ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

২৭০ ফিক্হুস্‌ সুন্নাহ ৩. হুযাইফা রা. থেকে বর্ণিত, তিনি বলেন: রসূলুল্লাহ্‌ সা. আমাদেরকে স্বর্ণ ও রৌপ্যের পাত্রে পানাহার করতে এবং রেশমের কাপড় পরিধান করতে ও তার উপর বসতে নিষেধ করেছেন। তিনি বলেছেন: ওটা দুনিয়ায় তাদের জন্য (অর্থাৎ আল্লাহ্র অবাধ্যদের জন্য) আর আখিরাতে আমাদের জন্য (বুখারি)। এ সব হাদিসের আলোকে অধিকাংশ আলেমের মত হলো, রেশম পরা ও বিছানো হারাম । মাহ্দী “বাহরে' উল্লেখ করেছেন যে, এটা সর্বসম্মত মত। তবে কাষী ইয়া বলেন: ইবনে উলিয়াসহ কিছু সংখ্যক আলেমের মতে এটা জায়েয। তারা নিমোক্ত হাদিসসমূহ দ্বারা তাদের মতের স্বপক্ষে প্রমাণ দর্শান: ১. উক্বা রা. বলেন: রসূলুল্লাহ সা. কে পেছন থেকে খোলা রেশমের কুবা (জামা) হাদিয়া পাঠানো হয়েছিল এবং তিনি তা পরেছিলেন, তা পরে নামাযও পড়েছিলেন, তারপর তা এমন প্রবল জোরে খুলে ফেললেন, যেন ওটা তিনি অপছন্দ করেছেন। তারপর বললেন: মুস্তাকীদের জন্য এটা শোভন নয়। (বুখারি ও মুসলিম)। ২. মিস্ওয়ার ইবনে মাখরামা সূত্রে বর্ণিত: রসূল সা. এর নিকট হাদিয়া হিসাবে কিছু কুবা এলো । তখন মিসৃওয়ার ও তার পিতা তা থেকে কিছু পাওয়ার উদ্দেশ্যে রসূল সা. এর নিকট গেলেন । রসূল সা. তখন একটা রেশমি কুবা পরে বের হয়ে বললেন: হে মাখ্রামা, এটা আমি তোমার জন্য লুকিয়ে রেখেছি। তারপর তিনি কুবাটির কারুকার্য দেখাতে লাগলেন। তারপর বললেন: মাখরামা কি সন্তুষ্ট হয়েছে? ৩. আনাস রা. সূত্রে বর্ণিত: রসূলুল্লাহ্‌ সা. অত্যন্ত উঁচুমানের একটা রেশমি পোশাক পরলেন, যা রোম সম্রাট তাকে উপঢৌকন স্বরূপ দিয়েছিলেন। পরে সেটি তিনি জাফরকে পাঠালেন । জাফর সেটি পরে রসূলুল্লাহ্র সা. কাছে এলে তিনি বললেন: তোমাকে আমি ওটা এজন্য দেইনি যে, তুমি ওটা পরবে। জাফর বললেন: তাহলে আমি কী করবো? তিনি বললেন: ওটা তোমার ভাই নাজাশীর নিকট পাঠিয়ে দাও। (আবু দাউদ)। ৪. বিশজনের বেশি সাহাবি রেশম পরিধান করেছেন। তাদের মধ্যে আনাস রা. ও বারা ইবনে আযিব অন্যতম । (আবূ দাউদ)। ইমাম আৰু হানিফা, মালেকি ফকিহ্‌ ইবনে মাজেশুন ও কিছু সংখ্যক শাফেয়ি ফকিহ্‌ রেশমীবস্ত্র বিছানো ও তার উপর বসা জায়েয মনে করেন। তারা বলেন: রেশমীবস্ত্র শুধু পরিধান করাই নিষিদ্ধ । কিন্তু এ মত সহীহ হাদিসের পরিপন্থী । যে সব সংখ্যাগুরু আলেম রেশম পুরুষের জন্য হারাম মনে করেন তারা এটাকে যারা বৈধ মনে করেন তাদের জবাবে নিষেধাজ্ঞা সংবলিত হাদিসগুলো তুলে ধরে বলেন: উকবা বর্ণিত হাদিসেও তো রসূল সা. এর এ উক্তি রয়েছে যে, এটা মৃত্তাকীদের জন্য শোভন নয় । বস্তুত মুত্তাকীদের জন্য যা শোভন নয় তা নিষিদ্ধ হওয়াই ভাল। আর মিস্ওয়ার ও আনাসের হাদিসে দেখানো হয়েছে রসূলুল্লাহ্‌ সা. এর কাজ যা তার নিষেধাজ্ঞা সংবলিত কথাকে রদ করতে পারে না । তবে এ বিষয়ে তর্কের অবকাশ নেই যে, রসূলুল্লাহ্‌ সা. রেশম পরতেন, তারপর সবশেষে তা নিষিদ্ধ হয়। জাবির রা. বলেন: রসূল সা. তার কাছে উপহার হিসাবে পাঠানো একটা কুবা পরলেন, তারপর তা অনতিবিলম্বে খুলে ফেললেন এবং উমর ইবনুল খাত্তাবের নিকট পাঠিয়ে দিলেন। তখন বলা হলো: হে রসূলুল্লাহ, আপনি এটি খুলে ফেললেন । রসূল সা. বললেন: জিব্রীল আ. আমাকে নিষেধ করেছেন। পরক্ষণে উমর রা. তার কাছে গিয়ে কাঁদতে লাগলেন । তিনি বললেন: হে রসূল, আপনি একটা জিনিস অপছন্দ করলেন, আবার সেটা আমাকে দিলেন। এখন আমি কী করবো? রসূল সা. বললেন: তোমাকে পরার জন্য দেইনি। দিয়েছি তুমি ওটা বিক্রয় করবে সে জন্য । পরে তিনি দু'হাজার দিরহামে তা বিক্রয় করলেন। শওকানির অভিমত: ইমাম শওকানি বলেন: নিষেধাজ্ঞা ও বৈধতা সংবলিত হাদিসগুলো একত্র করলে মনে হয়, নিষেধাজ্ঞা সংবলিত হাদিসগুলো রেশমীবন্ত্র পরিধান করাকে মাকরূহ প্রমাণ করে। তিনি 'নাইলুল আওতার গ্রন্থে বলেন: “রসূল সা. কর্তৃক নিজে রেশম পরিধান ও তা সাহাবিদেরকে বিতরণ নিষেধাজ্ঞা সংলিত হাদিসগুলোর আগে না পরে সংঘটিত হয়েছে, তার কোনো প্রমাণ নেই । এ থেকে বুঝা www.pathagar.com

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।