ওয়াকফ ২৮১ ৩. সাদ ইবনে উরাদা রা. বললেন: হে রসূলুল্লাহ সা'দের মা মারা গেছে। কোন্ সাদকটি সর্বোত্তম হবে? তিনি বললেন: পানি। তখন তিনি একটি পুকুর খনন করলেন এবং বললেন: এটি সাদের মা'র জন্য । 8. আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন: মদিনায় আবু তাল্হা সবচেয়ে বিত্তশালী আনসারী ছিলেন। “বায়রাহা' (মসজিদে নববীর পার্শবর্তী একটা খেজুরের বাগান) তার সবচেয়ে প্রিয় সম্পত্তি ছিলো । সেটি মসজিদের সামনেই অবস্থিত ছিলো । রসূলুল্লাহ সা. এ বাগানে যেতেন এবং সেখানকার একটা সুপেয় পানির কূপ থেকে পানি পান করতেন । যখন এ আয়াতটি নাযিল হলো: 79১০৫ 05158586 ০২০ 90 2165 ০ “তোমার যা ভালোবাস তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করতে পারবে না।' (সুরা আলে ইমরান: আয়াত ৯২)। তাল্হা রসূলুল্লাহ্ সা. এর নিকট গিয়ে বললেন: আল্লাহ্ তো তার কিতাবে বলেছেন: ‘তোমরা যা ভালোবাস তা থেকে ব্যয় না করা পর্যন্ত পুণ্য লাভ করতে পারবেনা । আমার সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে 'বায়রাহা' ৷ ওটা আল্লাহ্র জন্য সদকা করে দিলাম । আমি এর প্রতিদান আল্লাহ্র কাছে সঞ্চিত থাকার আশা করি । হে রসূলুল্লাহ, আপনি এটি যেভাবে ইচ্ছা কাজে লাগান। রসূল সা. বললেন: চমৎকার । এটা একটা লাভজনক সম্পত্তি । এটা একটা লাভজনক সম্পত্তি। তুমি এটি সম্পর্কে যা বলেছ তা শুনলাম । আমি মনে করি, তুমি এটি তোমার আত্মীয়স্বজন ও চাচাতো ভাইদের মধ্যে বন্টন করে দাও। অত:পর আবু তাল্হা সেটি তার আত্মীয়স্বজন ও চাচাতো ভাইদের মধ্যে বণ্টন করে দিলেন।' (বুখারি, মুসলিম, তিরমিযি) ইমাম শওকানি বলেন: জীবিত ব্যক্তি যদি মৃত্যু পূর্ব রোগাবস্থা ছাড়া অন্য সময় নিজের সম্পত্তির এক তৃতীয়াংশের বেশি দান করে তবে তা জায়েয । কারণ আবু তালহা যে সম্পত্তিটা দান করেছিলেন, তার পরিমাণ কত, সেটা রসূলুল্লাহ সা. জানতে চাননি । তিনি সা'দ ইবনে আবি ওয়াক্কাস্কে তার রোগাবস্থায় বলেছিলেন: এক তৃতীয়াংশ অনেক। ৫. ইবনে উমর রা. বলেন: উমর রা. খয়বরে কিছু জমি পেলেন। সে সম্পর্কে আদেশ ও পরামর্শ লাভের জন্য তিনি রসূলুল্লাহ সা. এর নিকট গেলেন । তাঁকে বললেন, হে রসূলুল্লাহ, আমি খয়বরে একটু জমি পেয়েছি। এত ভাল সম্পত্তি আমি ইতোপূর্বে কখনো পাইনি। এ ব্যাপারে আপনি আমাকে কী নির্দেশ দেবেনঃ রসূলুল্লাহ্ সা. বললেন: ইচ্ছা করলে মূল জমি তুমি রেখে দাও এবং ওর ফসল দান করে দাও। অবশেষে উমর রা. ফসল সদকা করে দিলেন। ওয়াক্ফকৃত সম্পত্তি বিক্রয় করা যায়না, দান করা যায়না এবং উত্তরাধিকার সূত্রে হস্তান্তরিত হয়না। উক্ত জমির ফসল দরিদ্র, আত্মীয়-স্বজন, দাস মুক্ত করণ, আল্লাহ্র পথে জিহাদ, পথিক ও অতিথিদের জন্য দান করা যায়। যে ব্যক্তি এর তত্ত্বাবধান করবে, সে ন্যায়সংগতভাবে তা থেকে খেতে পারে এবং কাউকে খাওয়াতেও পারে । তবে নিজের মালিকানাভুক্ত করতে পারবোনা ৷’ ইমাম তিরমিযি বলেন: সাহাবায়ে কিরাম ও অন্যান্য আলেমগণ এ হাদিস অনুযায়ী ওয়াকৃফ সম্পত্তির কার্য পরিচালনার পক্ষপাতী । কেউ এ ব্যাপারে দ্বিমত প্রকাশ করেছেন বলে জানা যায়না । এটাই ছিলো ইসলামে প্রথম ওয়াক্ফ | ৬. ইমাম আহমদ ও বুখারি আবু হুরায়রা রা. সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ্ সা. বলেন: যে ব্যক্তি একটি ঘোড়া আল্লাহ্র পথে ওয়াকফ করবে ঈমানের সাথে ও আল্লাহ্র সুস্ুষ্টি লাভের উদ্দেশ্য, কেয়ামতের দিন এঁ ঘোড়ার সমস্ত খাদ্য, মল-মূত্র তার পাল্লায় পুণ্য কাজ হিসেবে মাপা হবে ।' ৭. খালেদ বিন ওলিদের বর্ণিত হাদিসে রসূলুল্লাহ সা. বলেন: খালিদ তার সমস্ত যুদ্ধ সরঞ্জাম আল্লাহ্র পথে ওয়াক্ফ্ করে দিয়েছে। ওয়াক্ফ কীভাবে সম্পন্ন হবে: ওয়াক্ফ দু'টি উপায়ে কার্যকর হবে: ১. এমন কাজ দ্বারা, যা দ্বারা ওয়াকফ বুঝা যায় । যেমন মসজিদ নির্মাণ ও তাতে নামাযের জন্য আযান দেয়া। এ জন্য কোনো শাসকের সিদ্ধান্তের প্রয়োজন নেই। অথবা, ২. কথা দ্বারা, কথা দু প্রকার: স্পষ্ট কথা বা ইংগিতপূর্ণ কথা । স্পষ্ট কথার উদাহরণ: ওয়াকফ করে দিলাম, আল্লাহ্র ওয়াস্তে দিলাম, চিরতরে দিলাম ইত্যাদি। ইর্ধগতপূর্ণ কথার উদাহরণ: সদৃকা করে দিলাম । তবে এ দ্বারা তার নিয়ত থাকা চাই ওয়াকৃফ করার । তবে কেউ যদি নিজের মৃত্যুর শর্তে ওয়াক্ফ করে, যেমন বলে: ‘আমার বাড়িটা আমার মৃত্যুর পরে www.pathagar.com
— পৃষ্ঠা ২৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।