সাক্ষ্য ২৫১ তেষট্টিতম অধ্যায় জা... ++ ১২০০4 সংজ্ঞা: সাক্ষ্য আরবি ‘শাহাদাত’ এর প্রতিশব্দ । এর আভিধানিক অর্থ দেখা। যেহেতু সাক্ষী যা দেখে বা জানে তাই অন্যের কাছে ব্যক্ত করে, তাই তার বক্তব্যকে সাক্ষ্য বলা হয়। সুতরাং শরিয়তের পরিভাষায় সাক্ষ্য হলো, কোনো ব্যক্তি যা জেনেছে, তা “সাক্ষ্য দিচ্ছি' বা “সাক্ষ্য দিলাম' ইত্যাকার বাক্যের মাধ্যমে প্রকাশ করা । আর সাক্ষী হচ্ছে, সাক্ষ্য বহনকারী বা ব্যক্তকারী ৷ কেননা অন্যেরা যা জানেনা সে তা ব্যক্ত করে ও জানায়। না জেনে সাক্ষ্য দেয়া অবৈধ: কোনো ব্যক্তির পক্ষে কোনো ব্যাপারে না জেনে সাক্ষ্য দেয়া জায়েয নেই। চাক্ষুষ দর্শন, শ্রবণ বা এমন ব্যাপক খ্যাতি, যা দ্বারা জ্ঞান বা প্রবল ধারণা জন্মে, এ গুলোর মাধ্যমে সাক্ষী তার সাক্ষ্য দেয়ার বিষয় জেনে নিতে পারে । ব্যাপক খ্যাতির ভিত্তিতে সাক্ষ্য দেয়া শাফেয়ি মযৃহাবে যে কয়টি ক্ষেত্রে জায়েয তা হচ্ছে, বংশ পরিচয়, জন্ন, মৃত্যু স্বাধীন হওয়া, উত্তরাধিকার, অভিভাবকত্ব, ওয়াক্ফ, আযৃল, বিয়ে, বিয়ে সংক্রান্ত অন্যান্য বিষয়, কাউকে সৎ বা অসৎ গণ্য করা, ওসিয়ত, বুদ্ধিমত্তা, নির্বৃদ্ধিতা ও মালিকানা । ইমাম আবু হানিফার মতে, শুধু বিয়ে, বিয়ের পর স্বামী-স্ত্রীর নির্জন সাক্ষাৎ, বংশ পরিচয়, মৃত্যু, বিচারিক ক্ষমতা লাভ এ পাঁচটি ব্যাপারেই ব্যাপক খ্যাতির ভিত্তিতে সাক্ষ্য দেয়া জায়েয । ইমাম আহমদ ও কিছু শাফেয়ি ফকিহের মতে সাতটি ক্ষেত্রে ব্যাপক খ্যাতির ভিত্তিতেই সাক্ষ্য দেয়া জায়েয । বিয়ে, বংশপরিচয়, মৃত্যু, স্বাধীন হওয়া, উত্তরাধিকার, ওয়াকৃফ ও মালিকানা ৷ সাক্ষ্য সম্পর্কে শরিয়তের বিধান: যার কাছে সাক্ষ্য দেয়ার মত তথ্য রয়েছে, তাকে যখন সাক্ষ্য দিতে ডাকা হবে এবং সাক্ষ্য না দিলে কারো হক নষ্ট হওয়ার আশংকা থাকবে, তখন সাক্ষ্য দেয়া ফরযে আইন । এমনকি হক নষ্ট হওয়ার আশংকা থাকলে না ডাকা হলেও সাক্ষ্য দেয়া ওয়াজিব। কেননা আল্লাহ্ সূরা বাকারার ২৮৩ নং আয়াতে বলেন: “তোমরা সাক্ষ্য গোপন করোনা । যে গোপন করবে তার অন্তর পাপী ।' সূরা তালাকের ২নং আয়াতে বলেন: ‘আল্লাহ্র জন্য সাক্ষ্য দাও" সহিহ হাদিসে রয়েছে: ‘তোমার ভাইকে সাহায্য কর, চাই সে অত্যাচারী হোক বা অত্যাচারিত হোক ।* সাক্ষ্য দিলে তার সাহায্য হয়। যায়েদ ইবনে খালিদ বর্ণনা করেন, রসূলুল্লাহ্ সা. বলেন: ‘সর্বোত্তম সাক্ষী কে তা কি তোমাদেরকে বলবো? nf যে ব্যক্তি চাওয়ার আগেই সাক্ষ্য দেয়।' তবে সাক্ষ্য দেয়া তখনই ওয়াজিব, যখন সে নিজের শরীর, সম্মান, সম্পদ ও পরিবার পরিজনের ক্ষতি ছাড়াই সাক্ষ্য দিতে সমর্থ হয়। কেননা আল্লাহ্ সূরা বাকারার ২৮২ নং আয়াতে বলেন: ‘কোনো লেখক ও সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয়।' যখন বহু সংখ্যক সাক্ষী থাকে এবং কারো হক নষ্ট হওয়ার আশংকা না থাকে তখন সাক্ষ্য দান মুস্তাহাব । এমতাবস্থায় সাক্ষ্য না দিলে গুনাহ হবেনা । যখন কারো সাক্ষ্যের উপর গোটা বিচারকার্য নির্ভরশীল হয়ে পড়ে তখন সাক্ষ্যের জন্য মজুরি নেয়া হারাম । তবে হেঁটে চলা কষ্টকর হলে যানবাহনের ভাড়া নেয়া যাবে। আর যখন কারো সাক্ষ্যের উপর বিচারকার্য নির্ভরশীল না হয় তখন মজুরী নেয়া জায়েয হবে । সাক্ষ্য গ্রহণের শর্তাবলী: সাক্ষ্য গ্রহণের জন্য যে শর্তাবলী জরুরি তা হলো: ১. সাক্ষীর মুসলমান হওয়া: কাজেই কোনো মুসলমানের উপর কাফেরের সাক্ষ্য গৃহীত হবেনা, একমাত্র সফরকালে ওসিয়ত ব্যতীত । এ ক্ষেত্রে মুসলমানের উপর অমুসলিমের সাক্ষ্য ইমাম আবু হানিফা, বিচারপতি শুরাইহ, ইব্রাহীম নাখ্য়ী ও আওযায়ির মতে জায়েয । কেননা আল্লাহ্ সূরা মায়িদার ১০৬ ও ১০৭ নং আয়াতে বলেন: পপর পপ 5 নিত তাত ন ০১০ 25255105156 ১৮ 2:42) ০০০ | LAO TEL BULLS BUR BEN Ag Ue 791 ০501০50555৯ ৮ gol Eee LAEICG ৮৪% ০০ ০2১০ LB 1০৫25 or www.pathagar.com
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।