ওয়াকফ ২৮৩ মযহাবের ইবনে সুরাইজ, ইবনে শাব্রুমা ও ইব্নুস সাব্বাগও অনুরূপ মত পোষণ করেন । তাদের কেউ কেউ নির্বুদ্ধিতার কারণে লেনদেনে অযোগ্য ঘোষিত ব্যক্তি নিজের নামে ও নিজের সন্তানদের নামে ওয়াকৃফ করলে তাও জায়েয মনে করেন। কেননা তাকে লেনদেনের অযোগ্য ঘোষণা করা হয়েছে তার সহায়সম্পদ রক্ষার উদ্দেশ্যেই । আর তার এ ধরনের ওয়াক্ফ উক্ত উদ্দেশ্য সিদ্ধির সহায়ক । কেউ কেউ আবার এটা অবৈধ মনে করেন । কেননা নিজের নামে ওয়াক্ফ করা নিজেকে মালিক বানানোর শামিল । অথচ ওয়াক্ফ্ করা সম্পত্তির মালিক ওয়াক্ফ্কারী হতে পারে না । রসূলুল্লাহ্ সা. বলেছেন: ‘ওয়াক্ফ করা সম্পত্তির ফসল দান করে দাও ।' এ হাদিস থেকে স্পষ্ট যে, তার মালিক অন্য কেউ হবে, ওয়াক্ফৃকারী নয়। এটাই শাফেয়ি মযৃহাব ও অধিকাংশ মালেকি ফকিহদের মত । উদ্দেশ্যহীন ওয়াক্ফ্: যখন কোন ব্যক্তি ওয়াকৃফ্রে উদ্দেশ্য উল্লেখ ছাড়াই তার সম্পত্তি ওয়াকফ করে, যেমন শুধু বললো: এই বাড়িটা ওয়াকৃফ করলাম, কী উদ্দেশ্যে কার নামে বা কোন্ কাজের জন্য ওয়াকৃফ করা হলো, তা কিছুই উল্লেখ করলো না, সে ক্ষেত্রে ওয়াকৃফ্ শুদ্ধ হবে কি না তা নিয়ে মতভেদ রয়েছে। ইমাম মালেকের মতে শুদ্ধ ও শাফেয়ি মযৃহাবে অশুদ্ধ হবে। মৃত্যু প্রা্কালীন রোগাবস্থায় ওয়াক্ফ্ করা: মৃত্যু প্রাক্কালীন রোগাবস্থায় রোগী উত্তরাধিকারী নয় এমন ব্যক্তির নামে ওয়াক্ফ করলে সে ওয়াক্ফ্ তার সম্পত্তির এক তৃতীয়াংশ থেকে কার্যকর করা হবে, যেমন ওছিয়তের ক্ষেত্রে করা হয়। এটা উত্তরাধিকারীদের সম্মতির উপর নির্ভর করেনা । তবে এক তৃতীয়াংশের বেশি হলে তাদের অনুমতি ব্যতীত বৈধ হবেনা । রোগাবস্থায় কোনো উত্তরাধিকারীর নামে ওয়াকফ করা: মৃত্যু প্রাক্কালীন রুগ্নাবস্থায় উত্তরাধিকারীর নামে ওয়াকৃফ্ ইমাম শীফেয়ির মতে এবং এক বর্ণনা অনুযায়ী ইমাম আহমদের মতে নাজায়েয হবে। ইমাম শাফেয়ি ব্যতীত অন্যদের মতে ও অপর বর্ণনা অনুযায়ী ইমাম আহমদের মতে এক তৃতীয়াংশের মধ্য থেকে উত্তরাধিকারীদের নামেও ওয়াক্ফ্ করা যাবে। ইমাম আহমদকে যখন বলা হলো: আপনি কি মনে করেন না যে, কোনো উত্তরাধিকারীকে অসিয়ত করা যাবে না, তখন তিনি বললেন: হ্যা । কিন্তু ওয়াক্ফ অসিয়ত থেকে ভিন্ন জিনিস। কেননা ওয়াক্ফ্ বিক্রয়ও করা যায়না, দানও করা যায় না, উত্তরাধিকারীদের মধ্যে বন্টনও করা যায় না এবং উত্তরাধিকারীদের মালিকানাভুক্ত হয়না, যাতে তারা তার ফসল দ্বারা উপকৃত হতে পারে । ধনীদের নামে ওয়াক্ফ্ করা: ওয়াকফ হচ্ছে আল্লাহ্র নৈকট্য লাভের সহায়ক একটি ইবাদত । এ কাজ করতে গিয়ে কেউ যদি এমন শর্ত আরোপ করে, যা কোনো সওয়াবের কাজ নয় বা আল্লাহর নৈকট্য লাভের সহায়ক নয়, যেমন শর্ত করলো যে, ধনীদের ছাড়া আর কাউকে কিছু দেবে না। তাহলে সে ওয়াক্ফ নিয়ে ফকিহ্দের মধ্যে মতভেদ হয়েছে। কারো কারো মতে এটা জায়েয । কেননা এটা গুনাহ্র কাজ নয়। কেউ কেউ বলেন: জায়েয নয় । কেননা এটা একটা অবৈধ শর্ত। তাছাড়া এ শর্ত দ্বারা ওয়াকৃফ্ সম্পত্তির ব্যয় এমনভাবে সীমিত করা হয় যাতে ওয়াক্ফ্কারীর কোনো লাভ হয়না, দুনিয়াতেও নয়, আখিরাতেও নয়। ইমাম ইবনে তাইমিয়া শেষোক্ত মতটি সমর্থন করে বলেন: “এটা একটা অপব্যয় ও অপচয়, যা নিষিদ্ধ । তাছাড়া যেহেতু আল্লাহ্ সম্পদের আবর্তন ধনীদের মধ্যে সীমাবদ্ধ থাকা অপছন্দ করেছেন, তাই এটা অবৈধ। আল্লাহ্ সূরা হাশরের ৭নং আয়াতে বলেন: ০৮৫৪ 85851 um 85 ৫5 % 4৫ “যাতে তোমাদের মধ্যে যারা বিত্তবান কেবল তাদের মধ্যেই ধন-সম্পদ আবর্তন না করে’ সুতরাং যে ব্যক্তি তার ওয়াক্ফ্ বা ওছিয়তে শর্ত আরোপ করে যে, তার ওয়াকৃফ্ বা অসিয়তকৃত সম্পদ শুধু ধনীদের মধ্যে আবর্তিত হোক, সে একটা কুরআন বিরোধী শর্ত আরোপ করে । আর কুরআন বিরোধী শর্ত অবশ্যই বাতিল, চাই একশোটা শর্তই হোক না কেন। কেননা আল্লাহ্র কিতাব অগ্রগণ্য এবং আল্লাহ্র শর্ত অধিকতর নির্ভরযোগ্য ।" ইমাম ইবনে তাইমিয়া আরো বলেন: “ওয়াক্ফ্কারী বা অসিয়তকারী যদি এমন শর্ত আরোপ করে, যা শরিয়তে ওয়াজিবও নয়, মুস্তাহাবও নয়, তবে সে ধরনের শর্ত বাতিল এবং কুরআনের পরিপন্থী । কেননা যা ওয়াজিবও নয়, মুস্তাহাবও নয়, তা অনর্থক নিজের জন্য বাধ্যতামূলক করা অপব্যয় বিধায় নিষিদ্ধ ।' www.pathagar.com
— পৃষ্ঠা ২৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।