সাক্ষ্য ও শপথ ২৫৯ চৌষট্রিতম অধ্যায় সাক্ষ্য ও শপথ সাক্ষ্য পেশ করতে অসমর্থ হলে শপথ: যখন বাদী কারো কাছে কোনো হক দাবি করে কিন্তু দাবির স্বপক্ষে কোনো প্রমাণ পেশ করতে সমর্থ হয়না, এবং বিবাদী (যার কাছে হক দাবি করা হয়েছে) তা অস্বীকার করে, তখন বিবাদী শপথ করে যা বলবে, তা ছাড়া বাদীর আর কিছু করার থাকে না। এ শপথেই মামলার নিষ্পত্তি হয়ে যাবে । তবে এটা শুধু স্থাবর ও অস্থাবর সম্পত্তি সংক্রান্ত দাবির মধ্যেই সীমিত। হুদুদ বা দন্ডবিধি সংশ্লিষ্ট মামলায় এ প্রক্রিয়া কার্যকর হবেনা । বায়হাকি ও তাব্রানি বিশুদ্ধ সনদে বর্ণনা করেন: ‘প্রমাণ পেশ করা বাদীর দায়িত্ব আর বিবাদীর দায়িত্ব শপথ করা ।' ইমাম বুখারি ও মুসলিম আশ্য়াস ইবনে কায়স সূত্রে বর্ণনা করেন, আশ্য়াস বলেন: “একটা পুকুর নিয়ে এক ব্যক্তির সাথে আমার বিরোধ ছিলো । আমরা এটা রসূল সা. এর নিকট পেশ করলাম । তিনি আমাকে বললেন: “হয়-তুমি দু'জন সাক্ষী পেশ করো, নচেৎ তোমার প্রতিপক্ষ শপথ করুক ।' আমি বললাম: “সে খুবই বেপরোয়া মানুষ, শপথ করবে ।' রসূল সা. বললেন: যে ব্যক্তি শপথের মাধ্যমে কোনো মুসলমানের সম্পত্তি আত্মসাত করবে, সে যখন আল্লাহ্র সাথে সাক্ষ্যৎ করবে তখন তিনি তার উপর ক্রুদ্ধ থাকবেন ৷' ওয়ালে ইবনে হুজুর রা. থেকে মুসলিম বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. আল কান্দিকে বললেন: তোমার কি কোনো সাক্ষী-প্রমাণ আছে? সে বললো: না। রসূল সা. বললেন: তাহলে তোমার প্রতিপক্ষের শপথই তোমার প্রাপ্য । সে বললো: হে রসূল, লোকটি পাপাচারী। যে কোনো শপথ করতে কুষ্ঠিত হবেনা । সে কোনো ন্যায়-অন্যায়ের বাছবিচার করেনা ।" রসূলুল্লাহ সা. বললেন: তথাপি তার কাছে তোমার ওটাই একমাত্র পাপ্য।' শপথ একমাত্র “আল্লাহ'র নামে অথবা আল্লাহর অন্য কোনো নামেই করতে হবে। রসূলুল্লাহ সা. বলেন: ‘যে ব্যক্তি শপথ করবে সে হয় আল্লাহ্র নামে শপথ করবে, নচেৎ চুপ থাকবে ।' ইবনে আব্বাস রা. বলেন, রসূলুল্লাহ্ সা. এক ব্যক্তিকে শপথ করার আদেশ দিয়ে বললেন: “আল্লাহ্র নামে শপথ কর, যিনি ব্যতীত আর কোনো মা'বুদ নেই, এ মর্মে যে তোমার কাছে তার কিছুই পাওনা নেই ।' (আবুদাউদ, নাসায়ি)। শপথ করার পর সাক্ষ্য-প্রমাণ গ্রহণ করা হবে কি?: বিবাদী শপথ করলে বাদীর দাবি অগ্রাহ্য হবে। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই । এরপর পুনরায় যদি বাদী সাক্ষ্য-প্রমাণ নিয়ে হাজির হয়, তাহলে কী করা হবে, সে সম্পর্কে ফকিহদের মধ্যে মতভেদ রয়েছে । কেউ বলেন: গ্রহণ করা হবে না। কেউ বলেন, গ্রহণ করা হবে। আবার কেউ কেউ বলেন: শর্ত সাপেক্ষে গৃহীত হবে । যারা বলেন: গ্রহণ করা হবেনা তারা হচ্ছেন যাহেরি ময্হাবের অনুসারী, ইবনে আবি লায়লা ও আবু উবায়েদ এবং ইমাম শওকানি। শওকানি বলেন: ‘যেহেতু রসূলুল্লাহ্ সা. বলেন, হয় তুমি দু'জন সাক্ষী আন, নচেৎ সে শপথ করুক' সেহেতু শপথের পর আর সাক্ষ্য-প্রমাণ গ্রহণ করা যাবেনা ৷ বিবাদীর কাছে যখন শপথ চাওয়া হয় তখন তা অকাট্য ও সুস্পষ্ট হুকুমের ভিত্তিতেই চাওয়া হয়। শপথ করার পর এর বিপরীত যে প্রমাণ উপস্থাপন করা হবে, তা গ্রহণ করা যাবেনা । কারণ তখন শপথ ও প্রমাণ দুটোই কেবলমাত্র ধারণার সৃষ্টি করে। অকাট্য বিশ্বাস কোনোটাতেই অর্জিত হয়না । আর একটি ধারণা দ্বারা আর একটি ধারণাকে খণ্ডন করা সম্ভব নয়। যারা বলেন, শপথের পরে সাক্ষ্য-প্রমাণ আনলে তা গৃহীত হবে, তারা হচ্ছেন হানাফি শাফেয়ি, হাম্বলি, তাউস, ইব্রাহিম নাখ্য়ি, ও বিচারপতি শুরাইহ। তারা বলেন: একজন সত্যবাদীর সাক্ষ্য একজন পাপাচারীর শপথের চেয়ে অ্গণ্য, এটা উমর ইবনুল খাত্তাব রা. এরও মত । তাদের যুক্তি হলো, শপথএকটা দুর্বল প্রমাণ, যা কোনো বিরোধের নিষ্পত্তি করতে পারেনা । কাজেই শপথের পরে সাক্ষ্য-প্রমাণ গৃহীত হবে। কেননা সাক্ষ্য-প্রমাণই আসল । শপথ হচ্ছে সাক্ষ্য-প্রমাণের স্থলাভিষিক্ত । আসল যখন উপস্থিত হয় তখন স্থলাভিষিক্তের কার্যকারিতা থাকেনা । ইমাম মালেক ও শাফেয়ি ময্হাব থেকে ইমাম গাযালি বলেন: শপথের পরে সাক্ষ্য প্রমাণ শর্ত সাপেক্ষে গ্রহণযোগ্য ৷ শর্ত হলো, শপথ পেশ করার পূর্বে সাক্ষ্য-প্রমাণের উপস্থিতি সম্পর্কে সে যদি অজ্ঞ থাকে, www.pathagar.com
— পৃষ্ঠা ২৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।