ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

সাক্ষ্য ২৫৩ “তোমাদের মধ্য হতে দু'জন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে । তোমরা আল্লাহ্র জন্য সঠিক সাক্ষ্য হ্বে।' (সুরা তালাক আয়াত ২) . 11 ০৫ 9959 ৬ সাক্ষীদের মধ্যে যাদের উপর তোমরা রাজি’ ....... (সূরা বাকারা, ২৮২)। ES 02 ৮৫০৫০ ৬ 15: ০:01 (% ‘হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী তোমাদের নিকট কোনো বার্তা আনয়ন করে তবে তোমরা তা পরীক্ষা করে দেখবে ..... ' (সূরা হুজুরাত, ৬) আবু দাউদের বর্ণনা, রসূলুল্লাহ সা. বলেন: ‘কোনো খিয়ানতকারী ও খিয়ানতকারিণী এবং কোনো ব্যভিচারী ও ব্যভিচারিণীর সাক্ষ্য বৈধ নয়।" তাই মিথ্যাচারী, চরিত্রহীন ও খারাপ স্বভাবের লোক হিসাবে খ্যাত লোক ও পাপাচারীর সাক্ষ্য গৃহীত হবেনা । বস্তুত সততার এ অর্থই ব্যাপকভাবে গৃহীত । ইমাম আবু হানিফা বলেন: সততার জন্য সাক্ষীর বাহ্যত মুসলমান হওয়া এবং তার ভুদ্রতা ও সুখ্যাতির পরিপন্থি কোনো বিষয় প্রকাশ না পাওয়াই যথেষ্ট । তবে এটা আর্থিক বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য, হুদুদ তথা ফৌজদারি মামলায় যথেষ্ট নয়। বিয়ের জন্য তিনি ফাসেকের সাক্ষ্য অনুমোদন করে বলেন: দু'জন ফাসিকের সাক্ষ্য দ্বারা বিয়ে সম্পন্ন হয়ে যাবে । মালেকি মযহাব অনুসারে অনন্যোপায় অবস্থায় অসৎ লোকের সাক্ষ্য দ্বারাও বিচার করা যাবে এবং ছোটখাট বিষয়ে সৎ কি অসৎ জানা যায় না, এমন লোকের সাক্ষ্য গৃহীত হবে। ফকিহ্গণ বলেন: সাক্ষীর জন্য ইসলামের বাস্তব অনুসারী ও ভদ্র হওয়া জরুরি ৷ ইসলামের বাস্তব অনুসারী হওয়ার জন্য ফরয ও নফল আদায়, হারাম ও মাক্রূহ বর্জন এবং কবীরা (বড়) গুনাহ না করা ও সগীরা (ছোট) গুনাহ বারবার না করা যথেষ্ট । আর ভদ্রতা বলতে বুঝায়, কথা ও কাজে যা শোভনীয় তা করবে এবং যা অশোভন তা বর্জন করবে । পাপাচারী লোক তাওবা করলে তার সাক্ষ্য গৃহীত হবে। এ ব্যাপারে সকল ফকিহ্‌ একমত । তবে ইমাম আবু হানিফা বলেন: তার পাপাচারী হিসাবে পরিচিত হওয়ার কারণ যদি কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়া হয় তা হলে তার সাক্ষ্য গ্রহণ করা হবেনা । কেননা আল্লাহ ব২৫২ 265০ টিতে YS OL ০9520156955 DIG 90 LIS ৮০০০ 2০ ০০১৫) 52 550 6104 “যারা সতী নারীর প্রতি অপবাদ আরোপ করে এবং চারজন সাক্ষী উপস্থিত করেনা, তাদেরকে আশিটি কশাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবেনা । তারাই তো সত্যত্যাগী ৷' (সূরা নূর, ৪)। ৩, 8. প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্ক হওয়া: সততা ও ন্যায়পরায়ণতা যেমন সাক্ষ্য গৃহীত হওয়ার শর্ত, তেমনি প্রাপ্তবয়স্ক হওয়া ও সুস্থমন্তিফ হওয়াও সততার শর্ত। কাজেই একজন শিশুর সাক্ষ্য গ্রহণ করা হবেনা যদিও সে তারই মতো একজন শিশুর ব্যাপারে সাক্ষ্য দেয়। অনুরূপ পাগল ও মানসিক প্রতিবন্ধীর সাক্ষ্যও গৃহীত হবেনা । কেননা তাদের সাক্ষ্য এমন বিশ্বাস জন্মাতে সাহায্য করেনা যার ভিত্তিতে বিচার করা যায়। ইমাম মালিক জথমের মামলায় শিশুদের সাক্ষ্য গ্রহণের অনুমতি দিয়েছেন, যতোক্ষণ তারা বিচ্ছিন্ন না হয় ও পরস্পর বিরোধী বক্তব্য না দেয়। আব্দুল্লাহ ইবনে যুবায়েরও অনুরূপ শর্তে শিশুদের সাক্ষ্যের অনুমতি দিয়েছেন। একইভাবে সাহাবায়ে কিরাম ও মদিনার ফকিহগণ শিশুদের একে অপরকে আহত করার ঘটনায় তাদের সাক্ষ্য খহণ করেছেন এবং এটাই অগ্রগণ্য মত। কেননা তাদের খেলাধুলায় বয়স্ক লোকেরা সচারাচর উপস্থিত থাকেনা । এমতাবস্থায় তাদের সাক্ষ্য যদি গ্রহণ না করা হতো এবং মহিলাদের এককভাবে সাক্ষ্য গ্রহণ না করা হতো, তাহলে অনেকের অধিকার ও ন্যায্য প্রাপ্য নষ্ট হয়ে যেতো ও অবহেলিত হতো । অথচ সাধারণ মানুষ তাদের সত্যবাদিতায় প্রবল ধারণা অথবা দৃঢ় বিশ্বাস পোষণ করে থাকে । বিশেষত তারা বিক্ষিপ্ত হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আগে যখন দলবদ্ধভাবে আসে এবং কোনো ঘটনা সম্পর্কে সবাই একই বক্তব্য দেয়, সে সময় তাদের সাক্ষ্য থেকে যে ধারণা জন্যে, তা দু'জন পুরুষের সাক্ষ্য থেকে সৃষ্ট ধারণার চেয়ে অনেক বেশি শক্তিশালী । এটা অস্বীকার করার উপায় নেই। ইসলামি শরিয়ত হচ্ছে একটা পূর্ণাংগ, মর্যাদাপূর্ণ এবং মানুষের ইহ-পরকালের স্বার্থ ও কল্যাণের নিশ্চয়তা বিধানকারী বিধান । তাই তার ব্যাপারে এ কথা কল্পনা করা যায়না যে, তা এমন অকাট্য অধিকারকে সুস্পষ্ট ও অকাট্য সাক্ষ্য-প্রমাণ থাকা সত্বেও অবজ্ঞা ও বিনষ্ট করবে। www.pathagar.com

— পৃষ্ঠা ২৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।