ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

বাহাত্তরতম অধ্যায় ওয়াক্ফ সংজ্ঞা: আভিধানিক অর্থে ওয়াক্ফ্‌ হচ্ছে থামানো বা আটক করা। শরিয়তের পরিভাষায় ওয়াকফ হচ্ছে মূল বস্তুকে বহাল রাখা ও তার উৎপাদনকে দান করা । অর্থাৎ সম্পত্তি বহাল রাখা ও তার ফল বা ফসল আল্লাহ্‌র পথে ব্যয় করা । | ওয়াকফ কত প্রকার: ওয়াকৃফ কখনো পৌত্র, প্রপৌব্র, আত্মীয়-স্বজন ও সাধারণ দরিদ্র মানুষের জন্য করা হয়ে থাকে । একে পারিবারিক বা বংশগত ওয়াকৃফ বলা হয়। আবার কখনো সর্বপ্রকার কল্যাণমূলক কাজে ওয়াক্ফ করা হয়। একে বলা হয় দাতব্য বা কল্যাণধর্মী ওয়াকফ । ওয়াক্ফের বৈধতা: মহান আল্লাহ্‌ ওয়াক্ফকে একটি মুস্তাহাব কাজ হিসেবে প্রবর্তন করেছেন এবং আল্লাহ্‌র নৈকট্য লাভের উপায় হিসেবে নির্ধারণ করেছেন। জাহেলি যুগের আরবরা এর সাথে পরিচিতি ছিলনা । রসূলুল্লাহ্‌ সা. সর্বপ্রথম এটির প্রচলন করেন, এ দিকে সকলকে আহ্বান করেন ও এটিকে জনপ্রিয় করেন, যাতে দরিদ্র ও অভাবক্রিষ্ট মানুষ উপকৃত হয়। আবু হুরায়রা রা. সূত্রে বর্ণিত, রসূলুল্লাহ্‌ সা. বলেন: মানুষ মারা গেলে তিনটি কাজ ব্যতীত তার আর সমস্ত কাজ বন্ধ হয়ে যায়: চলমান দান বা সদকায়ে জারিয়া, উপকারী বিদ্যা এবং নেককার সন্তান, যে মৃতের জন্য দোয়া করতে থাকে । এ সদৃকায়ে জারিয়ার-ই অপর নাম “ওয়াক্ফ' ৷ হাদিসটির মর্মার্থ হলো: মৃত ব্যক্তি যতো সৎকাজই করুক, তার মৃত্যুর সাথে সাথে তা বন্ধ হয়ে যায়। কিন্তু এই তিনটি কাজ এমন যে, এ দ্বারা ক্রমাগত সওয়াব হতে থাকে এবং তা ক্রমাগতভাবে চালু থাকে । তার সৎ সন্তান, তার রেখে যাওয়া ও শিখিয়ে যাওয়া উপকারী বিদ্যা এবং সদকায়ে জারিয়া, এগুলো তারই চেষ্টার ফল । অথচ মৃত্যুর পর এগুলোর সুফল বন্ধ হয়না। ইবৃনে মাজা বর্ণনা করেন, রসূলুল্লাহ্‌ সা. বলেন: “মুমিনের যে সব সৎ কাজ তার মৃত্যুর পরও তার কাছে পৌছতে থাকে তা হচ্ছে ১. তার প্রচারিত সৎ বিদ্যা, ২. তার রেখে যাওয়া কোনো নেক সন্তান ৩. তার রেখে যাওয়া কুরআন, ৪. তার নির্মিত কোনো মসজিদ, ৫. তার নির্মিত কোনো মুসাফিরখানা, ৬. তার খনন করা কোনো জলাশয়, ৭. তার জীবদ্দশায় তার সম্পত্তি থেকে দান করা কোনো সদকা, যা তার মৃত্যুর পরও তার কাছে পৌছতে থাকে । এই সাতটির সাথে আরো তিনটি জিনিসের উল্লেখ করা হয়েছে। আল্লামা সুযূতীর ভাষায় সে তিনটি হচ্ছে; ৮. কোনো ফলের গাছ লাগিয়ে যাওয়া ৯. কোনো সীমান্তে প্রহরা দেয়া, ১০. আল্লাহ্‌র স্মরণের (ইসলামী অনুষ্ঠান করার) জন্য কোনো ঘর নির্মাণ করে যাওয়া। রসূলুল্লাহ সা. ও তার সাহাবিগণ মসজিদ, জমি, পুকুর, বাগান ও ঘোড়া ওয়াকফ করেছেন, তাদের অনুসরণে পরবর্তী কালে জনগণ বহু সম্পত্তি ওয়াকফ করে এসেছে এবং আজও করছে। রসূলুল্লাহ সা. এর আমলের কিছু ওয়াকৃফের দৃষ্টান্ত নিম্নরূপ: ১. আনাস রা. সূত্রে বর্ণিত: রসূলুল্লাহ্‌ সা. মদিনায় পদার্পণ করত মসজিদ নির্মাণের আদেশ দিয়ে বললেন: হে বনুনাজ্জার, তোমরা তোমাদের এই বাগানটি আমাকে মূল্যের বিনিময়ে দেবে? তারা বললো: আমরা ওটার মূল্য শুধু আল্লাহ্‌র কাছে চাই । অত:পর তারা ওটা বিনামূল্যে দিয়ে দিল এবং রসূলুল্লাহ্‌ সা. তার উপর মসজিদ নির্মাণ করলেন। (তিনটি সহিহ হাদিসস্থস্থ)। ২. উসমান রা. সুত্রে বর্ণিত, তিনি বলেন: রসূলুল্লাহ্‌ সা. বললেন: যে ব্যক্তি রুমার কূপ খনন করবে, তার জন্য জান্নাত রয়েছে’ উসমান রা. বলেন: তখন আমি কৃপটি খনন করলাম। (বুখারি, তিরমিযি, নাসায়ি)। বাগাবীর বর্ণনায় রয়েছে: ‘রুমার কৃপটি বনু গিফারের একজনের মালিকানাধীন ছিলো। সে তা থেকে এক এক মশক পানি এক মুদ্‌ গমের বিনিময়ে বিক্রয় করতো । তখন রসূলুল্লাহ সা. তাকে বললেন: বেহেশতের একটি ঝরনার বিনিময়ে তুমি এটি আমার কাছে বিক্রয় করবে? সে বললো ; হে রসূলুল্লাহ, আমার ও আমার পরিবারের এটি ছাড়া আর কিছু নেই। ব্যাপারটা উসমান রা. জানতে পেরে তিনি পয়ন্রিশ হাজার দিরহাম দিয়ে সেটি ক্রয় করলেন। তারপর রসূলুল্লাহ সা. এর নিকট এসে বললেন: আপনি এ লোকটির জন্য যা বরাদ্দ করেছেন (অর্থাৎ বেহেশতের ঝরনা) তা কি আমার জন্যও বরাদ্দ করবেন? রসূল সা. বললেন: হ্যা । তখন উসমান রা. বললেন: ওটা মুসলমানদের জন্য দান করলাম ।" www.pathagar.com

— পৃষ্ঠা ২৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।