ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

স্ববিরোধিতা ২৬৩ জিনিসটি যদি দু'জনের একজনের দখলে থাকে তবে প্রতিপক্ষের দায়িত্ব হচ্ছে সাক্ষ্য-প্রমাণ হাজির করা । যদি হাজির করতে না পারে তবে যার দখলে আছে সে শপথ করে যা বলবে, সেটাই গৃহীত হবে। অনুরূপ, উভয়ে সাক্ষ্য-প্রমাণ হাজির করলে দখল দ্বারা সাক্ষ্য-প্রমাণ অগ্রগণ্যতা পাবে। জাবির রা. বর্ণনা করেন, একটি উট নিয়ে দু' ব্যক্তির মধ্যে বিবাদ দেখা দিলো। উভয়ে বললো, ওটা আমার কাজেই জন্মেছে এবং সাক্ষী উপস্থিত করলো। রসূল সা. উটটি যার দখলে রয়েছে, তার পক্ষে ফায়সালা করলেন। -(বায়হাকি, ইমাম শাফেয়িও অনুরূপ বর্ণনা করেন)। সাক্ষীকে শপথ করানো: এ যুগে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অনিশ্চিত হয়ে পড়েছে। তাই শপথ দ্বারা সাক্ষীর বিশ্বাসযোগ্যতা দৃঢ়তর করা জরুরি । “মাজাল্লাতুল আহ্কামিল আদৃলিয়া’তে বলা হয়েছে: “আসামী যখন বিচারকের নিকট অনুরোধ করবে যে, রায় দেয়ার আগে সাক্ষীদের এ মর্মে শপথ করানো হোক যে, তারা তাদের সাক্ষ্যে মিথ্যাবাদী ছিলনা, তখন বিচারক সাক্ষীদের শপথ গ্রহণ করাতে পারেন এবং বলতে পারেন যে, তোমরা শপথ করলে তোমাদের সাক্ষ্য গ্রহণ করা হবে, নচেৎ করা হবে না৷: ইবনে আবি লায়লা, ইবনুল কাইয়েম, কর্ডোভার বিচারক মুহাম্মাদ ইবনে বশীর ও ইবনে নুজাইম এ মতের সমর্থক । কিন্তু হানাফি ফকিহদের মত হলো, সাক্ষীর কোনো শপথ করা জরুরি নয়। কেননা শাহাদাত বা সাক্ষ্য শব্দটাতেই শপথের অর্থ প্রচ্ছন্ন রয়েছে। হাম্বলি মযৃহাব অনুসারে এমন কোনো সাক্ষীকে শপথ করানো হবে না, যে সাক্ষী দায়দায়িত্ব গ্রহণে রাযি নয়, এমন কোনো বিচারককে শপথ করানো হবেনা, যে রায়কে অস্বীকার করে এবং কোনো অছিয়তধারীকে অছিয়তকারীর খণ অস্বীকার করতে শপথ করানো হবেনা। বিয়ে, তালাক, তালাক প্রত্যাহার, ঈলা, বংশ পরিচয়, কিসাস ও অপবাদ অস্বীকারকারীকে শপথ করানো হবে না। কেননা এগুলো অর্থ বিষয়ক নয়, অর্থপ্রাপ্তি এগুলোর উদ্দেশ্য নয় এবং শপথ করা থেকে বিরত থাকলে তার ভিত্তিতে রায় দেয়া হবে না। মিথ্যা সাক্ষ্য দান: মিথ্যা সাক্ষ্য দান সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহগুলোর অন্যতম । কেননা এটা অত্যাচারীর পৃষ্ঠপোষকতা, অত্যাচারিতের অধিকার হরণ, বিচারককে বিপথে চালিত করা, অধিকার বঞ্চিতদের মানসিক যন্ত্রণা সৃষ্টি এবং মানব সমাজে শত্রুতা ও বিদ্বেষ ছড়িয়ে দেয়ার নামান্তর । আল্লাহ্‌ তায়ালা সূরা হজ্জের ৩০ নং আয়াতে বলেন: ০ 21 0515325 wd us ny EAT ‘তোমরা মূর্তিপূজার অপবিত্রতা বর্জন কর এবং মিথ্যা বলা থেকে দূরে থাক ।' ইবৃনে উমার রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ্‌ সা. বলেন: “মিথ্যা সাক্ষ্যদাতার জন্য আল্লাহ্‌ দোযথ অবধারিত না করা পর্যন্ত সে পা নাড়াতে পারবে না।' (ইবনে মাজা)। ইমাম বুখারি ও মুসলিম আনাস রা. থেকে বর্ণনা করেন: রসূল সা. কে কবিরা গুনাহ্‌ কী জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন: আল্লাহ্র সাথে শরিক করা, হত্যা করা, পিতামাতার অবাধ্যতা । তিনি আরো বললেন: সবচেয়ে বড় কবিরা গুনাহ কী তোমাদেরকে বলবো: তা হচ্ছে মিথ্যা বলা, বা মিথ্যা সাক্ষ্য দেয়া। আবু বকর রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ্‌ সা. বলেন: “সবচেয়ে বড় কবিরা গুনাহ কী বলবো নাকি? আমরা বললাম: হে রসূল, বলুন। তিনি বললেন: আল্লাহ্‌র সাথে শরিক করা ও পিতামাতার অবাধ্য হওয়া । তিনি হেলান দিয়ে বসেছিলেন । সহসা সোজা হয়ে বসে বললেন: সাবধান, মিথ্যা কথা বলা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া। কথাটা তিনি এতো বেশি পুনরাবৃত্তি করতে লাগলেন যে, আমরা বলতে লাগলাম, “আহা, উনি এখন চুপ করলে ভাল হতো ।" (মিথ্যা সাক্ষ্য দেয়া ব্যভিচার ও চুরির চেয়েও বড় অপরাধ । এ জন্য রসূলুল্লাহ সা. এটা সম্পর্কে সতর্ক করাকে এত গুরুত্ব দিয়েছেন। কারণ মিথ্যা সাক্ষ্য উচ্চারণে www.pathagar.com

— পৃষ্ঠা ২৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।