ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

২৪৬ ফিক্হুস্‌ সুন্নাহ এর প্রথম প্রমাণ: সূরা সাদের ২৬ নং আয়াত: ‘হে দাউদ. মানুষের মধ্যে সত্য অনুযায়ী ফায়সালা কর’ । যেহেতু সাক্ষ্য দ্বারা প্রমাণিত জিনিস সত্য, তাই সে অনুযায়ী রায় দেয়া ওয়াজিব। দ্বিতীয় প্রমাণ: আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ রসূলুল্লাহ্‌ সা. কে জানালো যে, আবু সুফিয়ান কৃপণ মানুষ, তাই সে কি তার অনুমতি ছাড়া তার সম্পদ থেকে কিছু নিতে পারে? রসূল সা. তাকে বললেন: যতোটুকু নিলে তোমার ও তোমার সন্তানের জন্য যথেষ্ট হয়, ততোটুকু নিতে পার।' এটা একজন অনুপস্থিত ব্যক্তির বিরুদ্ধে প্রদত্ত রায়। | তৃতীয় প্রমাণ: ইমাম মালেক ‘মুয়াত্তায় উল্লেখ করেন যে, উমর রা. বলেছেন: ‘যে ব্যক্তির কারো কাছে কিছু পাওনা আছে সে যেন আগামীকাল আমার কাছে আসে । আমি খাতকের সম্পত্তি বিক্রয় করবো এবং তা তার পাওনাদারদের মধ্যে ভাগ করে দেব।' যে ব্যক্তির সম্পত্তি বিক্রয়ের ফায়সালা করা হয়েছিল সে অনুপস্থিত ছিলো। চতুর্থ প্রমাণ: যেহেতু অনুপস্থিত ব্যক্তির বিরুদ্ধে রায় দানে বিচারক বিরত থাকলে হকদারের হক নষ্ট হবে, সেহেতু এ রূপ রায় দান অবৈধ নয়। আর অনুপস্থিত থাকার ওজুহাত কারো খণ পরিশোধ থেকে বিরত থাকার জন্য যথেষ্ট নয়। এটাই ইমাম মালিক, শাফেয়ি ও আহ্‌মদের মত । তারা বলেন: ‘অনুপস্থিত ব্যক্তির কোনো হক নষ্ট করা হয়না । সে উপস্থিত হলে তার যুক্তি শোনা হয় এবং তদনুযায়ী ব্যবস্থা নেয়া হয়, এমনকি তার ফলে রায়ও বাতিল করা হতে পারে। কেননা তার বক্তব্য শোনা শর্ত । বিচারপতি শুরাইহ, উমার ইবনে আব্দুল আযীয, ইবনে আবি লায়লা ও ইমাম আবু হানিফা বলেন: অনুপস্থিত ব্যক্তির কোনো প্রতিনিধির উপস্থিতি ব্যতীত বিচারক তার বিরুদ্ধে কোনো রায় দিতে পারেননা। কেননা তার কাছে-এমন কোনো সাক্ষ্য-প্রমাণ থাকতে পারে, যা বাদীর দাবি বাতিল করে দেয়। তাছাড়া ইতিপূর্বে এক হাদিসে বর্ণিত হয়েছে, রসূলুল্লাহ সা. আলি রা. কে বলেন: “হে আলি, যখন বাদী ও বিবাদী তোমার সামনে বসবে, তখন উভয়ের বক্তব্য না শোনা পর্যস্ত কোনো রায় দেবেনা । উভয়ের বক্তব্য শুনলে তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে বিচারটা কেমন হওয়া উচিত ৷' খাত্তাবি বলেন: কিছু সংখ্যক ফকিহ কতিপয় ব্যাপারে অনুপস্থিত ব্যক্তির বিরুদ্ধে রায় দানের পক্ষপাতী । তন্মধ্যে মৃত ব্যক্তি ও শিশু সংক্রান্ত বিষয় উল্লেখযোগ্য । তারা আরো বলেন: যে ব্যক্তি তার সম্পদ কারো কাছে গচ্ছিত রেখে বিদেশে চলে যায়, তার স্ত্রী যখন খোরপোশ দাবি করবে এবং যার নিকট গচ্ছিত রেখেছে, তাকে হাজির করে, তখন বিচারক স্ত্রীর খোরপোশ দিতে বাধ্য করতে পারবে । তিনি আরো বলেন: শুফ্য়ার দাবিদার যখন অনুপস্থিত ব্যক্তির বিরুদ্ধে বিচারকের নিকট শুফ্য়ার দাবি জানাৰে এবং প্রমাণ দেবে যে, সে তার সম্পত্তি বিক্রয় করেছে ও মূল্য হস্তগত করেছে, তখন বিচারক তার শুফয়ার পক্ষে রায় দেবেন। এ সব রায়ই অনুপস্থিত ব্যক্তির বিরুদ্ধে প্রদত্ত রায়। অমুসলিমদের বিরুদ্ধে বিচারকের রায়: অমুসলিমরা মুসলমান বিচারকদের নিকট বিবাদ পেশ করলে তা জায়েয। তাদের ব্যাপারে বিচারক ইসলামের বিধান অনুসারে মীমাংসা করবেন। le 919 ৬ (৩5 Wy ৮৪০০ ০৯ ০5 ০৮৮০ pl Hf পি LLG শেঠ 50 ০০০০ পর 20 21৯98 Ai LG “তারা যদি তোমার নিকট আসে তবে তাদের বিচার করো অথবা তাদেরকে উপেক্ষা করো । তুমি যদি তাদেরকে উপেক্ষা কর, তবে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবেনা । আর যদি বিচার কর তবে ন্যায় বিচার করো । আল্লাহ্‌ ন্যায়পরায়ণদের ভালবাসেন ।' (সূরা মায়িদা, ৪২)। খাতক টালবাহানা করলে পাওনাদার দাবি না জাদিয়েই পাওনা আদায় করতে পারবে কি?: শাফেয়ি ফকিহগণ বলেন: যে ব্যক্তির কারো কাছে কিছু পাওনা আছে, কিন্তু প্রমাণ বা সাক্ষী নেই এবং খাতক তা অস্বীকার করে, তাহলে সে তার সম্পত্তি থেকে হুবহু এ জিনিস নিতে পারলে নেবে । হুবহু এঁ জিনিস নেয়ার ক্ষমতা থাকা সত্তেও অন্য কোনো জিনিস থেকে পাওনা নিতে পারবেনা । অন্য জিনিস থেকে নেয়া ছাড়া উপায়াস্তর না থাকলে অন্য জিনিস থেকেই নিতে পারবে। www.pathagar.com

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।