ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

সোনা ও রূপার পাত্র ২৭৩ কুফল। কেননা তিনি পানাহার নিষিদ্ধ করার কথা বলেছেন, কিন্তু লোকেরা এটা পরিবর্তন করে ‘ব্যবহার’ শব্দটি প্রয়োগ করেছে। এভাবে রসূল সা. এর শব্দ বাদ দিয়ে নিজেদের মনগড়া শব্দ তদস্থলে বসিয়েছে ।' অধিকাংশ ফকিহ্‌ ব্যবহার না করে শুধু সোনা ও রূপা দিয়ে বিভিন্ন পাত্র বানানোও নিষিদ্ধ মনে করেন। কিন্তু একদল ফকিহ এটা বৈধ মনে করেন। সোনাও রূপা ব্যতীত অন্যান্য ধাতুর পাত্র: অন্যান্য মূল্যবান পদার্থের পাত্র তৈরি করা বৈধ, চাই তা সোনা ও রূপার চেয়ে বেশি দামেরই হোক না কেন। কেননা যে কোনো জিনিসের মূল অবস্থা হলো হালাল থাকা, যতোক্ষণ তা হারাম হওয়ার প্রমাণ পাওয়া না যায়। সোনা রূপা ব্যতীত অন্য কোনো ধাতু বা পদার্থ হারাম হওয়ার প্রমাণ নেই। দাঁত ও নাক সোনা দিয়ে বানানো: প্রয়োজন হলে দাঁত ও নাক সোনা দিয়ে বানানো জায়েয। আরফাজা ইবনে আস্য়াদ সূত্রে তিরমিযি বর্ণনা করেন: “কুলাবের ঘটনায় আমার নাক আহত হয়। আমি রূপা দিয়ে নাক বানালাম । কিন্তু তাতে আমার নাক ফুলে গেল । তখন রসূলুল্লাহ সা. আমাকে সোনার একটি নাক বানিয়ে নেয়ার আদেশ দিলেন ।' ইমাম তিরমিযি বলেন: একাধিক আলেম তাদের দাঁত সোনা দিয়ে বাধিয়েছেন বলে জানা গেছে। নাসায়ি বর্ণনা করেন: কিছু সংখ্যক আনসার ও মোহাজির দ্বারা পরিবেষ্টিত অবস্থায় মুয়াবিয়া রা. বললেন: রসূলুল্লাহ সা. যে রেশম পরিধান করতে নিষেধ করেছেন তা আপনারা জানেন তো? তাঁরা বললেন: জি, হা । তিনি যে ছোট ছোট টুকরো আকারে ব্যতীত সোনা ব্যবহার করতেও নিষেধ করেছেন, তা জানেন? তারা বললেন: জি, হাঁ। পুরুষদের সাথে মহিলাদের সাদৃশ্য: ইসলাম চায়, মহিলারা স্বতন্ত্র স্বভাব প্রকৃতি নিয়ে থাকুক এবং তাদের বেশভূষায় এই স্বতন্ত্র স্বভাব প্রকৃতির প্রতিফলন ঘটুক । ইসলাম পুরুষের জন্যও তাই চায়। তাই উভয়কে পরস্পরের সাদৃশ্য অবলম্বন করতে নিষেধ করেছে এবং এটা হারাম ঘোষণা করেছে, চাই এ সাদৃশ্য পোশাকে হোক বা কথায় হোক, চালচলনে হোক বা অন্য কিছুতে হোক । ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত: রসূলুল্লাহ সা. অভিসম্পাত দিয়েছেন সেই পুরুষকে যারা মহিলাদের সাদৃশ্য অবলম্বন করে এবং সেই সব মহিলাকে যারা পুরুষদের সাদৃশ্য অবলম্বন করে। (বুখারি) আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ্‌ সা. নারী সদৃশ পোশাক পরিধানকারী পুরুষ ও পুরুষ সদৃশ পোশাক পরিধানকারী নারীকে অভিশাপ দিয়েছেন ।' (আবুদাউদ, নাসায়ি, ইবনে মাজা) খ্যাতি ছড়ানোর পোশাক: যে পোশাক মানুষকে অন্যান্য মানুষের চেয়ে বিখ্যাত করে তা হারাম। ১. ইবনে উমর রা. বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: যে ব্যক্তি দুনিয়ায় খ্যাতির পোশাক পরবে, কিয়ামতের দিন আল্লাহ্‌ তাকে লাঞ্কনাকর পোশাক পরাবেন।" ২. ইবনে উমর রা. বর্ণনা করেন, রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: যে ব্যক্তি অহংকারের সাথে পোশাক মাটিতে গড়িয়ে চলে, আল্লাহ্‌ তার দিকে তাকাবেননা ।' (বুখারি, মুসলিম) ৩. আমর ইবনে শুয়াইব বর্ণনা করেন, রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: “খাও, পান কর, পোশাক পর ও দান করো, অপচয় ও অহংকার করোনা ।' আবুদাউদ, আহমদ, বুখারি) এক মহিলার চুলের সাথে অন্য মহিলার চুল যুক্ত করা বা পরচুলা লাগানো ১. আবু হুরায়রা রা. থেকে বর্ণিত: জনৈকা মহিলা রসূলুল্লাহ সা. এর নিকট এল এবং বললো: হে রসূলুল্লাহ, আমার একটা সদ্য বিবাহিতা মেয়ে আছে। হামরোগের কারণে তার চুল ঝরে গেছে । আমি কি তার চুলকে অন্য চুলের সাথে যুক্ত করতে পারি? রসূলুল্লাহ্‌ সা. বললেন: যে মহিলা কারো মাথায় পরচুলা লাগায় এবং যে মহিলা নিজের মাথায় পরচুল গ্রহণ করে, যে মহিলা অপরের শরীরে উলকি উৎকীর্ণ করে এবং যারা উলকি উৎকীর্ণ করায়, তাদের উপর অভিসম্পাত ।” ২. আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ রা. সূত্রে বর্ণিত, তিনি বলেন: রসূলুল্লাহ্‌ সা. অভিসম্পাত করেছেন সেই সব নারীর উপর, যারা শরীরে উলকি উৎকীর্ণ করে, যারা উলকি উৎকীর্ণ করায়, যারা কপালের উপরিভাগের চুল www.pathagar.com

— পৃষ্ঠা ২৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।