২৫৪ ফিক্হুস্ সুন্নাহ ৫. বাকশক্তি: সাক্ষীকে অবশ্যই বাকশক্তি সম্পন্ন হতে হবে । সে যদি বোবা হয়, তবে তার সাক্ষ্য গৃহীত হবেনা- যদিও সে ইশারায় মনোভাব ব্যক্ত করে এবং তা বোধগম্য হয়। তবে সে যদি স্বহস্তে লিখে সাক্ষ্য দেয়, তাহলে ইমাম আহমদ ও ইমাম আবু হানিফার মতে এবং ইমাম শাফেয়ির নির্ভরযোগ্যভাবে প্রাপ্ত মতানুসারে তা গৃহীত হবে। ৬. স্থৃতিশক্তি: যার স্মৃতিশক্তি দুর্বল বলে জানা যায় এবং প্রচুর ভুল হয় তার সাক্ষ্য গৃহীত হবেনা ৷ অমনোযোগী ব্যক্তির ক্ষেত্রেও একই বিধি পালনীয় । ৭. অভিযুক্ত ও সন্দেহভাজন না হওয়া: শত্ৰুতা বা ভালোবাসার কারণে অভিযুক্ত ও সন্দেভাজন ব্যক্তির সাক্ষ্য গৃহীত হবেনা । কিন্তু উমার ইবনুল খাত্তাব রা. বিচারপতি শুরাইহ্, উমার ইবনে আব্দুল আযীয, আবু সাওর, ইবনুল মুন্যির প্রমুখ এবং ইমাম শাফেয়ির প্রাপ্ত দুই মতের একটি মত অনুসারে পিতার জন্য সন্তানের ও সন্তানের জন্য পিতার সাক্ষ্য ততোক্ষণ গৃহীত হবে, যতোক্ষণ তারা উভয়ে সৎ, ন্যায়পরায়ণ ও গ্রহণীয় সাক্ষ্যদাতা হবে। অপর দিকে শত্রুর বিরুদ্ধে শত্রুর সাক্ষ্য গৃহীত হবে না, যখন তাদের শক্রতা হবে পার্থিব শত্রুতা । কেননা এ ক্ষেত্রে সাক্ষী অভিযুক্ত ও সন্দেহভাজন । তবে শক্রতা যদি হয় ধর্মীয়, তাহলে সন্দেহের উদ্রেক করেনা । কেননা ইসলাম মিথ্যা সাক্ষ্য দিতে নিষেধ করে । কাজেই এ ক্ষেত্রে সন্দেহের অবকাশ নেই। অনুরূপ পিতা সন্তানের পক্ষে ও সন্তান পিতার পক্ষে সাক্ষ্য দিলে তা বৈধ হবেনা। কিন্তু তাদের বিপক্ষে দেয়া সাক্ষ্য গৃহীত হবে। মায়ের জন্য ছেলের ও ছেলের জন্য মায়ের সাক্ষ্যের ক্ষেত্রেও একই বিধি প্রযোজ্য । আর যে গৃহভূত্যের খোরপোশ গৃহকতা বহন করে তার সাক্ষ্যও অন্ধপ। এ সব সাক্ষী সন্দেহভাজন বিধায় গৃহীত হবেনা । আয়েশা রা. বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: “কোনো খিয়ানতকারী ও খিয়ানতকারিণী এবং কোনো বিদ্বেষপরায়ণ ব্যক্তি তার মুসলমান ভাই এর বিরুদ্ধে সাক্ষ্য দিলে তা গৃহীত হবেনা । অনুরূপ, পিতার পক্ষে সন্তানের ও সন্তানের পক্ষে পিতার সাক্ষ্য গৃহীত হবেনা ।' কথা ও কাজ দ্বারা শত্রুতা ধরা পড়ে । শত্রুর অন্যতম আলামত হলো, শত্রুর বিপদাপদে খুশি হওয়া, শত্রুর সুখে দু:খ ভারাক্রান্ত হওয়া এবং শত্রুর জন্য যাবতীয় অকল্যাণ কামনা করা । ফকিহগণ মিথ্যা অপবাদ আরোপ, বলপূর্বক সম্পদ ছিনতাই ও জবরদখল, হত্যা ও ডাকাতিকে শক্রর অন্যতম কারণ হিসাবে উল্লেখ করেন। সুতরাং জবরদখলকৃত সম্পত্তির মালিক জবরদখলকারীর বিরুদ্ধে, অপবাদের শিকার ব্যক্তির অপবাদদাতার বিরুদ্ধে, চুরি হওয়া সম্পদের মালিক চোরের বিরুদ্ধে এবং নিহতের উত্তরাধিকারী হত্যাকারীর বিরুদ্ধে সাক্ষ্য দিলে সে সাক্ষ্য গৃহীত হবে না। আহমদ ও আবুদাউদ আমর ইবনে শুয়াইব থেকে বর্ণনা করেন, রসূল সা. বলেন: “কোনো খেয়ানতকারী, খেয়ানতকারিণী ও বিদ্বেষ পরায়ণের সাক্ষ্য কোনো মুসলমানের বিরুদ্ধে এবং কোনো গৃহভ্ত্যের সাক্ষ্য গৃহকর্তার পক্ষে গৃহীত হবেনা । রসূলুল্লাহ সা. আরো বলেন: কোনো বাদী বা বিবাদীর সাক্ষ্য তার প্রতিপক্ষের বিরুদ্ধে গৃহীত হবেনা । স্বামী ও স্ত্রীর সাক্ষ্য পরস্পরের জন্য গৃহীত হবেনা । কেননা এখানে পক্ষপাতিত্বের সন্দেহের অবকাশ রয়েছে। কারণ এসব ক্ষেত্রে প্রায়ই স্বজনপ্রীতি হয়ে থাকে । ইমাম মালিক, আহমদ ও আবু হানিফা এই মত অনুসরণ করেন। তবে ইমাম শাফেয়ি, আবু সাওর ও হাসান স্বামী-স্ত্রীর সাক্ষ্য পরস্পরের জন্য গ্রহণযোগ্য বলে মনে করেন। অন্যান্য আত্মীয়ের একে অপরের জন্য সাক্ষ্য, যথা ভাইয়ের জন্য ভাইয়ের সাক্ষ্য বৈধ । অনুরূপ বন্ধুর জন্য বন্ধুর সাক্ষ্যও বৈধ । যে-হাদিসে আত্মীয়ের জন্য আত্মীয়ের সাক্ষ্য অবৈধ বলা হয়েছে,ইমাম তিরমিযির মতে সে হাদিস সহিহ নয়। ইমাম মালেক বলেন: বিচ্ছিন্ন ভাইয়ের সাক্ষ্য ভাইয়ের জন্য এবং বন্ধুর সাক্ষ্য বন্ধুর জন্য গৃহীত হবেনা । চরিত্র অজানা এমন ব্যক্তির সাক্ষ্য: চরিত্র জানা যায়না এমন লোকের সাক্ষ্য গৃহীত হবেনা। এক ব্যক্তি উমার রা. এর নিকট সাক্ষ্য দিলে তিনি তাকে বললেন: আমি তোমাকে চিনিনা । তবে আমি না চিনলেও তোমার ক্ষতি নেই। তোমাকে যে চিনে তাকে নিয়ে এসো। উপস্থিত জনতার মধ্য থেকে একজন বললো: আমি ওকে চিনি । www.pathagar.com
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।