিকারীদের মালিকানাতুক্ত হবে । উত্তরাধিকারী না থাকলে তা বাইতুল মালে যাবে। কিন্তু কোনো অবস্থায়ই তা দানকারী বা হিবাকারীর নিকট ফেরত যাবেনা । ১. উরওয়া রা থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেন: “উমরা যাকে দেয়া হয় তারই থাকবে ।' (বুখারি, মুসলিম, আবুদাউদ ও নাসায়ি)। ৩. আবু হুরায়রা রা. সূত্রে বর্ণিত, রসূল সা. বলেন: “উমরা বৈধ ।" (বুখারি, মুসলিম, আবুদাউদ, নাসায়ি)। ৪. আবু সালমা রা. সূত্রে বর্ণিত, রসূলুল্লাহ্‌ সা. বলেন: “উমরা যাকেই দেয়া হোক, তা তারই থাকবে এবং তার পরে তার উত্তরাধিকারীদের থাকবে । তা কখনো দাতার কাছে ফেরত যাবেনা । সে এমন জিনিস দিয়েছে, যার উপর উত্তরাধিকার বলবৎ হয়েছে ।' (মুসলিম, আবুদাউদ, তিরমিযি, নাসায়ি, ইবনে মাজা)। ৫. আবুদাউদ তারেক মক্কী সূত্রে বর্ণনা করেন, জাবির ইবনে আব্দুল্লাহ্‌ বলেন: জনৈক আনসারী মহিলাকে তার ছেলে একটা খেজুরের বাগান দান করেছিল । অত:পর মহিলা মারা গেল । তখন ছেলেটি বললো: বাগানটি তো আমি মাকে আজীবন ভোগ করার জন্যে দিয়েছিলাম । তার কয়েকজন ভাই ছিলো । রসূলুল্লাহ সা. বললেন: এঁ বাগান মহিলার জীবনভর ভোগের জন্য এবং মৃত্যুর পরেও । সে বললো ; আমি ওটা তাকে সদৃকা করেছি। রসূলুল্লাহ্‌ সা. বললেন: ‘সেটি তোমার জন্যে আরো সুদূর পরাহত ৷’ (সদকা করলে তো ফেরত পাওয়ার প্রশ্নই ওঠেনা ।) এটাই হানাফি, শাফেয়ি ও ইমাম আহমদের মত । ইমাম মালেক বলেন: উম্রা কোনো জিনিসের শুধু উপকারিতা ভোগ-দখলের জন্যে দেয়া হয়, মূল জিনিসের মালিকানা দেয়া হয় না। কেউ কাউকে উমরা দিলে সেটা শুধু তার আজীবন ভোগ দখলের জন্য, উত্তরাধিকার হিসাবে হস্তাত্তরিত হবে না। তবে দাতা যদি উল্লেখ করে যে, ওটা তার ও তার উত্তরসূরীদের জন্যে, তাহলে তা উত্তরাধিকার সূত্রে হস্তান্তরিত হবে । কিন্তু ইমাম মালেকের এই মত উল্লিখিত হাদিসের পরিপন্থী । www.pathagar.com

— পৃষ্ঠা ২৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।