হিবা ও হাদিয়া ২৮৯ ২. নিন্নতর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি কর্তৃক উচ্চতর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিকে হিবা বা হাদিয়া প্রদান। এটা সাধারণত সহানুভূতি ও কৃপা দৃষ্টি লাভের উদ্দেশ্যেই হয়ে থাকে । এ ক্ষেত্রে প্রতিদান দেয়া জরুরি । ৩. সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিকে হিবা বা হাদিয়া প্রদান । এ ক্ষেত্রে প্রধানত প্রীতি ও নৈকট্য লাভই কাম্য হয়ে থাকে । কেউ কেউ বলেন: এতে প্রতিদান দেয়া যেতে পারে । কিন্তু যে ক্ষেত্রে হিবার প্রতিদান দেয়া শর্ত, সে ক্ষেত্রে প্রতিদান দেয়া জরুরি। সন্তানদের কাউকে অগ্রাধিকার দিয়ে হিবা করা: সন্তানদের কাউকে অন্য সন্তানের উপর অগ্রাধিকার দিয়ে কিছু হিবা বা হাদিয়া করা অবৈধ। কেননা এতে পরিবারে বিভেদ, বিদ্বেষ ও শত্রুতার বীজ বপন করা হয় এবং যে পারস্পরিক সম্পর্ককে আল্লাহ্ মজবুত করার আদেশ দিয়েছেন তা ছিন্ন করা হয়। এটা ইমাম আহ্মদ, ইস্হাক, সাওরি, তাউস ও কোনো কোনো মালেকি ফকিহের মত ৷ তারা বলেন: “সন্তানদের মধ্যে বৈষম্য করা ও একজনকে অপরজনের উপর অগ্রাধিকার দান বাতিল ও যুলুম এবং যে ব্যক্তি এ কাজ করে স্বয়ং তারই এটা রহিত করা ওয়াজিব । ইমাম বুখারি এ মতটি দৃঢ়তার সাথে প্রকাশ করেছেন এবং প্রমাণ স্বরূপ ইবনে আব্বাস রা. বর্ণিত এ হাদিসটি উদ্ধৃত করেছেন ; ‘সন্তানদের মধ্যে দানের বেলায় সমতা অবলম্বন কর। আমি যদি কাউকে অগ্রাধিকার দিতাম তবে মেয়েদেরকে দিতাম ৷' (তাবরানি, বায়হাকি) ইমাম আহ্মদের মত হলো, বিশেষ কোনো কারণ না থাকলে সন্তানদের মধ্যে কাউকে কারো উপর অগ্রাধিকার দেয়া হারাম কিন্তু অথ্বাধিকার দেয়ার কোনো কারণ ৰা প্রয়োজন থাকলে এটা দৃষণীয় নয়। “আলমুগ্নি' গ্রন্থে বলা হয়েছে: পিতা যদি কোনো সন্তানকে এমন কোনো কারণে অগ্রাধিকার দেয়, যা অগ্রাধিকার দাবি করে, যেমন কোনো সন্তানের পরমুখাপেক্ষিতা, বিকলাঙ্গতা বা প্রতিবন্ধিতা, অন্ধত্ব, অধিক সন্তান, জ্ঞানার্জনে নিয়োজিত থাকা, অথবা অনুরূপ কোনো উত্তম বৈশিষ্ট্যের অধিকারী হওয়া, কিংবা কোনো সন্তান ফাসিক বা অবেদাতী হওয়া, বা পিতার দেয়া হিবা বা হাদিয়াকে গুনাহ্র কাজে ব্যবহার বা ব্যয় করার কারণে উক্ত সন্তানকে কোনো হিবা থেকে বঞ্চিত করাকে ইমাম আহ্মদ অনুমোদন করেন বলে কোনো কোনো বর্ণনা সূত্রে জানা গেছে। ইমাম শাবি সূত্রে বর্ণিত, নুমান ইবনে বশির বলেন: “আমার পিতা আমাকে একটা উপহার দিলেন। এই হাদিসের জনৈক বর্ণনাকারী ইসমাইল ইবনে সালিম বলেন: নুমান ইবনে বশিরকে তার পিতা একটা ভৃত্য দিয়েছিল। তখন তার পিতাকে আমার মাতা উমরা বিনতে রওয়াহা বললেন: রসূলুল্লাহ্ সা. এর কাছে যাও এবং তাকে সাক্ষী রাখ। সে রসূলুল্লাহ্ সা. এর নিকট গিয়ে তাঁকে ব্যাপারটা জানালো । সে বললো: আমি আমার ছেলে নুমানকে একটা উপহার দিয়েছি। এ ব্যাপারে আপনাকে সাক্ষী রাখতে উমরা আমাকে পরামর্শ দিয়েছে। রসুলুল্লাহ সা. বললেন: নুমান ছাড়া তোমার আর কোনো সন্তান আছে? সে বললো: আছে। রসূলুল্পাহ্ সা. বললেন: নুমানকে যা দিয়েছ, তাদের প্রত্যেককে কি তদ্রপ উপহার দিয়েছ? সে বললো: না। অত:পর এই সব বর্ণনাকারীর কেউ কেউ নুমানের পিতাকে বললো: এটা অন্যায় । আবার কেউ কেউ বললো: এটা অন্যায় আসকারা । কাজেই আমাকে ছাড়া অন্য কাউকে এ ব্যাপারে সাক্ষী রাখ। মুগীরা বললেন: তোমার সন্তানরা সবাই তোমার নিকট সমান স্নেহধন্য ও তোমার প্রতি সমান যত্নশীল হোক, তা কি তুমি চাওনা? সে বললো: হী। তখন মুগীরা বললেন: তাহলে এ কাজে আমাকে ছাড়া অন্য কাউকে সাক্ষী রাখ । মুজাহিদ তাকে বললেন: তোমার সন্তানদের তোমার কাছ থেকে ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। অনুরূপ তোমারও তাদের কাছ থেকে সদাচার ও যত্ন লাভের অধিকার রয়েছে ।' আল্লামা ইবনুল কাইয়িম বলেন: “যে ন্যায়বিচারের আদেশ আল্লাহ্ তার কিতাবে দিয়েছেন, যে ন্যায়বিচারের উপর আকাশ ও পৃথিবী প্রতিষ্ঠিত রয়েছে, এবং যে ন্যায় বিচারের উপর ইসলামী শরিয়ত দণ্ডায়মান, সে ন্যায় বিচারের একটা বিশদ বিবরণ এই হাদিসটিতে পাওয়া যায়। পৃথিবীতে যত রকমের যুক্তিতর্ক আছে, তার সব কিছুর চাইতে এ হাদিস কুরআনের সাথে অধিকতর সংগতিশীল এবং এটি একটি অকাট্য প্রমাণ ।' হানাফি, শাফেয়ি, মালিকি ও অধিকাংশ ফকিহের মত হলো, সন্তানদের মধ্যে সমতা অবলম্বন করা মুস্তাহাব এবং কাউকে কারো উপর অগ্াধিকার দেয়া মাক্রূহ, হারাম নয় । কেউ যদি অগ্রাধিকার দেয় তবে তা কার্যকর হবে । নু'মান ইবনে বশিরের হাদিসের তারা দশটি জবাব দিয়েছেন। www.pathagar.com
— পৃষ্ঠা ২৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।