ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

২৬৪ ফিক্হুস্‌ সুন্নাহ অপেক্ষাকৃত সহজ । লোকেরা একে প্রায়ই হালকা মনে করে থাকে । এর ফলে হিংসা ও বিদ্বেষ ব্যাপক রূপ ধারণ করে, তাই এটিকে এত গুরুত্ব দেয়ার প্রয়োজন ছিলো ।) মিথ্যা সাক্ষ্যদাতার শান্তি: ইমাম মালেক, ইমাম শাফেয়ি ও ইমাম আহমদের মতে মিথ্যা সাক্ষ্যদাতাকে শাস্তি দিতে হবে এবং সে যে মিথ্যা সাক্ষ্যদাতা, তা ব্যাপকভাবে প্রচার করতে হবে । ইমাম মালেক আরো বলেন: সকল বাজারে, জামে মসজিদে ও জনসমাবেশে তাকে মিথ্যা সাক্ষ্যদাতা বলে চিহ্নিত ও প্রচার করতে হবে, যাতে তার শাস্তি হয় ও অন্যরা সতর্ক হয়। খ্রি ছ্ষট্টিতম অধ্যায় কারাগার ও কারাদন্ড কারাগার ও কারাদণ্ড একটা প্রাচীন প্রথা । পবিত্র কুরআনে আছে, ইউসুফ আ. বলেছিলেন: ০2১ ০ ক লে ১09 “ইউসুফ বললো: হে আমার প্রতিপালক, এই নারীগণ আমাকে যেদিকে আহবান করছে, তার চেয়ে কারাগার আমার নিকট অধিক প্রিয় ।' (সূরা ইউসুফ, ৩৩)। কুরআনে এ কথারও উল্লেখ রয়েছে যে, তিনি কারাগারে প্রবেশ করেছিলেন এবং কয়েক বছর ছিলেন। রসূলুল্লাহ সা. এর আমলে, সাহাবিগণের আমলে এবং তাদের পরবর্তী কালেও কারাগার ছিলো, এখনও আছে। ইমাম ইবনুল কাইয়েম বলেন: আইনের দৃষ্টিতে কারাদণ্ড কোনো সংকীর্ণ স্থানে আটক রাখার নাম নয়, বরং মানুষকে স্বাধীনভাবে কাজ করা ও চলাফেরা করা থেকে বিরত রাখার নাম, চাই যে কোনো ঘরে থাকুক, অথবা মসজিদে থাকুক, অথবা প্রতিপক্ষ বা তার প্রতিনিধি কর্তৃক তার তদারকীতে আটক রাখা হোক । এ জন্য রসূল সা. এ ধরনের আটক ব্যক্তিকে বন্দী নামে অভিহিত করেছেন । ইমাম আবু দাউদ ও ইবনে মাজা হিরমাস ইবনে হাবিব থেকে বর্ণনা করেন, হিরমাসের পিতা বলেন: আমার এক খাতককে সাথে নিয়ে রসূল সা. এর নিকট গেলাম । তখন রসূল সা. আমাকে বললেন: ওকে আটক রাখ । তারপর বললেন: হে বনু তামীমের ভাই, তোমার বন্দীর সাথে কী আচরণ করতে চাও? ইবনে মাজা'র বর্ণনায় আছে: পুনরায় বিকালের দিকে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন: হে বনু তামিমের ভাই, তোমার বন্দী কি করছে? ইমাম ইবনে কাইয়েম পুনশ্চ বলেন: রসুল সা, ও আবু বকর রা. এর আমলে এভাবেই আটক করা হতো । অভিযুক্তদের আটক রাখার জন্য কোনো কারাগার নির্দিষ্ট ছিলনা । কিন্তু উমার ইবনুল. খাত্তাব রা. এর আমলে যখন প্রজার সংখ্যা ব্যাপক আকার ধারণ করলো, তখন তিনি মক্কায় একটা বাড়ি কিনলেন এবং তাকে অভিযুক্তদের আটক রাখার কারাগারে পরিণত করলেন। এ কারণেই কারাগার স্থাপন শাসকের দায়িত্ব কিনা, আলেমগণ সে বিষয়ে বিতর্কে লিপ্ত হয়েছেন। এ ব্যাপারে দুটো মত রয়েছে । যারা বলেন: কারাগার স্থাপন শাসকের দায়িত্ব নয়, তারা বলেন ; রসূল সা. ও খুলাফায়ে রাশেদীনের কোনো কারাগার ছিলনা । তবে তিনি অভিযুক্তকে কোনো এক জায়গায় রাখবেন, অথবা তার উপর কোনো প্রহরি নিযুক্ত করবেন, অথবা প্রতিপক্ষ তাকে সর্বক্ষণ তার কাছে থাকার আদেশ দেবে, যেমন রসূলুল্লাহ্‌ সা. দিয়েছেন। আর যিনি বলেন, কারাগার স্থাপন করা শাসকের কাজ, তিনি এর প্রমাণ স্বরূপ বলেন যে, উমর ইবনুল খাত্তাব চার হাজার মুদ্রায় সাফ্ওয়ান ইবনে উমাইয়ার কাছ থেকে একটা বাড়ি কিনে সেটিকে কারাগারে রূপান্তরিত করেছিলেন। www.pathagar.com

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।