প্রতিযোগিতা ২৭৯ ২. জাবির রা. বলেন: রসূলুল্লাহ সা. কোনো প্রাণীকে আটক করে হত্যা করতে নিষেধ করেছেন। (মুসলিম) এটা নিষেধ করার কারণ হলো, এতে জীবকে কষ্ট দেয়া হয়, তার প্রাণ হনন করা হয় ও তার মূল্য নষ্ট করা হয়। তাস বা পাশা খেলা: অধিকাংশ আলেমের মতে তাস বা পাশা খেলা হারাম। তারা নিম্নোক্ত হাদিসসমূহ দ্বারা এর প্রমাণ দর্শান: ১. বারিদা বর্ণনা করেন, রসূলুল্লাহ্ সা. বলেছেন: “যে ব্যক্তি তাস ও পাশা খেললো, সে যেন নিজের হাতকে শৃকরের রক্ত ও মাংস দ্বারা রহিত করলো । (মুসলিম, আহমদ, আবুদাউদ) ২. আবু মূসা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন: ‘যে ব্যক্তি তাস বা পাশা খেললো, সে আল্লাহ ও তার রসূলের নাফরমানি করলো ।' (আহমদ, আবুদাউদ, ইবনে মাজা, মালেক) সাঈদ ইবনে জুবাইর রা. পাশা খেলারত লোকদের কাছ দিয়ে যাওয়ার সময় সালাম করতেন না । ইমাম শওকানি বলেন: পাশা বা তাস যদি জুয়ার ভিত্তিতে না খেলা হয়, তাহলে ইবনুল মুসাইয়াৰ ও ইবনে মুগাফফালের মতে জায়েয । মনে হয়, তারা হাদিসটিকে জুয়া খেলা নিষিদ্ধ করার অর্থে গ্রহণ করেছেন। দাবা খেলা: হাদিসে দাবা খেলা নিষিদ্ধ করা হয়েছে । তবে এ সব হাদিসের একটিও সহিহ নয়। হাফিয ইবনে হাজার আসকালানী বলেন: দাবা খেলা হারাম এ মর্মে কোনো সহিহ বা হাসান হাদিস নেই। তাই এর বৈধতা নিয়ে ফকিহ্্দের মধ্যে মতভেদ রয়েছে । কেউ বলেন, হারাম । কেউ বলেন, হালাল । ইমাম আবু হানিফা ইমাম মালেক ও ইমাম আহমদের মতে হারাম । ইমাম শাফেয়ি ও কোনো কোনো তাবেয়ির মতে হারাম নয়, মাক্রূহ। সাহাবা ও তাবেয়িদের কেউ কেউ এটা খেলেছেন। “আলমুগনি' গ্রন্থে ইবনে কুদামা বলেন: ‘দাবা পাশার মতই নিষিদ্ধ । তবে পাশা দাবার চাইতে কঠোরভাবে নিষিদ্ধ, কারণ এটি সম্পর্কে হাদিস রয়েছে। তবে দাবা পাশার মতোই । তাই এটিতে পাশার বিধি প্রযোজ্য হবে কিয়াসের ভিত্তিতে ৷’ আবু হুরায়রা, সাইদ ইবনুল মুসাইয়াব ও সাঈদ ইবনে জুবাইরের মতে মুবাহ। তাদের প্রমাণ এই যে, সব জিনিস মূলত হালাল, যতোক্ষণ হারাম হওয়ার প্রমাণ না পাওয়া যায়। যেহেতু দাবা সম্পর্কে কোনো হাদিস বা আয়াত নেই, তাই এটা হালাল হিসাবেই বহাল থাকবে । যারা এটি হালাল বলেন, তারা তিনটি শর্তে হালাল বলেন: ১. খেলোয়াড়কে যেন ইসলামের কোনো কাজ থেকে বিরত না রাখে । ২. এতে যেন জুয়ার মিশ্রণ না ঘটে। ৩. খেলা চলাকালে শরিয়ত বিরোধী কাজ না হয়। ১০০৪ www.pathagar.com
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।