ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

ওয়াকফ ২৮৫ দিয়ে মানুষ প্রবেশ করতো আর অপরটা দিয়ে বের হতো ।” সুতরাং অগ্বাধিকারযোগ্য বিপরীত চিন্তা না থাকলে রসূলুল্লাহ্‌ সা. কা'বা শরীফের ভিত্তিও পাল্টে ফেলতেন। কাজেই ওয়াক্ফ্‌ সম্পত্তির ভিত্তির আকৃতি পাল্টানো বৈধ । বৃহত্তর স্বার্থে এটা করা যায়। জমি বা প্রাঙ্গণ পাল্টানোও ইমাম আহমদ প্রমুখ বৈধ মনে করেন। কারণ সাহাবিগণ, বিশেষত উমর রা. এরূপ করেছেন এবং সেটা ব্যাপক প্রচার লাভ করেছে। কেউ তার বিরোধিতা করেনি ৷ কেবল শস্যাদির জন্য যে জমি ওয়াক্ফ্‌ করা হয়, তা যদি তার চেয়ে উত্তম বিকল্প জমি দিয়ে পাল্টানো হয়, তবে তাও জায়েয । অনুরূপ যদি ঘর, দোকান, বাগান বা গ্রাম ওয়াক্ফ্‌ করা হয় এবং তার প্রাপ্তি খুব কম হয়, তবে ওয়াক্‌ফের জন্য অধিকতর লাভজনক ঘর বা দোকান ইত্যাদি দিয়ে তা পরিবর্তন করা যায়। ইমামদের মধ্যে আবু সাওর ও মিশরের বিচারক আবু উবায়েদ এটিকে বৈধ বলে রায় দিয়েছেন। ইমাম আহ্মদ বৃহত্তর কল্যাণের লক্ষ্যে মসজিদের জমি পরিবর্তন জায়েয বলে যে উক্তি করেছেন, তার আলোকে কিয়াস করে আবু সাওর ও আবু উবায়েদ উপর্যুক্ত মত দিয়েছেন। তবে ইমাম আহমদের শিষ্যদের মধ্য থেকে কেউ কেউ মসজিদ, কুরবানীর জন্তু ও ওয়াক্ফ্কৃত জমি পরিবর্তনের বিপক্ষে । ইমাম শাফেয়ি এবং ইমাম মালেকও এর বিপক্ষে । কিন্তু হাদিস, আসার ও যুক্তি এর বৈধতাই প্রমাণ করে । মহান আল্লাহই সবচেয়ে ভাল জানেন । উত্তরাধিকারীদের স্বার্থের ক্ষতি হয় এমন ওয়াক্ফ হারাম: কোন ব্যক্তির এমন ওয়াক্ফ করা হারাম, যা দ্বারা উত্তরাধিকারীরা ক্ষতিগ্রস্ত হয় । কেননা রসূলুল্লাহ্‌ সা. বলেন: ইসলামে কারো ক্ষতি করারও অবকাশ নেই, ক্ষতিগ্রস্ত হওয়ারও সুযোগ নেই ।' সুতরাং এ ধরনের ওয়াকফ করা হলে তা বাতিল হবে। আর 'রওযাতুন নাদিয়া’ গ্রন্থে রয়েছে: “মোট কথা, আল্লাহ্‌ যে সম্পর্কগুলো জুড়ে রাখার আদেশ দিয়েছেন, তা ছিন্ন করা এবং আল্লাহ্‌র নির্ধারিত ফরযসমূহের বিরোধিতা করা যে ওয়াকৃফের উদ্দেশ্য, তা বাতিল এবং কোনোক্রমেই তা গ্রহণযোগ্য হবেনা । যেমন কেউ তার কন্যা সন্তানদের বাদ দিয়ে শুধু পুরুষ সন্তানদের নামে. ওয়াক্ফ্‌ করলে তা বাতিল হবে। কারণ এ ধরনের ওয়াক্‌ফ্রে উদ্দেশ্য আল্লাহ্‌র নৈকট্য লাভ করা নয়, বরং আল্লাহ্‌র হুকুম লংঘন করা এবং আল্লাহ্‌ তার বান্দাদের জন্যে যেসব অধিকার নির্ধারণ করেছেন তা হরণ করা । বস্তুত এটা একটা তাগুতি ওয়াকৃফ্‌, যা শয়তানের উদ্দেশ্য সফল করার-সহায়ক। কাজেই পাঠক! আপনার এটা স্মরণ রাখা উচিত, এ যুগে এগুলো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অনুরূপ যে ব্যক্তি শুধু নিজের সম্পত্তিকে নিজের বংশধরের মধ্যে গুটিয়ে নেয় এবং তাদের বাইরে যেতে না দেয়ার উদ্দেশ্যে শুধু নিজের বংশধরের নামে ওয়াকফ করে, আল্লাহ্র বিধানের বিরোধিতাই তার উদ্দেশ্য । আল্লাহ্র বিধান হলো, উত্তরাধিকারের মাধ্যমে মালিকানা হস্তান্তর এবং উত্তরাধিকারীকে তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে যেমন খুশি হস্তান্তর বা লেনদেন করার স্বাধীনতা প্রদান । উত্তরাধিকারীরা ধনী না গরীব সেটা দেখা ওয়াক্ফ্‌কারীর ইখতিয়ার নয়, বরং আল্লাহ্র ইখতিয়ার । নিজের সন্তান ও বংশধরদের জন্য ওয়াক্ফু করায় আল্লাহ্‌র নৈকট্য লাভের উদ্দেশ্য থাকা খুবই বিরল । সুতরাং প্রত্যেক ওয়াক্ফ্কারীর সুক্ম্মভাবে এ বিষয়টি বিবেচনা করা কর্তব্য । এই সাথে এ কথাটাও মনে রাখতে হবে যে, নিজের বংশধরদের মধ্যে যারা সৎ ও ন্যায়পরায়ণ বা ইসলামী জ্ঞান অর্জন ও জ্ঞান চর্চায় নিয়োজিত, তাদের নামে সম্পত্তির একটা অংশ ওয়াক্ফ্‌ করলে তা ন্যায়সঙ্গত এবং তা দ্বারা আল্লাহ্‌র নৈকট্য লাভ নিশ্চিত হতে পারে । কিন্তু এ উদ্দেশ্যে খুব কম লোকই ওয়াকৃফ্‌ করে থাকে । তাই আল্লাহ্‌ সম্পদ বন্টনের যে বিধান তার বান্দাদের জন্যে চালু করেছেন এবং যে বিধান তার মনোনীত, সে বিধানকে কার্যকর করাই সর্বোত্তম পন্থা । 0 ts oc SCLC www.pathagar.com

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।