২৮২ ফিক্ছুস্ সুন্নাহ ওয়াকৃফ রইল ৷’ এরূপ ওয়াক্ফ ইমাম আহমদের মতে জায়েয । কেননা এটা এক ধরনের অসিয়ত, যা মৃত্যুর পরেই কার্যকর হয়। ওয়াক্ফ কখন বাধ্যতামূলক হয়: যে কাজ বা কথা দ্বারা ওয়াক্ফ বুঝা যায়, সে কাজ যখন কেউ করে বা সে কথা যখন কেউ বলে, তখন সে যদি প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তি, স্বাধীন ও জোরজবরদস্তির আওতামুক্ত হয়, তবে ওয়াক্ফ বাধ্যতামূলক হয়ে যাবে এবং যার বা যে প্রতিষ্ঠানের নামে ওয়াকফ করেছে তার কবুল করা শর্ত নয়। আর ওয়াক্ফ যখন বাধ্যতামূলক হবে তখন ওয়াক্ফকারীর জন্য ওয়াকফকৃত সম্পত্তি বিক্রয়, দান বা এমনভাবে ব্যবহার করা, যাতে তা ওয়াকফ সম্পত্তি হিসেবে বহাল থাকতে পারে না, বৈধ হবে না। ওয়াকৃফকারী মারা গেলে ওয়াক্ফ্কৃত সম্পত্তি তার উত্তরাধিকার হিসেবে বন্টিত হবে না। কেননা এটাই ওয়াকৃফের দাৰি। ইতোপূর্বে ইবনে উমর রা. কর্তৃক বর্ণিত হাদিসেও রয়েছে যে, ওয়াক্ফকৃত সম্পত্তি বিক্রয় দান ও উত্তরাধিকার হিসেবে হস্তান্তর করা যায়না। ইমাম. আবু হানিফার মতে, ওয়াকৃফ সম্পত্তি বিক্রয় করা বৈধ । ইমাম আবু ইউসুফ বলেন: ইবনে উমার রা. এর উক্ত হাদিস যদি আবু হানিফার নিকট পৌছতো তাহলে তিনি তদনুযায়ীই রায় দিতেন। ইমাম শাফেয়ির ময্হাবের অগ্রগণ্য মত হলো, ওয়াক্ফকৃত সম্পত্তির মালিকানা আল্লাহ্র নিকট হস্তাত্তরিত হয়ে “যায় । তাই তা আর ওয়াক্ফ্কারীরও সম্পত্তি থাকে না, যার নামে ওয়াকৃফ করা হয় তারও সম্পত্তি থাকে না। ইমাম মালিক ও আহমদ বলেন: যার নামে ওয়াক্ফ্ করা হয় মালিকানা তার কাছে হস্তান্তরিত হয়। যে যে সম্পত্তি ওয়াকফ করা বৈধ এবং বৈধ নয়: অধিকাংশ আলেমের মতে, জমি ও যাবতীয় অস্থাবর সম্পত্তি যথা আসবাবপত্র, কুরআন, বই কিতাব, অস্ত্র ও গৃহপালিত জীবজন্তু ইত্যাদি ওয়াকৃফ্ করা বৈধ। (কিন্তু ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ ও এক বর্ণনা অনুযায়ী ইমাম মালেকের মতে জীবজন্তু ওয়াকফ করা অবৈধ ।) অনুরূপ, এমন প্রত্যেক বস্তু ওয়াক্ফ করা বৈধ, যা বিক্রয় করা বৈধ এবং যার মূল বস্তু বহাল রেখে তার উপকারিতা গ্রহণ করা যায়। এ বিষয়ে ইতোপূর্বে আলোচনা করা হয়েছে। যে জিনিসের উপকারিতা গ্রহণ করলে মূল বন্তুটাই নষ্ট বা নি:শেষ হয়ে যায় তা ওয়াক্ফ্ করা জায়েয নয়, যেমন মুদ্রা, মোমবাতি, খাদ্য ও পানীয় । অনুরূপ, যা দ্রুত নষ্ট হয় তাও ওয়াক্ফ করা জায়েয নয়, যেমন সুগন্ধী দ্রব্য । অনুরূপ যে সব জিনিস বিক্রয় করা জায়েয নেই যেমন বন্ধক দেয়া সামগ্রী, কুকুর, শূকর, হিংস্র জন্তু এবং যে সব হিংস্র পশুপাখি শিকারের যোগ্য নয়, তাও ওয়াক্ফ্ করা জায়েয নেই। কার নামে ওয়াক্ফ্ করা জায়েয: নিজের সন্তান, আত্মীয়-স্বজন বা সুপরিচিত কোনো ব্যক্তির নাম ব্যতীত এবং পুণ্য কর্ম ব্যতীত যথা মসজিদ, ব্রীজ, ইসলামী পুস্তক বা কুরআন ব্যতীত ওয়াক্ফ করা জায়েয নেই। অপরিচিত কোনো পুরুষ বা নারীর নামে ওয়াকফ করা জায়েয নেই। অনুরূপ কোনো গুনাহ্র কাজে ওয়াকৃফ করা জায়েয নেই, যেমন গির্জার নামে ওয়াক্ফ করা । সন্তানের নামে ওয়াকফ করা হলে পৌত্র প্রপৌত্ররাও তার আওতাভুক্ত হবে: যে ব্যক্তি তার সন্তানের নামে ওয়াকফ করবে, তার ওয়াকৃফের আওতায় তার পৌত্র ও প্রপৌত্ররাও পড়বে । অনুরূপ মেয়ের সন্তানরাও তার আওতায় আসবে । আবু মুসা আশ্য়ারি রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ্ সা. বলেন: “কোনো গোত্রের ভাগ্নেরাও এ গোত্রের অন্তর্ভুক্ত ৷’ (বুখারি, মুসলিম, আবুদাউদ, নাসায়ি, তিরমিযি) যিশ্বীদের নামে ওয়াক্ফ করা: যিশ্মীদের নামে ওয়াক্ফ্ করলে তাও বৈধ। যেমন খ্রিস্টান যিশ্মীদের নামে ওয়াক্ফ করা । তাদের সদকাও দেয়া যাবে । রসূলুল্লাহ সা. এর স্ত্রী সফিয়া বিনতে হুয়াই তার ইহুদি ভাই এর নামে সম্পত্তি ওয়াক্ফ করেছিলেন। সম্বিলিত ওয়াক্ফ: সম্মিলিতভাবে একাধিক লোকের সম্পত্তি ওয়াক্ফ করাও বৈধ । কেননা ইমাম শাফেয়ি, ইমাম মালেক ও ইমাম আবু ইউসুফ বলেন: উমর রা. খয়বরে তার সম্পত্তির একশো অংশ ওয়াকফ করেছেন। এ সম্পত্তি বিভক্ত ছিলনা । কোনো কোনো আলিমের মতে যৌথ বা সম্মিলিত ওয়াকফ করা অবৈধ। কেননা সুনির্দিষ্টভাবে পরিচিতি সম্পত্তি হওয়া ওয়াক্ফের শর্ত। এই মত ইমাম মুহাম্মদের । নিজের নামে ওয়াক্ফ করা: কোনো কোনো আলেম মনে করেন, নিজের নামেও ওয়াকফ করা জায়েয । কেননা এক ব্যক্তি বলেন: আমার নিকট একটি দিনার আছে। রসূলুল্লাহ্ সা. তাকে বললেন: ওটা তুমি নিজের উপর সদ্কা কর। তাছাড়া, যেহেতু ওয়াক্ফের উদ্দেশ্য আল্লাহ্র নৈকট্য ও সন্তুষ্টি লাভ করা, আর নিজের উপর ব্যয় করাতেও আল্লাহ্র সন্তুষ্টি পাওয়া যায়। এটা ইমাম আবু হানিফা, ইবনে আবি লায়লা, ইমাম আবু ইউসুফ ও ইমাম আহমদের অভিমত । মালিকি মযৃহাবের ইবনে শাবান, শাফেয়ি www.pathagar.com
— পৃষ্ঠা ২৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।