ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

পোশাক ২৬৯ ইমাম তিরমিযি বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেন: আল্লাহ্‌ পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করেন, তিনি দানশীলতাকে পছন্দ করেন । তোমরা তোমাদের উঠানগুলো পরিচ্ছন্ন রাখ এবং ইহুদিদের মত হয়োনা ৷’ পোশাক সম্পর্কে শরিয়তের বিধান: পোশাক তিন প্রকার: ওয়াজিব, মুস্তাহাব ও হারাম । ওয়াজিব পোশাক: যে পোশাক ছতর ঢাকে, গরম ও শীত থেকে শরীরকে রক্ষা করে এবং ক্ষতি নিবারণ করে, সে পোশাক ওয়াজিব । হাকিম ইবনে হিযামের পিতা বলেন, আমি বললাম: হে রসূলুল্লাহ! আমাদের ছতরের কতটুকু ঢাকবো এবং কতটুকু ঢাকবোনা? তিনি বললেন: তোমার স্ত্রী ও দাসী ব্যতীত আর সবার সামনে পুরো ছতর ঢাকবে । আমি বললাম: হে রসূলুল্লাহ, যখন সবাই এক জায়গায় অবস্থান করে তখন? রসূলুল্লাহ সা. বললেন: যদি পার, কাউকেই ছতর দেখতে দেবেনা । আমি বললাম: আমাদের কেউ যদি একাকী থাকি? তিনি বললেন: তাহলে আল্লাহকে সবচেয়ে বেশি লজ্জা পাওয়া উচিত।" (আহমদ, আবুদাউদ, ইবনে মাজা, তিরমিযি, হাকেম ৷ তিরমিযি ও হাকেম একে হাসান বলেছেন)। মুস্তাহাব পোশাক: যে পোশাকে সৌন্দর্য আছে, তা মুস্তাহাব পোশাক । আবুদ দারদা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেন ; “তোমরা তোমাদের ভাইদের সামনে উপস্থিত হয়ে থাক । সুতরাং তোমাদের ' আবাসস্থল ও তোমাদের পোশাককে সুন্দর পরিচ্ছন্ন কর, যাতে তোমরা জনগণের মধ্যে অভিজাত হিসাবে প্রতিষ্ঠিত হতে পার । (মনে রেখ) আল্লাহ্‌ অশালীন ও অশালঅনতাকে পছন্দ করেন না।” (আবু দাউদ)। আবুল আহওয়াসের পিতা বলেন: আমি নিন্নমানের পোশাক পরে রসূলুল্লাহ সা. এর কাছে উপস্থিত হলাম । তা দেখে তিনি বললেন: তোমার কি কিছু ধন-সম্পদ আছে? আমি বললাম, হ্যা ৷ তিনি বললেন: কী ধরনের সম্পদ । আমি বললাম: আল্লাহ্‌ আমাকে উট, ভেড়া, ঘোড়া ও দাসদাসী দিয়েছেন। তিনি বললেন: তাহলে আল্লাহ যখন তোমাকে ধনসম্পদ দিয়েছেন, তখন তোমার বেশ-ভূষায় আল্লাহ্‌র নিয়ামতের নিদর্শন ও মর্যাদা প্রকাশ পাওয়া উচিত ।" (আবুদাউদ)। বিভিন্ন ইবাদাতের সময়, জুমুয়া, দু ঈদ ও জনসমাবেশের স্থানগুলোতে এর গুরুত্ব আরো বেড়ে যায়। মুহাম্মদ ইবনে ইয়াহ্ইয়া ইবনে হাব্বান বলেন, রসূলুল্লাহ্‌ সা. বলেন ; “তোমাদের কেউ সমর্থ হলে সে যেন তার পেশাগত কাজে ব্যবহৃত পোশাক ব্যতীত জুমুয়ার দিনের জন্য এক জোড়া পোশাক তৈরি করে।" (আবু দাউদ)। হারাম পোশাক: হারাম পোশাক হলো পুরুষের জন্য রেশমের পোশাক, স্বর্ণ এবং মহিলাদের জন্য নির্ধারিত পোশাক পুরুষরা পরা, আর মহিলাদের পুরুষদের জন্য নির্ধাররিত পোশাক পরা এবং খ্যাতি, বড়াই ও অপব্যয়মূলক পোশাক পরা। রেশম পরিধান করা ও তার উপর বসা: হাদিসে স্পষ্টভাবে পুরুষদের জন্য রেশমের কাপড় পরা ও তার উপর বসা নিষিদ্ধ করা হয়েছে। এ ধরনের কয়েকটি হাদিস নিম্নে উল্লেখ করছি: ১. উমর রা. বর্ণনা করেন, রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: “তোমরা রেশম পরিধান করোনা । যে ব্যক্তি দুনিয়ায় রেশম পরিধান করবে, সে আখিরাতে তা পরিধান করতে পারবেনা ।' ২. আব্দুল্লাহ ইবনে উমর রা.থেকে বর্ণিত: উমর রা. এক সেট পুরু রেশমের পোশাক বিক্রয় হতে দেখলেন, অত:পর তা নিয়ে রসূলুল্লাহ্‌ সা. এর নিকট এসে বললেন: হে রসূল, এটা কিনুন, এ দ্বারা ঈদের জন্য ও প্রতিনিধিদলগুলোর জন্য সুসজ্জিত হোন। রসূল সা. বললেন: এ পোশাক শুধু তার জন্য, যার পরকালে এটা প্রাপ্য নেই। এরপর উমর রা. এর বেশ কিছু দিন কেটে গেল। সহসা একদিন রসূল সা. তার নিকট রেশমের আরেকটি জুব্বা পাঠালেন”। তখন উমর রা. রসূল সা. এর নিকট এসে বললেন: হে রসূল! আপনি বলেছেন: এটা সে ব্যক্তির পোশাক, যার পরকালে এটা প্রাপ্য নেই। তারপর আবার এটা পাঠিয়েছেন। রসূলুল্লাহ সা. বললেন: ওটা আমি তোমার কাছে তোমার পরিধানের জন্য পাঠাইনি, পাঠিয়েছি যাতে তুমি ওটা বিক্রয় করে নিজের প্রয়োজন মিটাতে পার ৷’ (বুখারি, মুসলিম, নাসায়ি আবুদাউদ, ইবনে মাজা)। - www.pathagar.com

— পৃষ্ঠা ২৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।