ছবি ২৭৫ সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে করা হোক বা অন্য কোনো উদ্দেশ্যে করা হোক, অবৈধ । যেমন তার যদি একটা দাঁত বা অন্য কোনো অংগ বেশি থাকে তবে তা কেটে ফেলা বা উপড়ে ফেলা জায়েয নয়। কেননা সেটা হবে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করার শামিল অনুরূপ কারো দাঁত যদি বেশি ল্বা হয় এবং তার প্রান্ত কেটে সমান করা হয় তবে তাও জায়েয হবেনা । কাষী ইয়া বলেন: এই বাড়তি অংশ যদি কষ্টদায়ক ও ক্ষতিকর হয় তাহলে তা কাটকাটি করাতে দোষ নেই। কক সত্তরতম অধ্যায় ছবি ছবি তোলা ও মূর্তি বানানো: বহু সংখ্যক সহিহ হাদিসে দ্বর্থহীনভাবে প্রাণীর ছবি তোলা ও মূর্তি বানানো নিষিদ্ধ করা হয়েছে, চাই তা মানুষ, পশু বা পাখি হোক । যে সব জিনিসের প্রাণ নেই যেমন গাছ, ফুল ইত্যাদি, সে সব জিনিসের ছবি তোলা বৈধ । ১. ইবনে আব্বাস রা. সূত্রে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেন: যে ব্যক্তি দুনিয়ায় কোনো ছবি বানাবে, কেয়ামতের দিন তাকে এঁ ছবিতে প্রাণ সঞ্চার করতে বলা হবে । অথচ সে প্রাণ সঞ্চার করতে পারবেনা । (বৃখারি)। ২. রসূলু সা. বলেন: যারা ছবি তৈরি করে, কেয়ামতের দিন তারা হবে কঠিনতম শৃৃ্তিগ্াপ্তদের অন্তর্ভুক্ত ৷ ৩. ইমাম মুসলিম বর্ণনা করেন: এক ব্যক্তি ইবনে আব্বাস রা. এর নিকট এসে বললো: আমি এ সব ছবি তৈরি করি এবং এগুলোর প্রতি আমি আসক্ত । ইবনে আব্বাস তাকে বললেন: “আমার কাছে এসো ।" সে কাছে এলো । তারপর তার কথার পুনরাবৃত্তি করলো এবং আরো কাছে এলো ৷ তখন তিনি তার মাথায় হাত রেখে বললেন: “আমি যা শুনেছি, তা তোমাকে জানাচ্ছি। আমি রসূলুল্লাহ সা. কে বলতে শুনেছি: ‘প্রত্যেক চিত্রকর জাহান্নামে যাবে । সে যে সব চিত্র তৈরি করেছে, তার প্রত্যেক চিত্রের পরিবর্তে তার জন্য একটা করে প্রাণী সৃষ্টি করা হবে এবং প্রত্যেকটা প্রাণী তাকে আযাব দেবে ।" তারপর তিনি (ইবনে আব্বাস) বললেন: “ছবি যদি তৈরি করতেই চাও তবে গাছ ও যে সব জিনিসের প্রাণ নেই, সে সব জিনিসের চিত্র তৈরি কর।' ৪. আলি রা. বলেন: রসূলুল্লাহ সা. একটি জানাযার নামাযে ছিলেন। তারপর বললেন: তোমাদের মধ্যে কে আছে, যে মদিনায় যাবে এবং সেখানে যত মূর্তি রয়েছে সব ভেঙ্গে ফেলবে, যতো কবর আছে, সমান করে দেবে এবং যতো ছবি আছে, তা নষ্ট করে ফেলবে । এক ব্যক্তি বললো: হে রসূলুল্লাহ, আমি প্রস্তুত । অত:পর বললো: হে রসূলুল্লাহ, আমি প্রতিটি ছবি নষ্ট করে এসেছি। অত:পর রসূলুল্লাহ সা. বললেন: যে ব্যক্তি এ ক'টি জিনিসের একটিও পুনরায় তৈরি করবে সে মুহাম্মদ সা. এর উপর যা কিছু নাযিল হয়েছে তার উপর কুফরি করবে । (আহমদ)। শিশুদের খেলাধুলার পুতুল বৈধ: শিশুদের খেলাধুলা, বিয়ের উৎসব ইত্যাদির ছবি বা পুতুল এর ব্যতিক্রম। এ সব পুতুল বা ছবি তৈরি করা ও বিক্রয় করা জায়েয । এর প্রমাণ নিম্নোক্ত হাদিসসমূহ: ১. আয়েশা রা বলেন: আমি কিছু সংখ্যক কিশোরীর সাথে খেলা করতাম । তারা থাকা অবস্থায় কখনো কখনো রসূলুল্লাহ সা. বাড়িতে ঢুকে পড়তেন। তিনি ঘরে ঢুকলেই তারা বেরিয়ে যেত। আর তিনি বেরিয়ে গেলেই তারা প্রবেশ করতো । (বুখারি, আবু দাউদ)। ২. আয়েশা রা. আরো বলেন: রসূলুল্লাহ্ সা. খয়বর বা তবুক থেকে ফিরে আয়েশার ঘরে প্রবেশ করলেন। তখন আয়েশার র্যাকে একট পর্দা ছিলো। সহসা বাতাস এসে আয়েশার খেলার সাথী কিশোরীদের পুতুল উম্মোচন করলো । রসূলুল্লাহ সা. বললেন: হে আয়েশা, এগুলো কী? আয়েশা বললেন: আমার (খেলার) মেয়েরা । তাদের মাঝে একটা ঘোড়া দেখলেন, যার চামড়ার তৈরি পাখা রয়েছে। রসূলুল্লাহ সা. বললেন: ওদের মাঝে এটা কী দেখছি? আয়েশা রা. বললেন: একটা ঘোড়া । রসূলুল্লাহ্ সা. বললেন: ওর উপর ওটা www.pathagar.com
— পৃষ্ঠা ২৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।