২৫২ ফিক্হুস্ সুন্নাহ ofl 848৪০১০3559 4০56 0৫ 8) 058 ৩০9 ০0 81405 ৮৮২০ ৬গিঠা ০৪42 Gel ০ ০০০6৮565550 2 BoE tL ot x ul ous oui ul 01851551052 1 ue GA CEU 4)0 ৮০৮৪০ ‘হে মুমিনগণ, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তির মৃত্যু উপস্থিত হয়, তখন তোমাদের মধ্য থেকে দু'জন ন্যায়পরায়ণ লোককে অসিয়ত করার সাক্ষী রাখবে । যদি তোমরা সফরে থাক এবং তোমাদের মৃত্যুর মুসিবত উপস্থিত হয় তবে তোমাদের ছাড়া অন্য লোকদের মধ্য থেকে দু'জন সাক্ষী রাখবে । তোমাদের সন্দেহ হলে তাদের উভয়কে নামাযের পর অপেক্ষমান রাখবে এবং তারা আল্লাহ্র নামে কসম করে বলবে: আমরা এর বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করতে চাইনা যদিও সে আত্মীয় হয়, আর আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করবনা । করলে আমরা গুনাহগারদের মধ্যে শামিল হব । তবে যদি জানা যায় যে, তারা দু'জন কোনো পাপে জড়িত হয়েছে তাহলে যাদের স্বার্থহানি ঘটেছে তাদের মধ্য থেকে নিকটতম দু'জন তাদের স্থলাভিষিক্ত হবে এবং আল্লাহ্র নামে কসম করে বলবে: "অবশ্যই আমাদের সাক্ষ্য তাদের সাক্ষ্য থেকে অধিক সত্য এবং আমরা সীমা লংঘন করিনি। করলে তো আমরা অবশ্যই যালেমদের অন্তর্ভুক্ত হব ।' অনুরূপ হানাফিগণ কাফেরদের বিরুদ্ধে কাফেরদের সাক্ষ্য অনুমোদন করেন। কেননা রসূলুল্লাহ সা. দু'জন ইহুদি কর্তৃক ব্যভিচারের সাক্ষ্য দেয়ায় দু'জন ইহুদিকে রজম করেছিলেন । ইমাম শাবি বলেন: দাকুকায় জনৈক মুসলমানের মৃত্যু উপস্থিত হয় । তখন তার অসিয়তের উপর সাক্ষী হয় এমন কোনো মুসলমান পাওয়া গেলনা । অগত্যা সে দু'জন কিতাবীকে সাক্ষী রাখলো । পরে এ সাক্ষীদ্বয় কুফায় পৌছে আবু মূসা আশ্য়ারির নিকট গেল, তাকে তার অসিয়তের খবর জানালো ও তার পরিত্যক্ত জিনিসপত্র তার নিকট জমা দিলো । আশয়ারি বললেন: এটা এমন একটা ঘটনা, যা রসূলুল্লাহ্ সা. এর আমলে সংঘটিত ঘটনার পর আর ঘটেনি । অত:পর আসরের নামাযের পর তাদের শপথ নিলেন যে, তারা কোনো খেয়ানত করেনি, কোনো মিথ্যাও বলেনি, কোনো পরিবর্তনও করেনি এবং কোনো কিছু গোপনও করেনি । এটা সে মৃত ব্যক্তিরই অসিয়ত ও পরিত্যক্ত সম্পদ । অত:পর তিনি তাদের দু'জনের সাক্ষ্য গ্রহণ করলেন। খাত্তাবি বলেন: এ থেকে প্রমাণিত হয় যে, মুসলমানের বিশেষভাবে সফরকালীন অসিয়তের উপর জিম্মীদের সাক্ষ্য গৃহীত হবে। ইমাম আহমদ বলেন: শুধুমাত্র এরূপ ক্ষেত্রে অনিবার্য প্রয়োজন বশত জিম্মীদের সাক্ষ্য গৃহীত হবে, অন্য কোথাও নয়। ইমাম শাফেয়ি ও মালিক বলেন: সফরকালীন অসিয়ত হোক বা অন্য কিছু হোক, মুসলমানের উপর কাফেরের সাক্ষ্য কোনো অবস্থায়ই গৃহীত হবেনা । তাদের মতে এ আয়াত দুটি (অর্থাৎ আয়াতের বিধান) রহিত। জিম্মীর জন্য জিশ্বীর সাক্ষ্য: জিম্মীর জন্য জিন্মীর (মুসলমানের জন্য অমুসলমানের) সাক্ষ্য নিয়ে মতভেদ রয়েছে । ইমাম শাফেয়ি ও ইমাম মালিক বলেন: অমুসলিমের সাক্ষ্য মুসলমান বা কাফির কারো ব্যাপারেই গৃহীত হবে না । ইমাম আহ্মদ বলেন: কিতাবীদের পরস্পরের ব্যাপারে পরস্পরের সাক্ষ্য গৃহীত হবেনা । হানাগ্গিণ বলেন: তাদের পরস্পরের ব্যাপারে পরস্পরের সাক্ষ্য বৈধ এবং সকল কাফেরই একই জাতিভুক্ত। ইমাম শাবি, ইবনে আবি লায়লা ও ইসহাক বলেন: ইহুদির ব্যাপারে ইহুদির সাক্ষ্য বৈধ । কিন্তু খ্রিষ্টান ও অগ্নি উপাসকের ব্যাপারে বৈধ নয়। কেননা এগুলো ভিন্ন ভিন্ন ধর্ম। এক ধর্মের অনুসারীর ব্যাপারে অন্য ধর্মের অনুসারীর সাক্ষ্য বৈধ নয়। ২. সততা: এটা ইসলামের অতিরিক্ত এক বৈশিষ্ট্য, যা সাক্ষীদের মধ্যে থাকা জরুরি যাতে সৎ সাক্ষীরা অসৎ সাক্ষীদের উপর প্রাধান্য লাভ করে এবং মিথ্যা বলতে অভ্যস্ত লোকেরা সাক্ষী হতে না পারে । কারণ ছু) পপ পা BA পাপা A তিক Ar Ar As ANA আল্লাহ্ বলেন: 2 BLA 19০ ০৫ Jos 5515৩%29 www.pathagar.com
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।