ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

হিবা ও হাদিয়া ২৮৭ যদিও সে একটা ছাগলের পায়ের একাংশ পাঠায় ।' রসূলুল্লাহ্‌ সা. কাফেরদের হাদিয়াও গ্রহণ করতেন। রোম সম্রাট, পারস্য সম্রাট ও মুকাওকিসের উপহার গ্রহণ করেছেন। অনুরূপ তিনি কাফেরদেরকে হাদিয়া ও দানসামগ্রী পাঠাতেন। তবে ইমাম আহমদ, আবু দাউদ ও তিরমিযি বর্ণনা করেন: ইয়ায্‌ রসূলুল্লাহ সা. এর নিকট একটা উপহার পাঠালেন। রসূলুল্লাহ সা. তাকে বললেন: তুমি কি ইসলাম গ্রহণ করেছ? সে বললো: না। তিনি বললেন: আমাকে মুশরিকদের উপহার গ্রহণ করতে নিষেধ করা হয়েছে।' এ হাদিস সম্পর্কে খাত্তাবি বলেন: হাদিসটি সম্ভবত রহিত হয়েছে। কেননা রসূলুল্লাহ্‌ সা. একাধিক মুশরিকদের হাদিয়া গ্রহণ করেছেন। ইমাম শওকানি বলেন: ইমাম বুখারি তার সহিহ হাদিস গ্রন্থে একটি হাদিস বর্ণনা করেছেন, যা থেকে . প্রমাণিত হয় যে, মুশরিকদের হাদিয়া গ্রহণ করা জায়েয । হাফেয ইবনে হাজর আসকালানি ‘ফাতহুল বারী" গ্রন্থে বলেন: ‘উল্লিখিত হাদিসে বর্ণিত উপহারদাতা মুশরিক । কাজেই হাদিয়া ফেরত দেয়ার ঘটনা কোনো কিতাবির ক্ষেত্রে ঘটেছে বলার অবকাশ নেই।" হিবার মূল উপাদান: কোনো বিনিময় ছাড়াই প্রদত্ত সামগ্রীটির মালিক বানানো হচ্ছে- এ কথা বুঝা যায় এমন যে কোনো বাক্য প্রয়োগে ইজাব ও কবুল সম্পন্ন হলেই হিবা শুদ্ধ হবে। যেমন: দাতা বলবে: তোমাকে দিলাম, উপহার দিলাম বা দান করলাম ইত্যাদি । আর অপরজন বলবে, গ্রহণ করলাম । ইমাম মালেক ও ইমাম শাফেয়ি মনে করেন, হিবার ক্ষেত্রে কবুল বলাটা গুরুত্বপূর্ণ । তবে কোনো কোনো হানাফি ফকিহের মতে শুধু দাতার ইজাবই (প্রস্তাব) যথেষ্ট । প্রকৃতপক্ষে শেষোক্ত মতটাই সর্বাপেক্ষা বিশুদ্ধ । হান্বলি ফকিহগণ বলেন: পারস্পরিক লেনদেন দ্বারাই হিবা শুদ্ধ হবে। রসূলুল্লাহ সা. হাদিয়া পাঠাতেন ও গ্রহণ করতেন । সাহাবিরাও তদ্রপ করতেন। তারা ইজাব ও কবুলের কোনো শর্ত আরোপ করতেন বলে শোনা যায়নি। হিবার শর্তাবলী: হিবার জন্যে একজন হিবাকারী, একজন হিবা গ্রহণকারী এবং হিবা সামগ্রী প্রয়োজন । এই তিনটির প্রত্যেকটির জন্যে কিছু শর্ত রয়েছে। হিবাকারীর শর্ত: হিবাকারীর মধ্যে নিম্নোক্ত শর্তাবলী থাকা জরুরি: ১. প্রদত্ত সামগ্রীটির মালিকানা । ২. এমন কোনো ব্যক্তি না হওয়া, যাকে কোনো কারণে আইনত লেনদেন করতে নিষেধ করা হয়েছে। ৩. তার প্রাপ্ত বয়স্ক হওয়া ৷ কেননা অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি লেনদেনের যোগ্য নয় । ৪. তার স্বেচ্ছায় ও স্বত:ক্কর্তভাবে ও বলপ্রয়োগ ব্যতিরেকে হিবা করা। কেননা হিবার চুক্তি স্বেচ্ছাপ্রণোদিতভাবে সম্পাদিত হওয়া জরুরি। যাকে হিবা করা হয় তার শর্তাবলী: যাকে হিবা করা হয় তার মধ্যে যেসব শর্ত থাকা প্রয়োজন: দান করার সময় তার বাস্তবে উপস্থিত থাকা জরুরি । সে যদি অনুপস্থিত থাকে কিংবা মায়ের গর্ভে থাকে, তবে হিবা বৈধ হবে না। দান করার সময় যাকে দান করা হয় সে যদি উপস্থিত থাকে কিন্তু সে অপ্রাপ্ত বয়স্ক বা পাগল হয়, তবে তার অভিভাবক বা লালন পালনকারী বা অছিয়তপ্রাপ্ত ব্যক্তি তা গ্রহণ করবে, চাই সে অনাস্্ীয় হোক না কেন। হিবা বা দানের সামগ্রীর শর্তাবলী: দান বা হিবার সামগ্রীটির শর্ত হলো: ১. সেটি কার্যত উপস্থিত থাকা চাই। ২. এমন জিনিস হওয়া চাই, যার মূল্য আছে। (যা ক্রয়-বিক্রয়যোগ্য)। হাম্বলি ফকিহদের মতে পালিত কুকুর ও যেসব অপবিত্র জিনিস ছারা মানুষ উপকৃত হওয়া বৈধ, তা হিবা করা জায়েয । ৩. সামশ্রীটি যেন দাতার মালিকানাধীন হয় । অর্থাৎ যার লেনদেন ও হস্তান্তর বৈধ । তাই নদীর পানি, সমুদ্রের মাছ, আকাশের পাখি এবং মসজিদ ও ইবাদতখানা হিবার অযোগ্য । কেননা এসব জিনিস কারো মালিকানাধীন নয় এবং লেনদেন ও হস্তান্তরের অযোগ্য । www.pathagar.com

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।