ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

স্বীকারোক্তি ২৪৯ বায়হাকি ও তাব্রানি সহিহ সনদ সহকারে বর্ণনা করেন, রসূলুল্লাহ্‌ সা. বলেন: “প্রমাণ উপস্থাপন বাদীর দায়িত্ব আর দাবি প্রত্যাখ্যানকারীর দায়িত্ব শপথ করা ।' প্রমাণ অকাট্য হওয়া শর্ত: প্রমাণের জন্য শর্ত হলো, তা অকাট্য, নিশ্চিত ও সংশয়মুক্ত হওয়া চাই ; কেননা অনুমান প্রসূত প্রমাণ নিশ্চয়তা বহন করেনা । আল্লাহ্‌ বলেন: &:2 55) ০598৫ Y ০৯) uly “সত্যের বিপরীতে অনুমানের কোনো মূল্য নেই।' (সূরা নাজম, ২৮)। ইবনে আব্বাস রা. সূত্রে বর্ণিত, রসূলুল্লাহ্‌ সা. এক ব্যক্তিকে বললেন: 'তুমি কি সূর্য দেখতে পাও? সে বললো: হ্যা । রসূলুল্লাহ্‌ সা. বললেন: তাহলে সূর্যের মতো সাক্ষ্য দাও, নতুবা বাদ দাও ।' দাবি প্রমাণের পদ্ধতি: দাবি প্রমাণ করার পদ্ধতি চারটি: ১. স্বীকারোক্তি দান ২. সাক্ষ্য ৩. শপথ ৪. আনুষ্ঠানিক প্রামাণ্য দলিলপত্র । এ চারটি পদ্ধতির প্রত্যেকটির জন্য কিছু বিধিমালা রয়েছে, যা আমরা একে একে বিশদভাবে বর্ণনা করবো। কিক বাষট্টিতম অধ্যায় স্বীকারোক্তি EAR সংজ্ঞা: স্বীকারোক্তি হচ্ছে কোনো ব্যক্তির রিরুদ্ধে যে দাবি বা অভিযোগ করা হয়, তা বিবাদী বা অভিযুক্ত কর্তৃক মেনে নেয়ার নাম। বাদীর দাবি সত্য প্রমাণিত করার জন্য এটা সবচেয়ে শক্তিশালী প্রমাণ । এ জন্য একে "শ্রেষ্ঠ প্রমাণ’ বলা হয়। এর আর এক নাম নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া। স্বীকারোক্তির বৈধতা; স্বীকারোক্তি যে কুরআন ও সুন্নাহ্‌ দ্বারা শরিয়ত সম্মত বলে প্রমাণিত, সে ব্যাপারে আলেমগণ একমত । আল্লাহ্‌ তায়ালা সূরা নিসার ১৩৫ নং আয়াতে বলেন: ০৫০৫2248935 ৮49 ০০৯00 ET ০৪ দি “হে মুমিনগণ, তোমরা ন্যায়বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর সাঁক্ষী স্বরূপ, যদিও তা তোমাদের নিজেদের অথবা পিতামাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়।" রসূলুল্লাহ্‌ সা. সাহাবি উনাইস রা.কে বললেন: “হে উনাইস, এই ব্যক্তির স্ত্রীর অনুসরণ কর । সে যদি স্বীকারোক্তি দেয় তবে তাকে রজম কর।" তিনি আরো বলেন: ‘যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তার সাথে তুমি সম্পর্ক স্থাপন কর, যে ব্যক্তি তোমার সাথে দুর্ব্যবহার করে তার সাথে তুমি সদ্ব্যবহার কর এবং ন্যায্য কথা বল, যদিও তা তোমার বিরুদ্ধে যায়।' (আল জামেউস সগীর, ৫০০৪)। আবু যর রা. থেকে বর্ণিত, তিনি বলেন: “আমার বন্ধু রসূলুল্লাহ্‌ সা. আমাকে উপদেশ দিয়েছেন যেন আমি আমার চেয়ে যে নীচে আছে তার দিকে তাকাই এবং আমার চেয়ে যে উপরে আছে তার দিকে না তাকাই, দরিদ্র লোকদেরকে যেন ভালবাসি এবং তাদের কাছাকাছি থাকি, রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে যেন সম্পর্ক মজবুত রাখি যদিও তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে এবং আমাকে কষ্ট দেয়, আমি যেন হক কথা বলি যদিও তা তিক্ত হয়, আল্লাহ্র পথে আমি যেন কারো নিন্দার ভয় না করি, কারো কাছে যেন কিছু না চাই এবং বেশি করে du BEV UY (লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ) বলি, কেননা এটা বেহেশৃতের রত্বভান্ডার। স্বীকারোক্তি দ্বারা রসূলুল্লাহ্‌ সা. হত্যা, হুদুদ ও আর্থিক বিরোধের মীমাংসা করতেন। স্বীকারোক্তি বিশুদ্ধতার শর্তাবলী: স্বীকারোক্তির বিশুদ্ধতার জন্য নিম্নোক্ত শর্তাবলী জরুরি: স্বীকারোক্তিকারীর সুস্থমস্তিষ্ক হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, স্বেচ্ছা প্রণোদিতভাবে স্বীকারোক্তি করা । নিজের সম্পত্তি স্বাধীনভাবে ব্যবহার বৈধ হওয়া, স্বীকারোক্তিকারীর তামাশাচ্ছলে স্বীকারোক্তি না করা, কোনো অসম্ভব জিনিসের স্বীকারোক্তি না করা । সুতরাং পাগল, অপ্রাপ্তবয়স্ক, যাকে বলপ্রয়োগে স্বীকারোক্তি করতে www.pathagar.com

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।