ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

সাক্ষ্য ২৫৫ উমর রা. বললেন: কিভাবে চিন? সে বললো: তার সততা ও মহত্ দ্বারা । উমর রা. বললেন: সে কি নিকটতম প্রতিবেশী, যার সাথে তোমার দিন-রাত জানা শোনা আছে এবং কোথায় যায় ও কোথা থেকে আসে তা জান? সে বললো: না। উমর রা. বললেন: তবে কি তুমি তার সাথে কোনো আর্থিক লেনদেন করেছ, যা দ্বারা তার পরহেজগারির প্রমাণ পাওয়া যায়? সে বললো: না। উমর রা. বললেন: তবে কি সে তোমার সাথে কখনো সফর করেছে যা দ্বারা তার চরিত্র মাধুর্য জানতে পেরেছে। সে বললো: না। উমর রা. বললেন: তবে তুমি তাকে চিনইনা। তারপর সাক্ষীকে বললেন: যাও, তোমাকে চিনে এমন কাউকে নিয়ে এসো। ইবনে কাছীর বলেন, ইমাম বাগাবী হাদিসটি হাসান সনদে বর্ণনা করেন। নগরবাসীর ব্যাপারে যাযাবরের সাক্ষ্য: ইমাম আহমদ, তার শিষ্যদের একটি গোষ্ঠী, আবু উবায়েদ ও এক বর্ণনা অনুযায়ী ইমাম মালেকের মত এই যে, নগরবাসীর ব্যাপারে যাযাবরের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। কেননা আবু হুরায়রা রা. বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেন: কোনো নগরবাসী সম্পর্কে যাযাবরের সাক্ষ্য গৃহীত হবেনা ।' (আবুদাউদ, ইবনে মাজা)। যাযাবরের সাক্ষ্য অগ্রাহ্য হওয়ার কারণ হলো, সে অত্যন্ত কষ্টে জীবন ধারণ করে, মূর্খ এবং জনপদে যা কিছু ঘটে, তা সে কমই প্রত্যক্ষ করে৷ তাই তার সাক্ষ্য নির্ভরযোগ্য নয় । কিন্তু বিশুদ্ধ মত হলো, সে যদি সৎ ও ন্যায়পরায়ণ হয় এবং মুসলমান হয়, তবে তার সাক্ষ্য গৃহীত হবে। কুরআনে ন্যায়পরায়ণ লোকের সাক্ষ্য গ্রহণের ব্যাপারে নগরবাসী বা যাযাবরে পার্থক্য করা হয়নি । তার যাযাবর হওয়া অন্য শহরের অধিবাসী হওয়ার মতই । এটাই ইমাম শাফেয়ি ও অধিকাংশ ফকিহের মত । আৰু হুরায়রা বর্ণিত হাদিস মূর্খ লোকের সাথে সংশ্লিষ্ট এবং সকল যাযাবর তার আওতাভুক্ত নয় । কেননা রসূল সা. চাদ দেখার ব্যাপারে যাযাবরের সাক্ষ্য গ্রহণ করেছেন। অন্ধের সাক্ষ্য: অন্ধ যদি আওয়াজ শুনে মানুষ চিনতে পারে তাহলে ইমাম মালিক ও ইমাম আহমদের মতে বিয়ে, তালাক, বিক্রয়, ইজারা, বংশ নির্ণয়, ওয়াকফ, মালিকানা ও স্বীকারোক্তি ইত্যাদিতে অন্ধের সাক্ষ্য বৈধ, চাই ঘটনা অন্ধ অবস্থায় তার গোচরে আসুক বা অন্ধ হওয়ার আগে । ইবনুল কাসিম বলেন: আমি ইমাম মালিককে জিজ্ঞাসা করেছিলাম, কোনো ব্যক্তি যদি তার প্রতিবেশীর কথা প্রাচীরের আড়াল থেকে শুনতে পায় এবং তাকে দেখতে না পায়, শুনতে পায় সে তার স্ত্রীকে তালাক দিচ্ছে এবং তার আওয়াজ চিনতে পারে, তার ব্যাপারে তার সাক্ষ্য বৈধ হবে কি? ইমাম মালিক বললেন: বৈধ হবে। শাফেয়ি মযৃহাবের মতে পাঁচটি ক্ষেত্র ব্যতীত অন্ধের সাক্ষ্য গৃহীত হবেনা: বংশ পরিচয়, মৃত্যু, মালিকানা অনুবাদ ও অন্ধ হওয়ার পূর্বে যা তার গোচরে এসেছে। ইমাম আবু হানিফা বলেন: অন্ধের সাক্ষ্য আদৌ গৃহীত হবেনা । সাক্ষীর নুন্যতম সংখ্যা: সাক্ষ্য আর্থিক অধিকার, শারীরিক অধিকার অথবা হুদুদ ও কিসাস সং হতে পারে। এর প্রত্যেক ক্ষেত্রে দাবি প্রতিষ্ঠার জন্য সর্ব নিম্ন কত সংখ্যক সাক্ষী না হলেই নয়, তা শরিয়তে জানিয়ে দেয়া হয়েছে। নিম্নে এর প্রত্যেকটি উল্লেখ করা যাচ্ছে: চারজন সাক্ষীর প্রয়োজন যেখানে: ব্যভিচারের শাস্তির জন্য নূন্যতম চারজন পুরুষ সাক্ষী প্রয়োজন ৷ যাহেরি মযহাব অনুসারে প্রত্যেক পুরুষের স্থলে দু'জন মহিলার সাক্ষ্য চলবে । তাদের মতানুসারে শুধুমাত্র আটজন মহিলার সাক্ষ্যও গৃহীত হবে। A ৪৯৬ পালনে Ast কত দিপা ৯ ১ এ ৯ পালা পা পাক রাস পা আল্লাহ বলেন: ৮25 Bf 92192952040 ue al ০৪৫ 15 www.pathagar.com

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।