ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

২৭২ ফিক্হুস্‌ সুন্নাহ বলেন: রসূলুল্লাহ সা. এরপর এ আংটি আবু বকর, উমর ও উসমান রা. পরেছেন। শেষ পর্যন্ত সেটি মসজিদে কুবার পার্শব্তী আরিসের কুয়ায় উসমান রা. এর হাত থেকে পড়ে যায়। ৩. রসূল সা. এক ব্যক্তির হাতে একটি সোনার আংটি দেখে তা খুলে ছুড়ে ফেলে দিয়ে বললেন: তোমাদের কেউ কেউ আগুনের টুকরো আনতে এগিয়ে যাও, অত:পর তা নিজের হাতে স্থাপন করে। রসূল সা. চলে যাওয়ার পর লোকটিকে বলা হলো: তোমার আংটিটা কুড়িয়ে নাও এবং তা দ্বারা উপকৃত হও। সে বললো: না, আল্লাহ্‌র কসম, রসূল সা. যা ছুড়ে ফেলেছেন, তা আমি আর নেবনা ।' (মুসলিম) । ৪. আবু মুসা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ্‌ সা. বলেন: আমার উম্মাতের নারীদের জন্য সোনা ও রেশম হালাল এবং পুরুষদের জন্য হারাম করা হয়েছে। (আহমদ, নাসায়ি ও তিরমিযি । মুহাদ্দিসগণ বলেন: হাদিসটি সনদের দিক দিয়ে ক্রটিপূর্ণ)। ৫. ইমাম মুসলিম বর্ণনা করেন, আলি রা. বলেন: রসূলুল্লাহ সা. আমাকে সোনার আংটি পরতে, রেশম মিশ্রিত কাপড় পরতে, রুকু ও সাজদায় কুরআন পাঠ করতে এবং লাল কাপড় পরতে নিষেধ করেছেন । অধিকাংশ সাহাবি, তাবেইন, ও ফকিহ লাল কাপড় পরা বৈধ মনে করেন। কিন্তু ইমাম আহমদ মাকরূহ তান্যিহি মনে করেন। এগুলি হচ্ছে সোনার আংটি পরা নিষিদ্ধ সংক্রান্ত অধিকাংশ আলিমের অভিমতের প্রমাণ । ইমাম নববি বলেন: কিছু অংশ সোনার ও কিছু অংশ রূপার তৈরি হলেও একই বিধি প্রযোজ্য । কোনো কোনো আলেম পুরুষদের জন্য সোনার আংটি পরা মাকরূহ তানযিহি মনে করেন। কিছু সংখ্যক সাহাবি সোনার আংটি পরেছেন। তাদের মধ্যে রয়েছেন সা'দ ইবনে আবি ওয়াকাস, তালহা ইবনে উবায়দুল্লাহ্‌, সুহাইব, হ্যায়ফা, জাবির ইবনে সামুরা, ও বারা ইবনে আযিব । সম্ভবত তারা রসূল সা. এর নিষেধাজ্ঞাকে মাকরূহ তান্যিহি মনে করেছেন। সোনা ও রূপার পাত্র সী পুরুষ ও মহিলা উভয়ের জন্যই সোনা ও রূপার পাত্রে খাওয়া ও পান করা হারাম। মহিলাদের জন্য সোনা ও রূপার অলংকার কেবল শোভা ও সৌন্দর্যের জন্য ব্যবহার করা বৈধ । সোনা ও রূপার পাত্রে পানাহার করা আল্লাহ্‌ তাদের জন্য হালাল করেননি । নিম্নোক্ত হাদিসসমূহ এর প্রমাণ: ১. বুখারি ও মুসলিম হুযায়ফা রা. থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ্‌ সা. বলেন: “তোমরা হাল্কা রেশম ও পুরু রেশম, কোনোটাই পরিধান করোনা । সোনা ও রূপার পাত্রে পান করোনা ও খাবেনা। কারণ এগুলো কাফিরদের জন্য দুনিয়ার জীবনে এবং তোমাদের জন্য আখিরাতে ।' ২. বুখারি ও মুসলিম উন্মে সাল্মা রা. সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ্‌ সা. বলেন: ‘যে ব্যক্তি রূপার পাত্রে পান করে, সে তার পেটে কেবল জাহান্নামের আগুনই ঢুকায় ।” মুসলিমের অপর বর্ণনায় আছে: ‘যে ব্যক্তি . সোনা বা রূপার পাত্রে খায় বা পান করে......' কোনো কোনো ফকিহ্‌ এটাকে হারাম নয়, মাকরূহ মনে করে বলেন: এ ব্যাপারে যে সব হাদিস এসেছে, তা কেবল বিলাসিতা পরিহার করানোর জন্যই এসেছে। কিন্তু উদ্মে সালমা বর্ণিত উপরোক্ত হাদিসে যে কঠোর ভীতি প্রদর্শন করা হয়েছে, তা এই ফকিহদের মতকে খণ্ডন করে। কিছু সংখ্যক ফকিহ্‌ পানাহারের ন্যায় সোনা ও রূপার পাত্রে সুম্বাণযুক্ত জিনিস ও সুর্মা ব্যবহার করাও হারাম বা মাক্রূহ মনে করেন। কিন্তু সৃক্ষ্নদর্শী ফকিহগণ এর সাথে একমত হননি। আহমদ ও আবু দাউদের হাদিসে রয়েছে: ‘তোমরা রূপা দিয়ে নিজেদের মনোরঞ্জন কর ।' এটা উক্ত সৃন্ষ্দর্শী ফকিহদের মতকেই সমর্থন করে। “ফাতহুল আল্লাম' গ্রন্থে বলা হয়েছে: 'প্রকৃত ব্যাপার হলো, পানাহার ব্যতীত অন্য কিছু হারাম নয়। এ বিষয়ে ইজ্মার যে দাবি করা হয়ে থাকে তা সঠিক নয়। এটা আসলে রসূল সা. এর ভাষা পরিবর্তনের www.pathagar.com

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।