বলগ্রয়োগ ২৬৭ রসূলুল্লাহ্ সা. বললেন: তোমার মনের অবস্থা তখন কেমন অনুভব করছ? আম্মার বললেন, ঈমানে স্থির ও অবিচল । রসূল সা. বললেন: “তারা যদি আবার এরূপ করে তবে তুমি আবার এরূপ বলবে ।' এ ঘটনা উপলক্ষেই আল্লাহ্ এ আয়াতটি নাযিল করলেন। আয়াতটি কুফরি ছাড়া অন্যান্য ব্যাপারেও নির্দেশনা দেয়: আয়াতটি যদিও কুফ্রি কথা উচ্চারণের সাথে সংশ্লিষ্ট, কিন্তু এ দ্বারা অন্যান্য বিষয়েও দিকনির্দেশনা পাওয়া যায়। ইমাম কুরতুবি বলেন: আল্লাহ্ যখন বলপ্রয়োগে বাধ্য হয়ে তার সাথে কুফ্রী করারও অনুমতি দিয়েছেন এবং এ জন্য মৌখিক কুফরী উচ্চারণকারীকে দোষারোপ করেননি, অথচ ওটা হচ্ছে শরিয়তের ভিত্তি, তখন আলেমগণ শরিয়তের সকল শাখা-উপশাখাকেও এর আওতাভুক্ত করেছেন। কাজেই বলপ্রয়োগে বাধ্য হয়ে কেউ শরিয়তের যে কোনো বিধিই লংঘন করুক, তার জন্য সে দায়ী হবে না এবং তাকে এর কোনো আইনী পরিণতি ভোগ করতে হবে না । এ ব্যাপারেই রসূলুল্লাহ্ সা. থেকে এ বিখ্যাত হাদিসটি বর্ণিত হয়েছে: “আমার উম্মতের সকল ভূলক্রটি ও বাধ্য হয়ে যা কিছু করে,তা থেকে তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে।" এ হাদিসটি সনদের দিক দিয়ে সহিহ না হলেও এর বক্তব্য যে সঠিক, সে ব্যাপারে আলেমগণ একমত । তবে ইমাম আবু বকর ইবনুল আরাবী ও আবু মহাম্মদ আব্দুল হক বলেছেন, হাদিসটি সহিহ । আবু বকর আল উসাইলি তার “ফাওয়ায়েদ' ও ইবনুল মুন্যির “আল ইকনা’ নামক গ্রন্থে এটি উদ্ধৃত করেছেন। কুফরির বাক্য উচ্চারণে বলপ্রয়োগ কালে মূলনীতির উপর অবিচল থাকা উত্তম: বলপ্রয়োগের ক্ষেত্রে কুফরী বাক্য উচ্চারণের যদিও অনুমতি রয়েছে, কিন্তু মূলনীতির উপর অবিচল থাকা ও অত্যাচার-নির্ধাতনে ধৈর্য ধারণ করা উত্তম, যদিও তা হত্যা পর্যন্ত গড়ায় । এতে ইসলামের সম্মান ও মর্যাদা সমুন্নত থাকবে। ইয়াসার ও সুমাইয়া এটাই করেছিলেন । এটা নিজেকে ধ্বংসের আবর্তে নিক্ষেপ করা নয়, বরং জিহাদ করে শহীদ হওয়ার শামিল। ইবৃনে আবি শায়বা হাসান সূত্রে ও আব্দুর রাযেক তার তাফসির গ্রন্থে মুয়াম্মার সূত্রে বর্ণনা করেন: “মুসাইলামা দু ব্যক্তিকে ধরে নিয়ে গিয়ে তাদের একজনকে জিজ্ঞাসা করলো: মুহাম্মদ সম্পর্কে তোমার মত কী? সে বললো: উনি তো আল্লাহ্র রসূল । মুসাইলামা বললো: আর আমার সম্পর্কে? সে বললো: আপনিও । তখন সে তাকে মুক্তি দিলো । এবার দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করলো: তুমি মুহাম্মদকে কী মনে কর? সে বললো: আল্লাহ্র রসূল । মুসাইলামা বললো আর আমি? সে বললো: আমি কানে শুনিনা ৷ মুসাইলামা তাকে তিনবার একই কথা জিজ্ঞাসা করলো । সে প্রত্যেকবার বললো: আমি কানে শুনিনা ৷ তখন মুসাইলামা তাকে হত্যা করলো। এ খবর শুনে রসূলুল্লাহ্ সা. বললেন, ‘প্রথম জন আল্লাহ্র দেয়া অনুমতির সুযোগ গ্রহণ করেছে। দ্বিতীয় জন সত্যকে বজ্ কণ্ঠে ঘোষণা করেছে। তার জন্য সুসংবাদ ।' অবৈধ কাজে বাধ্য করা: দ্বিতীয় প্রকারের বলপ্রয়োগ হলো অবৈধ কাজে বাধ্য করা । এটা আবার দু প্রকার: ১. যা অনন্যোপায় অবস্থায় বৈধ হয়ে যায়। ২. যা অনন্যোপায় অবস্থায় বৈধ হয় না। প্রথমটির উদাহরণ হলো মদ পান, মৃত জন্তু খাওয়া, শুকরের গোশত খাওয়া, অন্যের সম্পত্তি আত্মসাৎ করা বা অন্য কোনো হারাম জিনিস ভোগদখল করার উপর বলপ্রয়োগ করা । এ অবস্থায় এসব জিনিস খাওয়া বৈধ। এমনকি কোনো কোনো ফকিহের মতে, খাওয়া ওয়াজিব । কারণ না খেয়ে তার উপায় নেই । আর এতে কারো ক্ষতিও নেই ৷ আল্লাহর কোনো হকও এতে নষ্ট হয়না । কারণ আল্লাহ বলেন : 02151 511 :,৫5950138152তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দেবে না।' (সুরা ২, বাকারা: আয়াত ১৯৫) অনুরূপ, যাকে রমযানের রোযা ভেংগে ফেলতে, কিবলা ব্যতীত অন্য দিকে মুখ করে নামায পড়তে, মূর্তির সামনে বা ক্রুসের সামনে সাজ্দা করতে বাধ্য করা হয়, তার জন্যও রোযা ভাংগা, যে কোনো দিকে মুখ করে নামায পড়া এবং যে কোনো বস্তুর সামনে সাজ্দা করা জায়েয । তবে মনে মনে আল্লাহর সামনে সাজ্দা করার নিয়ত করতে হবে। www.pathagar.com
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।