২৪৮ ফিক্হুস্ সুন্নাহ এবার শুরাইহ্ বললেন: হে আমীরুল মুমিনীন, কী চান? আলি রা. বললেন: আমার একটা ছাই রং এর উটের উপর থেকে আমার বর্ম পড়ে গেছে । অত:পর এ ইহুদি সেটি কুড়িয়ে নিয়েছে। শুরাইহ্ বললেন: হে ইহুদি, তোমার বক্তব্য কী? সে বললো: ওটা আমার বর্ম এবং আমার হাতেই রয়েছে। শুরাইহ্ বললেন: হে আমীরুল মুমিনীন, আপনি সত্য বলেছেন। ওটা আপনার বর্ম। কিন্তু এ ব্যাপারে দুজন সাক্ষী প্রয়োজন । তৎক্ষণাৎ তিনি কাম্বার ও আলি তনয় হাসানকে ডাকলেন এবং উভয়ে সাক্ষ্য দিলো যে, বর্মটি আলি রা.-এর | শুরাইহ্ বললেন: আপনার মুক্ত গোলাম কাম্বারের সাক্ষ্য আমি অনুমোদন করলাম। কিন্তু আপনার জন্য আপনার ছেলের সাক্ষী হওয়া অনুমোদন করতে পারিনা । আলি রা. বললেন: আপনি কি শোনেননি, উমর ইবনুল খাত্তাব রা. বলেছেন: রসূলুল্লাহ সা. বলেছেন: হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের নেতা? শুরাইহ্ বললেন: হ্যা, শুনেছি। আলি রা. বললেন: তবুও বেহেশৃতের যুবকদের নেতার সাক্ষ্য অনুমোদন করছেননা? অত:পর ইহুদিকে বললেন: নাও, বর্মটা তুমিই নিয়ে যাও। ইহুদি বললো: আমীরুল মুমিনীন আমার সাথে মুসলমানদের বিচারকের নিকট এলেন, সে বিচারক আমার পক্ষে রায় দিল এবং আমীরুল মুমিনীন তাতে রাজি হলেন। হে আমীরুল মুমিনীন, আল্লাহ্র কসম, আপনি সত্যবাদী, এটা আপনারই বর্ম । আপনার একটা উটের উপর থেকে পড়ে গিয়েছিল । আমি ওটা কুড়িয়ে পেয়েছি। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ্ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সা. তাঁর রসূল । এরপর আলি রা. বর্মাট ইহুদিকে উপহার দিলেন। উপরন্তু তাকে নয়শো মুদ্রা উপহার দিলেন। পরে সে সিফফিন যুদ্ধে আলি রা.এর পক্ষে যুদ্ধ করে শহীদ হয়। ক একষট্রিতম অধ্যায় দাবি ও প্রমাণ সংজ্ঞা: শরিয়তের পরিভাষায় এটা হলো অন্যের দখলে বা তত্বাবধানে থাকা কোনো জিনিসকে নিজের প্রাপ্য বলে উল্লেখ করা । যে দাবি করে তাকে বাদী বা ফরিয়াদি আর যার বিরুদ্ধে দাবি করা হয় তাকে বিবাদী বা আসামি বলা হয়। বাদী যদি তার দাবি সম্পর্কে নীরব থাকে, তাহলে সে দাবিদার গণ্য হবেনা এবং পরিত্যক্ত হবে । আর বিবাদী নীরব থাকলে অব্যাহতি পায় না। কার দাবি বৈধ: একমাত্র স্বাধীন, সুস্থমস্তিফ, প্রাপ্তবয়ক্ক ও ভালমন্দ বোঝে এমন ব্যক্তির দাবিই বৈধ ও বিবেচনাযোগ্য । ক্রীতদাস, পাগল, অসুস্থমস্তিষ্ক, শিশু ও নির্বোধ ব্যক্তির দাবি বিবেচনার অযোগ্য । এ শর্তগুলো দাবিদারের বেলায় যেমন অপরিহার্য, তেমনি দাবি প্রত্যাখ্যানকারীর বেলায়ও জরুরি । প্রমাণ ছাড়া দাবির কোনো মূল্য নেই: দাবি প্রতিষ্ঠার জন্য এমন প্রমাণ প্রয়োজন, যা দ্বারা সত্য স্পষ্ট হয়। ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেন: “দাবি করলেই যদি মানুষকে যা দাবি করে তা দেয়া হতো, তাহলে বহু লোক মানুষের জান ও মাল সব কিছুই দাবি করে বসতো । তবে যার বিরুদ্ধে দাবি করা হয় তার কর্তব্য শপথ করা ।' (আহমদ, মুসলিম) । বাদীকেই প্রমাণ পেশ করতে হবে: দাবির যথার্থতা ও সত্যতা প্রমাণ করার দায়িত্ব বাদীর উপরই রদ লি বিরাট পরিসর জা াযযকাদ | www.pathagar.com
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।