২৭৪ ফিক্ছস্ সুন্নাহ উপড়ে ফেলে, যারা সৌন্দর্যের জন্য ধাতব জিনিস দিয়ে দাত ঘষে দাত সরু করে বা দাতের মাঝে ধাতব পাত ঢুকিয়ে ফাক বড় করে এবং বিভিন্ন উপায়ে আল্লাহ্র সৃষ্টিকে বিকৃত করে।' আবদুল্লাহ্ ইবনে মাস্উদের রা. এ উক্তি বনু উসাইদের উন্বে ইয়াকুব নারী জনৈকা কুরআন পাঠে অভ্যস্তা মহিলা শুনতে পেয়ে তার কাছে এসে তাকে এ সম্পর্কে কিছু বললো । আবদুল্লাহ্ বললেন: আল্লাহ্র রসূল যাকে অভিসম্পাত করেছেন, তাকে আমি অভিসম্পাত করবোনা কেন? এটা তো কুরআনেও রয়েছে। মহিলা বললো: আমি তো কুরআন পড়েছি। তাতে কোথাও এটা পাইনি । তিনি বললেন: আপনি যদি পড়তেন (মনোযোগ দিয়ে) তাহলে অবশ্যই পেতেন। আল্লাহ্ বলেছেন: 01223025745 025 2১১ 0529) 4৫005 “রসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ কর এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাক।' (সূরা হাশর, ৭) হাদিসটি তিরমিযি ব্যতীত অবশিষ্ট পাঁচটি সহিহ হাদিসগ্র্ে বর্ণিত হয়েছে। ৩. আবদুল্লাহ্ ইবনে মাস্উদ রা. থেকে বর্ণিত: রসূলুল্লাহ্ সা. রোগের কারণ ব্যতীত মুখমণ্ডল থেকে চুল তোলা, দাঁত ঘষে পাতলা ও ধারালো করা, পরচুলা লাগানো ও উদ্থি দেয়া নিষিদ্ধ করেছেন। 'নাইলুল আওতা'র গ্রন্থে বলা হয়েছে: অভিসম্পাত দেয়া থেকে প্রমাণিত হয়, গরচুলা লাগানো হারাম । কেননা হারাম নয় এমন কোনো কাজে অভিসম্পাত উচ্চারিত হয়না । ইমাম নববী বলেন: এই মতটিই ব্যাপকভাবে গৃহীত। তবে এ ব্যাপারে কিছু বিবরণ রয়েছে। আলেমদের একটি গোষ্ঠী বলেন: পরচুলা যদি মানুষের চুল দিয়ে করা হয় তাহলে সর্বসম্মতিক্রমে তা হারাম, চাই তা পুরুষের চুল হোক বা স্ত্রীর চুল হোক, স্বামী, মুহাররম ও অন্য কারো চুল হোক, তাতে কিছু আসে যায়না । কেননা মানুষের চুল ও তার দেহের প্রতিটি জিনিসই সমমান বিধায় তা ব্যবহার করা হারাম । বরঞ্চ মানুষের চুল, নখ ও অন্য সব অংশ মাটিতে পুঁতে রাখতে হয় । আর যদি পরচুলা মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণীর হয়, তাহলে দেখতে হবে তা কোনো নাপাক চুল অর্থাৎ জীবন্ত অবস্থায় শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে এমন, নাকি মৃত প্রাণীর বা যে প্রাণীর গোশৃত হারাম সে প্রাণীর চুল কিনা । যদি তাই হয় তবে হাদিস অনুযায়ী তাও হারাম । কেননা সে ইচ্ছাকৃত ভাবে নামাযে ও নামায ছাড়া অন্যান্য সময়ে নাপাকী নিজের সাথে রাখবে । উভয় ক্ষেত্রে নারী বা পুরুষ বিবাহিত বা অবিবাহিত যা-ই হোক, উভয়ই সমান। পক্ষান্তরে মানুষ ব্যতীত অন্য প্রাণীর পবিত্র চুল বহনকারীণীর যদি স্বামী বা মনিব না থেকে থাকে, তাহলে সেটাও হারাম । আর যদি স্বামী বা মনিব থেকে থাকে তাহলে তিনটি মত রয়েছে: প্রথমত হাদিসের শাব্দিক অর্থের আলোকে নাজায়েয । দ্বিতীয়ত জায়েয। তৃতীয়ত বিশুদ্ধতম মত হলো, স্বামী বা মনিবের অনুমতিক্রমে পরচুলা গ্রহণ করলে জায়েয, নচেত হারাম ৷’ মানুষের চুল ব্যতীত অন্য কিছু যেমন রেশম, পশম ইত্যাদি দিয়ে পরচুলা বানালে সাইদ ইবনে জুবাইর, আহমদ ও লাইসের মতে জায়েয । কাধী ইয়া বলেন: রঙ্গিন রেশমের সুতো ইত্যাদি, যার চুলের সাথে সাদৃশ্য নেই, নিষিদ্ধ নয়। কেননা এটা পরছুলার পর্যায়তুক্ত নয়। বরং এটা মামুলি সৌন্দর্য চর্চার পর্যায়ে পড়ে। পরচুলা লাগানো যেমন নিষিদ্ধ, তেমনি নারীর মুখমণ্ডল থেকে চুল উপড়ে ফেলাও নিষিদ্ধ। অবশ্য কারো যদি চুল-দাড়ি গজায়, তবে তা উপড়ানো না জায়েয তো নয়ই, বরং মুস্তাহাব । এটা ইমাম নববীর অভিমত । দাঁত ঘষে চিকন করা বা দাঁতের মাঝে কৃত্রিমভাবে ফাঁক সৃষ্টি করা বা বড় করা যে করে ও যে করায় উভয়ের জন্য হারাম । 'নাইলুল আওতরা' গ্রন্থে বলা হয়েছে : এ কাজটি যদি শুধু সৌন্দর্য ও শোভা বৃদ্ধির উদ্দেশ্যে করা হয় তাহলেই হারাম, রোগ নিরাময়ের জন্য করা হলে হারাম নয়। হাদিসে “আল্লাহ্র সৃষ্টিকে বিকৃত করার কথা" বলা হয়েছে। আল্লাহ্র সৃষ্টি করা শরীরের অংগ বা অংশ যেভাবে আছে, তা থেকে পরিবর্তন করাই বিকৃত করা এবং এটাই নাজায়েয । আবু জাফর তাবারি বলেন: এ হাদিস থেকে প্রমাণিত হয়, আল্লাহ্ নারীকে যেভাবে সৃষ্টি করেছেন তাতে কোনো প্রকারের পরিবর্তন করা, চাই তা কমিয়ে বা বাড়িয়ে যেভাবেই করা হোক এবং চাই তা স্বামীর জন্য বা অন্য কারো জন্য www.pathagar.com
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।