ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

২৫৬ ফিক্হুস্‌ সুন্নাহ “তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য হতে চারজন সাক্ষী তলব করবে।' (সূরা নিসা, ১৫)। ' lol ০555৮6504৮6 9০৮5 2500 চটি পপ ০০) ০955 580 “যারা সতী নারীর প্রতি অপবাদ আরোপ করে এবং চারজন সাক্ষী উপস্থিত করেনা, তাদেরকে আশিটি কশাঘাত করবে ।' (সূরা নূর, ৪) 9052 25196 2599৬ $%/'তারা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি" (সূরা নূর, ১৩)। তিনজন সাক্ষীর প্রয়োজনীয়তা: হাম্বলি ফকিহ্গণ বলেন: যে ব্যক্তি স্বচ্ছল বলে খ্যাতি আছে, সে যদি যাকাত গ্রহণের জন্য নিজেকে অস্বচ্ছল বলে দাবি করে, তাহলে তার দাবি তিনজন সাক্ষী ব্যতীত গৃহীত হবে না। তাদের এ মতের পক্ষে তারা কুবাইসা ইবনে মুখারিকের এ হাদিস তুলে ধরেন: কুবাইসা ইবনে মুখারিক হিলালী রা. বলেন: আমি একটা রক্তপণের দায় বহন করছিলাম । তাই রসূলুল্লাহ সা. এর নিকট উপস্থিত হয়ে এ জন্য সাহায্য চাইলাম । তিনি বললেন: কিছুক্ষণ অবস্থান কর । আমাদের নিকট যাকাত আসুক, তা থেকে তোমাকে কিছু দিতে বলবো ।' তারপর বললেন: হে কুবাইসা, তিন ব্যক্তির মধ্য হতে যে কোনো একজনের পক্ষেই সাহায্য চাওয়া হালাল: একজন হলো সে ব্যক্তি, কোনো রক্তপণ বা জরিমানার দায় যার ঘাড়ে চেপেছে। তার জন্য সাহায্য চাওয়া হালাল, যাতে এ দায় থেকে মুক্ত হতে পারে, অত:পর আত্মসংযম করে। আর একজন হচ্ছে সে ব্যক্তি, যার উপর কোনো মুসিবত আপতিত হওয়ায় তার সহায়-সম্পদ ধ্বংস হয়ে গেছে । সে যাতে জীবন ধারণের অথবা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সে কারণে সাহায্য চাওয়া তার জন্য বৈধ । অপরজন হলো সে ব্যক্তি, যে এমন খাদ্যাভাবে জর্জরিত যে, তার গোত্রের তিনজন বুদ্ধিমান লোক সাক্ষ্য দেয় যে, অমুক থাদ্যাভাবে জর্জরিত । এ ব্যক্তিও যাতে জীবন ধারণ অথবা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সে জন্য সাহায্য চাওয়া তার পক্ষে বৈধ । হে কুবাইসা, এ ছাড়া আর যত রকম সাহায্য প্রার্থনা করা হয় ও ভোগ করা হয় তা অবৈধ ।' (মুসলিম, আবুদাউদ, নাসায়ি)। শুধু দু'জন পুরুষের সাক্ষ্য: সকল অধিকার ও হুদুদ সংক্রান্ত মামলায় শুধু দু'জন পুরুষের সাক্ষ্য গ্রহণযোগ্য । কোনো মহিলার সাক্ষ্য গ্রহণ করা হয়না । কেবল ব্যভিচারে চারজন সাক্ষী প্রয়োজন । হুদুদে মহিলাদের সাক্ষ্য যাহেরি মযৃহাৰ ব্যতীত অন্য সকল মযৃহাবের ফকিহদের মতে অবৈধ । আল্লাহ্‌ তালাক সম্পর্কে বলেন: ‘তোমাদের মধ্য হতে দুজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী রাখ।' (সূরা তালাক ২)। বুখারি ও মুসলিম বর্ণনা করেন, রসূলুল্লাগ সা. আশ্য়াসূকে বলেন: “হয় তোমার দু'জন সাক্ষী নতুবা তার দু'জন পুরুষের অথবা একজন পুরুষ ও দুজন মহিলার সাক্ষ্য: মহান আল্লাহ্‌ সূরা বাকারার ২৮২ নং আয়াতে বলেন: 1520 ০৫ ০১৪ res চস 205 ৮৮5) 0 তা 5৫ ELL) ur prong det) ০০১০%1 ০294 RIS Lunt 0 uf “সাক্ষীদের মধ্যে যাদের উপর তোমরা রাজি, তাদের মধ্য হতে দু'জন পুরুষ সাক্ষী রাখবে । যদি দু'জন পুরুষ না থাকে, তবে একজন পুরুষ ও দু'জন স্ত্রীলোক । স্ত্রীলোকদের মধ্যে একজন ভুল করলে তাকে অপরজন স্মরণ করিয়ে দেবে ।' এ ব্যবস্থা সকল আর্থিক লেনদেনের বেলায় প্রযোজ্য, যথা ব্যবসা, খণ, ইজারা, বন্ধক, স্বীকারোক্তি ও জবরদখল। হানাফি ময্হাব মতে হুদুদ ও কিসাস ব্যতীত সকল আর্থিক লেনদেনে, বিয়ে, তালাক ও অন্য স্ব ব্যাপারে পুরুষের সাথে মহিলার সাক্ষ্য চলবে । ইমাম ইবনুল কাইয়েম এই মতটিকে অগ্রাধিকার দিয়ে বলেন: ‘শরিয়ত যখন পুরুষদের দ্বারা লেখা খণের দলীলে, যা কিনা প্রধানত পুরুষদের সমাবেশে লেখা হয়ে থাকে, মহিলাদের সাক্ষ্য গ্রহণকে বৈধ করেছে, তখন যে সব সমাবেশে প্রচুর মহিলার সমাগম www.pathagar.com

— পৃষ্ঠা ২৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।