২৯০ ফিক্হুস্ সুন্নাহ কিন্তু এই দশটি জবাবই ভুল। এই জবাবগুলো হাফেজ ইবনে হাজর 'ফাত্ছুল বারি’ গ্রন্থে উদ্ৃত করেছেন। শওকানি 'নাইলুল আওতারে'ও উদ্ধৃত করেছেন: এক: ইবনে আব্দুল বার বর্ণনা করেন যে, নুমান ইবনে বশিরকে তার পিতা যে উপহার দিয়েছিল, তা ছিলো তার সমগ্র সম্পত্তি। অথচ হাদিসটি একাধিক সূত্রে যেভাবে বর্ণিত হয়েছে: তাতে স্পষ্ট যে, ওটা সমগ্র সম্পত্তি ছিলনা, বরং তার একটা অংশ মাত্র । ইমাম মুসলিমের বর্ণনায়ও বলা হয়েছে; “আমার পিতা আমাকে তার সম্পত্তির একটা অংশ দিলেন।' অন্য হাদিসে বলা হয়েছে যে, একটি ভৃত্য দিয়েছিলেন । দুই: উল্লিখিত উপহারটি বাস্তবে দেয়া হয়নি, শুধু প্রস্তাব করা হয়েছিল। বশির এ বিষয়ে রসূলুল্লাহ্ সা. এর পরামর্শ নিতে এসেছিলেন । রসূলুল্লাহ্ সা. এটা না করার পরামর্শ দিলে তিনি এটি পরিহার করেন। এটা তাবারীর বর্ণনা। এর জবাব এই যে, রসূলুল্লাহ্ সা. কর্তৃক উপহার প্রত্যাহারের আদেশ থেকে বুঝা যায়, উপহার দেয়া হয়েছিল। উমরা কর্তৃক রসূল সা. কে সাক্ষী করার অনুরোধ থেকেও অনুরূপ ধারণা পাওয়া যায়। তিন: নুমান প্রাপ্তবয়স্ক ছিলেন এবং তিনি তখনো উপহারটি হস্তগত করেননি । তাই তার পিতা সেটি প্রত্যাহার করতে পেরেছিলেন । এটা ইমাম তাহাবির বর্ণনা । হাফেজ ইবনে হাজর বলেন: এটা অধিকাংশ বর্ণনার বিপরীত । বিশেষত রসূলুল্লাহ্ সা. এর উক্তি: “ফেরত নাও' প্রমাণ করে যে, আগেই উপহারটি হস্তগত করা হয়েছিল । তা ছাড়া অধিকাংশ বর্ণনা থেকে জানা যায়, নুমান তখন অপ্রাপ্তবয়স্ক ছিলেন এবং সে কারণে তা তার পিতার কাছেই সংরক্ষিত ছিলো । তাই রসূল সা. তাকে উক্ত উপহার ফেরত নেয়ার আদেশ দেন। কেননা পিতার কাছে থাকলেও তা সন্তানের দখলে থাকার সমার্থক ছিলো । চার: রসূলুল্লাহ সা. এর উক্তি “উপহারটি ফেরত নাও" উপহার দেয়ার বৈধতা প্রমাণ করে। যদি বৈধ না হতো তাহলে ফেরত নেয়া বৈধ হতোনা । তিনি ফেরত নেয়ার আদেশ এ জন্যেই দিয়েছিলেন যে, পিতা সন্তানকে যা দেয় তা ফেরত নেয়ার অধিকার তার থাকে । অবশ্য তা না করাই উত্তম । তবে সন্তানদের প্রতি সমান আচরণ করা মুস্তাহাব হওয়ায় তাকে অগ্রাধিকার দেয়া হয়েছে। হাফেজ ইবনে হাজর বলেন: এই যুক্তি ভ্রান্ত । রসূলুল্লাহ্র উক্তি ‘ফেরত নাও’ এর অর্থ হিবাটি কার্যকর করোনা । আর এ দ্বারা প্রমাণিত হয় না যে, হিবাটি ইতোপূর্বে বৈধ ছিলো । পাঁচ: “আমাকে ছাড়া অন্য কাউকে এ ব্যাপারে সাক্ষী কর' কথাটা দ্বারা এ কাজে সাক্ষী রাখার অনুমতি দেয়া হয়েছে। তিনি নিজে সাক্ষী হতে চাননি তার কারণ এই যে, তিনিই সর্বোচ্চ শাসক । সবেচ্চি শাসকের পক্ষে সাক্ষী হওয়া মানায়না। তিনি তো ফায়সালাকারী। এটা তাহাবির বর্ণনা । এর জবাব এই যে, শাসকের সাক্ষী হওয়া মানায়না বলে তিনি যখন সাক্ষী হয়েই গিয়েছেন তখন সাক্ষী হওয়া থেকে বিরত থাকা তার জন্য জরুরি নয়। হাদিসের অবশিষ্ট অংশ থেকে প্রমাণিত হয় যে, অন্যকে সাক্ষী করার অনুমতি দান আসলে তার ক্ষোভ প্রকাশের সমার্থক । ইবনে হাজর বলেন: অধিকাংশ ফকিহের মত এটাই। ছয়: রসূলুল্লাহ্ সা. এর উক্তি: ‘তুমি কি সকল সন্তানের সাথে সমান আচরণ করনি? থেকে প্রমাণিত হয় যে, সমান আচরণের আদেশ যে হাদিসে আছে, তার অর্থ মুস্তাহাব এবং নিষেধাজ্ঞার অর্থ মাকরূহ তান্যিহি। কিন্তু বর্ণনায় ইবনে হাজর বলেন: এ জবাবটি সঠিক হতো যদি অপর বর্ণনায় সরাসরি এরূপ নির্দেশ না থাকতো: “সন্তানদের মধ্যে সমান আচরণ কর ।' সাত: নুমান বর্ণিত হাদিসে “সন্তানদের মধ্যে নৈকট্য বজায় রাখ’ বলা হয়েছে, “সমতা বজায় রাখ’ নয়। তবে জবাবে বলা হয়েছে যে, আপনারা তো সমতা ও নৈকট্য কোনোটাই জরুরি মনে করেন না। আট: সন্তানদের প্রতি ইনসাফ ও সমআচরণের সাথে পিতার প্রতি সন্তানদের যত্ন সমাদরের তুলনা প্রমাণ করে যে, সমআচরণের আদেশ মুস্তাহাব অর্থবোধক । এই জবাব ভুল এ জন্যে যে, সমান আচরণ না করাকে যুলুম আখ্যায়িত করা ও অগ্রাধিকার দিতে নিষেধ করা প্রমাণ করে যে, সমআচরণ করা ওয়াজিব । নয়: অন্য হাদিস থেকে জানা যায়, আবু বকর রা. আয়েশা রা. কে উপহার দিয়েছেন এবং তাহাবির বর্ণনা www.pathagar.com
— পৃষ্ঠা ২৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।