২৬৮ ফিক্হুস্ সুন্নাহ দ্বিতীয় প্রকারের উদাহরণ হলো, হত্যা করা, আহত করা, প্রহার করা, ব্যভিচার করা ও সম্পদ নষ্ট করার জন্য কাউকে বলপ্রয়োগ করা । ইমাম কুরতুবি বলেন: “আলেমগণ এ ব্যাপারে একমত যে, কাউকে হত্যা করতে যাকে বাধ্য করা হবে, তার জন্য হত্যার কাজে অগ্রসর হওয়া জায়েয নয়, এমনকি চাবুক ইত্যাদি মেরে তাকে অপমান করাও বৈধ নয়৷ তার উপর যে মুসিবত এসেছে তাতে ধৈর্য ধারণ করবে । অন্যকে হত্যা করে নিজের প্রাণ বাঁচানো হালাল নয়। সে দুনিয়া ও আখেরাতে আল্লাহ্র অনুগ্রহ কামনা করবে৷’ বলপ্রয়োগে বাধ্য হয়ে অপরাধ করলে তার উপর শরয়ি হদ জারি হবে না: যদি ধরে নেয়া হয় যে, কোনো ব্যক্তিকে ব্যভিচারে বাধ্য করায় সে ব্যভিচার করলো, তবে তার উপর ব্যভিচারের শরিয়ত সম্মত শাস্তি কার্যকর হবে না, চাই সে পুরুষ হোক, বা স্ত্রী। কেননা-রসূল সা. বলেন: আমার উম্মাতের ভুলক্রমে কৃত অপরাধ, ভুলক্রমে বাদ পড়া ফরয কাজ এবং বলপ্রয়োগে বাধ্য হয়ে করা অবৈধ কাজের গুনাহ মাফ করে দেয়া হয়েছে। ইমাম মালেক, শাফেয়ি, আহমদ, ইসহাক, আবু সাওর, আতা ও যুহরির মতে, কোনো মহিলাকে ব্যভিচারে বাধ্য করা হলে তাকে মোহরে মিসল দিতে হবে। কক আটযক্টিতম অধ্যায় পোশাক মহান আল্লাহ তাঁর বান্দাদেরকে যে সব নিয়ামতে ভূষিত করেছেন, পোশাক তার মধ্যে অন্যতম । il ug আএ১ এ Tk SUS ২০280 ০09 BY LBL gt AO ০৫৮০ ঠা OG সি co ০5588: old এ॥ ‘হে বনী আদম! তোমাদের লজ্জাস্থান ঢাকবার ও বেশভূষার জন্য আমি তোমাদেরকে পোশাক দিয়েছি এবং তাকওয়ার পোশাকই সর্বোৎকৃষ্ট । এটা আল্লাহ্র নিদর্শনসমূহের অন্যতম, যাতে তারা উপদেশ গ্রহণ করে।' সুরা আ'রাফ, ২৬)। পোশাক সুন্দর, সুদর্শন ও পরিচ্ছন্ন হওয়া বাঞ্থুনীয়। আল্লাহ্ বলেন: YB LN ৮৯৫9 Be 2S YG Bly BES 506 0৪০০ 9৫9 ৪ 500 ipl 5150 ০20) 2 05৬01 ০5১৮5515502 Ef ও 40 By তি ৮ পলা “হে বনী আদম, প্রত্যেক নামাযের সময় সুন্দর পোশাক পরিধান করবে । আহার করবে ও পান করবে, কিন্তু অপচয় করবে না। তিনি অপচয়কারিকে পছন্দ করেননা । বল, আল্লাহ্ স্বীয় বান্দাদের জন্য যে সব শোভার বস্তু ও বিশুদ্ধ জীবিকা সৃষ্টি করেছেন, তা কে নিষিদ্ধ করেছে? বল, পার্থিব জীবনে বিশেষ করে কিয়ামতের দিন এ সমস্ত তাদের জন্য, যারা ঈমান আনে । এভাবে জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন বিশদভাবে বিবৃত করি।' (সূরা আ'রাফ, ৩১-৩২) আব্দল্পাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, রসুলুন্লাহ্ সা. বলেছেন: যার অন্তরে কণা পরিমাণও অহংকার রয়েছে, সে বেহেশতে প্রবেশ করবেনা । এক ব্যক্তি বললো: মানুষ তো সুন্দর পোশাক ও সুন্দর জুতা পছন্দ করে। রসূলুল্লাহ সা. বললেন: আল্লাহ্ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। অহংকার হলো, সত্য ও অধিকার অস্বীকার করা এবং মানুষকে অবজ্ঞা করা ।' (মুসলিম, তিরমিযি)। www.pathagar.com
— পৃষ্ঠা ২৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।