পোশাক ২৭১ যায়, উক্ত হাদিসগুলোতে নিষেধাজ্ঞা অর্থ মাক্রূহ। এটা উভয় প্রকারের হাদিসের সমন্বয়ের ফল। এ মতটি আরো শক্তিশালী হয় এ উক্তি দ্বারা যে, বিশজন সাহাবি রেশম পরেছেন। শরিয়তে যা হারাম, তা উক্ত সাহাবিদের পক্ষে করা সুদূর পরাহত ব্যাপার । আবার এটাও সুদূর পরাহত যে, এটাকে হারাম জেনেও অন্য সাহাবিগণ উক্ত বিশজনের কাজে নীরব থেকেছেন । কেননা এর চেয়েও ক্ষুদ্র ব্যাপারে তারা একে অপরের কাজের সমালোচনা করতেন।' রেশম পরা মহিলাদের জন্য বৈধ: রেশম পরা হারাম বা মাক্রূহ যাই হোক, এটা শুধু পুরুষেদের জন্য । মহিলাদের জন্য তা পরা ও বিছানো সম্পূর্ণ হালাল। অনুরূপ ওযর থাকলে পুরুষদের জন্যও হালাল । এ ব্যাপারে নিম্নের হাদিসসমূহ লক্ষণীয়: ১. আলি রা. বলেন: রসূলুল্লাহ্ সা. এর নিকট একটা রেশমের পোশাক উপহার হিসাবে পাঠানো হলো। পরে তিনি সেটি আমার নিকট পাঠলেন। আমি সেটি পরলাম । এতে তীর চেহারায় অসন্তোষের চিহ্ন দেখতে পেলাম । তিনি বললেন: ওটা তোমার নিকট এ জন্য পাঠাইনি যে, তুমি পরবে। বরং এটি তোমার জন্য এ জন্য পাঠায়েছি যে, তুমি ওটা টুকরো টুকরো করে ওড়না বানিয়ে মহিলাদের মধ্যে বিতরণ করবে ।' (বুখারি, মুসলিম) । ২. আনাস রা. সূত্রে বর্ণিত: রসূলুল্লাহ্ সা. আব্দুর রহমান ইবনে আওফ ও যুবাইরকে তাদের চর্মরোগের কারণে রেশমের পোশাক পরার অনুমতি দিয়েছিলেন। 'হুজ্জাতুল্লাহিল বালেগা' গ্রন্থে বলা হয়েছে: রসূল্লাহ সা. তাদেরকে বিলাসিতা করার উদ্দেশ্যে নয়, তাদের রোগ নিরাময়ের উদ্দেশ্যে এ অনুমতি দিয়েছিলেন । ৩. উমর রা. থেকে বর্ণিত: দু'আংগুল, তিন আংগুল বা চার আংগুল স্থান ব্যতীত রেশম পরিধান রসূল সা. নিষেধ করেছেন। (বুখারি ও মুসলিম)। মিশ্র রেশম পরিধান করা: ইতিপূর্বে যা কিছু বলা হয়েছে, তা অবিমিশ্র রেশম সংক্রান্ত । মিশ্র রেশম সম্পর্কে শাফেয়িদের মত এই যে, রেশমের পরিমাণ বেশি থাকলে হারাম, অর্ধেক বা তার কম হলে হারাম নয় । ইমাম নববী বলেন: মিশ্র রেশম হারাম নয় । তবে রেশমের ওজন বেশি হলে হারাম । শিশুদের রেশম পরা বৈধ: পুরুষ শিশুদের জন্যও রেশম পরা অধিকাংশ ফকিহের মতে হারাম । কারণ এর নিষেধাজ্ঞায় সেও অন্তর্ভুক্ত । তবে ইমাম শাফেয়ি শিশুদের জন্য বৈধ মনে করেন। নিষেধাজ্ঞাটি অভিভাবকদের জন্য, শিশুদের জন্য নয় । কারণ তারা শরিয়ত পালনে দায়বদ্ধ নয় । ইমাম নববী বলেন: ঈদের দিন তাদেরকে অলংকার ও রেশম পরানো জায়েয । বছরের অন্য সময়েও কারো মতে জায়েয, কারো মতে হারাম, কারো মতে ন্যায় অন্যায় বুঝতে শেখার পর হারাম । তবে বিশুদ্ধতর মত হলো, বছরের অন্যান্য সময়েও জায়েয । সোনা-রূপার আংটি পরা: অধিকাংশ আলেমের মতে সোনার আংটি পরা শুধু পুরুষদের জন্য হারাম, মহিলাদের জন্য নয়। (সোনা ব্যতীত যে কোনো ধাতুর তৈরি আংটি নারী-পুরুষ সবার জন্য বৈধ, চাই তা সোনার চেয়েও মূল্যবান হোক না কেন।) এ সম্পর্কে নিম্নোক্ত হাদিসসমূহ থেকে প্রমাণ দর্শনো হয়: ১. বারা ইবনে আযিব রা. বলেন: রসুলুল্লাহ্ সা. আমাদেরকে সাতটি কাজের আদেশ দিয়েছেন এবং সাতটি কাজ থেকে নিষেধ করেছেন: আমাদেরকে আদেশ দিয়েছেন মৃত ব্যক্তির সাথে (কবর পর্যন্ত) যাওয়ার, রোগীকে দেখতে যাওয়ার, দাওয়াত গ্রহণ করার, অত্যাচারিতকে সাহায্য করার, শপথ পূর্ণ করার এবং সালামের জবাব দেয়ার, অন্য বর্ণনা অনুসারে, সালাম ব্যাপকভাবে ছড়িয়ে দেয়ার এবং হাঁচিদাতাকে ইয়ারহামুকাল্লাহু (2) ১৫) আল্লাহ্ তোমার উপর রহম করুন বলে দোয়া করার । আর নিষেধ করেছেন রূপার পাত্র, সোনার আংটি, রেশমি কাপড়, রেশমি ঝালরযুক্ত কাপড়, রেশম মিশ্রিত তুলার কাপড়, মোটা রেশম, এবং ঘোড়ার পিঠে রেশমের লাল ঢাকনা ব্যবহার করতে । ২. আব্দুল্লাহ্ ইবনে উমর রা. থেকে বর্ণিত: রসূলুল্লাহ সা. সোনা দ্বারা একটা আংটি তৈরি করালেন এবং তার পাথরে খোদাই করলেন “মুহাম্মাদুর রসূলুল্লাহ’ । তখন অন্যরাও সে রকম আংটি তৈরি করালো । এটা দেখে তিনি নিজের আংটিটা ফেলে দিয়ে বললেন: আমি আর কখনো এটা পরবোনা ৷ তারপর তিনি একটা ক্লপার আংটি তৈরি করালেন। অত:পর লোকেরা রূপার আংটি ব্যবহার করতে লাগলো । ইবনে উমর রা. www.pathagar.com
— পৃষ্ঠা ২৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।