প্রতিযোগিতা ২৭৭ একাত্বরতম অধ্যায়. প্রতিযোগিতা প্রতিযোগিতা বৈধ এবং প্রশংসনীয় ব্যায়াম । নিয়ত ও উদ্দেশ্য অনুসারে এটা কখনো মুবাহ, কখনো মুস্তাহাব । প্রতিযোগিতা একাধিক ব্যক্তির দৌড়াদৌড়ি দ্বারাও হয়ে থাকে । আবার তীর, অস্ত্রশস্ত্র, ঘোড়া, গাধা ও খচ্চর দ্বারাও হয়। দৌড়াদৌড়ির প্রতিযোগিতার প্রমাণ আয়েশা রা. কর্তৃক বর্ণিত নিমোক্ত হাদিস: আয়েশা রা. বলেন: রসূলুল্লাহ সা. এর সাথে আমি দৌড়ের প্রতিযোগিতা করে জিতেছি। পরে যখন মোটা হয়ে গেছি, তখন প্রতিযোগিতায় রসুলুল্লাহ সা. জিতেছেন। তখন আমি বলেছি: এটা আগের বিজয়ের বদলা ।' -বুখারি । তীর, বল্পম, এবং ছুড়ে মারা যায় এমন যে কোনো অন্তর দ্বারা প্রতিযোগিতা করা যায়। আল্লাহ্ সুরা আনফালের ৬০ নং আয়াতে বলেন: এ 155 pall ৮৫) 525 85০০০০1০195 ‘তোমরা কাফেরদের মুকাবিলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখবে ।" ১. উকবা ইবনে আমের রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ্ সা. মিষ্বরের উপর থেকে ভাষণ দেয়ার সময় “তোমরা কাফেরদের মুকাবিলার জন্য যথাসাধ্য শক্তিপ্রস্তুত রাখবে’ এই আয়াত পড়ে বললেন: “জেনে রাখো, তীর-বল্পম নিক্ষেপই শক্তি, তীর-বল্লুম নিক্ষেপই শক্তি’ (সহীহ মুসলিম) ২. রসূল সা. বলেন: তোমরা তীর-বল্পম নিক্ষেপ রপ্ত কর। এটা তোমাদের শ্রেষ্ঠ খেলাধুলার অন্তর্ভুক্ত ।' ৩. রসূলুল্লাহ সা. আরো বলেন: “তিনটে খেলা ব্যতীত আর সমস্ত খেলা হারাম। স্ত্রীর সাথে স্বামীর চিত্তবিনোদন, ধনুক দিয়ে তীর নিক্ষেপ, ঘোড়াকে দৌড় শেখানো ।” তীর-বল্পম ছোড়ার সময় কোনো প্রাণীকে লক্ষ্য করে নিক্ষেপ করা হারাম । আবদুল্লাহ্ ইবনে উমর রা. একবার দেখলেন, একদল লোক একটা মুরগীকে লক্ষ্য করে তীর ছুঁড়ছে। তখন তিনি বললেন: ‘কোনো প্রাণীকে লক্ষ্য করে তীর নিক্ষেপকারীকে রসূলুল্লাহ সা. অভিশাপ দিয়েছেন ।' (বুখারি, মুসলিম) । প্রাণীদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠানের বৈধতা হাদিস থেকে প্রমাণিত: ১. আবু হুরায়রা রা. বলেন, রসূলুল্লাহ্ সা. বলেছেন: উট, ঘোড়া বা তীর-বল্পম ব্যতীত আর কোনো কিছুর প্রতিযোগিতা বৈধ নয়।' (আহমদ)। ২. ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন: চল্লিশ দিন ধরে বিশেষ নিয়মে ঘাস খাইয়ে মোটাতাজা করা ঘোড়া দিয়ে রসূলুল্লাহ্ সা. হাফ্ইয়া থেকে “সানইয়া" পর্যন্ত এবং মোটাতাজা করা হয়নি এমন ঘোড়া দিয়ে “সান্ইয়া' থেকে বনু যিররিকের মসজিদ পর্যন্ত প্রতিযোগিতা করেছেন। প্রতিযোগীদের মধ্যে ইবনে উমরও ছিলেন ।' -(বুখারি, মুসলিম) । ইমাম বুখারি বলেন, সুফিয়ান বলেছেন: হাফ্ইয়া থেকে সান্ইয়ার দূরত্ব পাঁচ বা ছয় মাইল, আর সানিয়া থেকে বনু যিররিকের মসজিদ পর্যন্ত দূরত্ব এক মাইল । (হোফ্ইয়া মদিনার বাইরের একটি জায়গা ৷) | পরম্পরে বাজি ধরার বৈধতা: বাজি ধরা ব্যতীত প্রতিযোগিতা .সর্বসম্মততাবে জায়েয । বাজি ধরার ভিত্তিতে প্রতিযোগিতা নিম্নোক্ত অবস্থায় জায়েয: ১. শাসক বা অন্য কোনো ব্যক্তি পুরস্কার দিতে চাইলে তা গ্রহণ করা জায়েয । যেমন বলা হলো: তোমাদের মধ্যে যে জয়ী হবে সে এই পরিমাণ অর্থ পুরস্কার পাবে । ২. অথবা, প্রতিযোগীদের একজন কোনো সামগ্রী দেখিয়ে তার প্রতিপক্ষকে বলবে, তুমি জয়ী হলে এটা তোমার, আর আমি জিতলে আমরা কেউ কিছু পাবনা । ৩. পুরস্কারের সামগ্রীটি প্রতিযোগীদের একজন দেবে, তবে তাদের সাথে একজন তৃতীয় ব্যক্তি থাকবে, যে বিজয়ীকে সেটি গ্রহণ করতে দেবে এবং পরাজিতের উপর কোনো জরিমানা আরোপ করবেনা । আনাস রা, কে জিজ্ঞাসা করা হলো: রসূল সা. এর আমলে আপনারা কি বাজি ধরতেন? রসূল সা. কি বাজি ধরতেন? আনাস রা. বললেন: হাঁ, তিনি “সুব্হা' নামক একটি ঘোড়ার উপর বাজি ধরেছিলেন। সেটি সবাইকে পরাজিত করেছিল । তাতে রসূলুল্লাহ্ সা. খুবই আনন্দিত হন। -(আহমদ)। www.pathagar.com
— পৃষ্ঠা ২৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।