২৮৪ ফিক্হুস্ সুন্নাহ ওয়াক্ফ্ সম্পত্তির তদারককারীর জন্য ওয়াক্ফ্ সম্পত্তি থেকে পারিশ্রমিক নেয়া জায়েয: ওয়াকফ সম্পত্তি দেখাশুনা ও তদারকীর দায়িত্বশীলের জন্য তা থেকে পারিশ্রমিক নেয়া বৈধ। কারণ ইতোপূর্বে ইবনে উমরের বর্ণিত হাদিসে রয়েছে: “ওয়াক্ফ্কৃত সম্পত্তির তত্ত্ববধায়ক ন্যায়সঙ্গতভাবে তা থেকে পারিশ্রমিক নিতে পারবে ।' এখানে ন্যায় সংগত' বলতে সেটাই বুঝায়, যা প্রচলিত রীতি অনুযায়ী গ্রহণযোগ্য । ইমাম কুরতুবি বলেন: “তদারককারী ওয়াক্ফ সম্পত্তির ফসল থেকে নিজের পারিশ্রমিক নেবে এটাই প্রচলিত রীতি । এমনকি ওয়াক্ফ্কারী যদি তদারককারী কিছু নেবেনা-এই শর্ত আরোপ করে, তাহলে তা হবে অন্যায় শর্ত। ওয়াক্ফ্ সম্পত্তির ফসল বা লভ্যাংশের উদ্বৃত্ত অংশ অনুরূপ কাজে ব্যয় করা হবে: ইমাম ইবৃনে তাইমিয়া বলেন: “ওয়াকৃফ্ সম্পত্তির ফসল থেকে যা উদ্ধৃত্ত থাকবে এবং যা নিপ্রয়োজন বিবেচিত হবে তা অনুরূপ অন্যান্য কাজে ব্যয়িত হবে । যেমন মসজিদের জন্য ওয়াক্ফ্ কৃত সম্পত্তির ফসল তার প্রয়োজনে ব্যয় করার পর যা উদ্ধৃত্ত থাকবে তা অপর মসজিদে ব্যয় করা হবে। কারণ ওয়াক্ফ্কারীর উদ্দেশ্য হলো সমপর্যায়ের কাজ । যদি এরূপ বিবেচিত হয় যে, প্রথম মসজিদ বিরান হয়ে গেছে এবং তা দ্বারা এখন আর কেউ উপকৃত হতে পারছে না, তাহলে তার ফসল বা লব্ধ সম্পদ অন্য মসজিদ নির্মাণে বা মেরামতে ব্যয় করা হবে। অনুরূপ, যখন তার প্রয়োজন পূর্ণ করার পর কিছু উদ্ধৃত্ত থাকবে তখন তা অনুরূপ অন্য কোনো মসজিদে ব্যয় করা হবে । অলস ফেলে রাখা হবেনা ।' মান্নত ও ওয়াক্ফের সম্পত্তিকে তার চেয়ে উত্তম আকারে রূপান্তর: ইমাম ইবনে তাইমিয়া আরো বলেন: যে জিনিস ওয়াকফ বা মান্নত করা হয়, তা পরিবর্তন করে তার চেয়ে ভাল জিনিস ওয়াকৃফ্ বা মান্নত করা দুই রকমের: ১. অনিবার্য প্রয়োজনবশত পরিবর্তন করা । যেমন তা ব্যবহারের অনুপযোগী হয়ে গেল, তাই তা বিক্রয় করে তার মূল্য দ্বারা তার বিকল্প ক্রয় করা। উদাহরণ স্বরূপ, যুদ্ধের জন্য প্রস্তুতকৃত ঘোড়া ৷ এই ঘোড়া যদি যুদ্ধে ব্যবহারের যোগ্য না থাকে, তাহলে তা বিক্রয় করা হবে এবং তার বিকল্প ক্রয় করা হবে। অনুরূপ, মসজিদের পরিবেশ যখন এত খারাপ হয় যে, মসজিদ ব্যবহারের অনুপযোগী হয়ে যায় । তখন তা অন্যত্র সরিয়ে নেয়া হবে অথবা বিক্রয় করা হবে এবং তার মূল্য দিয়ে বিকল্প মসজিদ নির্মাণ করা হবে। আর যখন ওয়াক্ফ্কৃত সম্পত্তি ব্যবহারপূর্বক ওয়াক্ফ্কারীর উদ্দেশ্য সফল করার সম্ভাবনা না থাকে, তখন তা বিক্রয় করে তার মূল্য দ্বারা তার বিকল্প ক্রয় করা হবে। আর যখন ওয়াকৃফ্ করা ভবন নষ্ট হয়ে যায় তখন তা বিক্রয় করা হবে এবং সে মূল্য দিয়ে তার বিকল্প খরিদ করা হবে । এ সবই বৈধ। ২. অথাধিকারযোগ্য বা বৃহত্তর স্বার্থে পরিবর্তন করা, যেমন কুরবানীর জন্তু পরিবর্তন করে তার চেয়ে ভাল জন্ত্র খরিদ করা । অনুরূপ মসজিদের পরিবর্তে এলাকার লোকদের জন্য অধিকতর উপযোগী অন্য মসজিদ নির্মাণ করা ও প্রথমটি বিক্রয় করা । এ কাজ বা এ ধরনের কাজ ইমাম আহ্মদের মতে জায়েয । ইমাম আহমদ এর প্রমাণ দর্শিয়ে বলেন, উমার ইবনে খাত্তাব রা. কুফার প্রাচীন মসজিদকে অন্যত্র স্থানান্তরিত করেছিলেন । তখন প্রথম মসজিদটি খেজুর বিক্রেতাদের বাজারে পরিণত হয় । উমার রা. যখন জানতে পারলেন যে, কুফার বাইতুল মালে ছিদ্র করা হয়েছে, তখন তিনি সা'দ রা. কে লিখলেন: খেজুর বিক্রেতাদের নিকট যে মসজিদ রয়েছে, সেটি সরিয়ে নাও এবং বাইতুল মালকে মসজিদের ভেতরে নাও। কেননা মসজিদে সব সময়ই কোনো না কোনো নামাধী থাকে । এটা মসজিদের জায়গা পরিবর্তনের পর্যায়তুক্ত। মসজিদের ভিত্তিও অন্য ভিত্তি দ্বারা পরিবর্তন করে নেয়া যায় । কেননা উমর রা. ও উসমান রা. মসজিদে নববীকে তার পূর্ববর্তী ভিত্তির পরিবর্তে অন্য ভিত্তির উপর তৈরি করেছিলেন এবং তাকে আরো সম্প্রসারিত করেছিলেন। | অনুরূপ মসজিদুল হারামের বেলায়ও ঘটেছে । বুখারি ও মুসলিমে বর্ণিত, রসূলুল্লাহ্ সা. আয়েশা রা. কে বললেন: ‘তোমাদের জনগণ যদি জাহিলিয়াত থেকে সদ্য উদ্ধারপ্রাপ্ত না হতো তাহলে আমি কা'বা শরিফকে ভেঙ্গে ফেলতাম, ওটিকে মাটির সাথে যুক্ত করতাম এবং ওর দুটো দরজা বানাতাম, একটা www.pathagar.com
— পৃষ্ঠা ২৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।