২৪৪ ফিক্হুস্ সুন্নাহ ৮44৮০০০৪ প্ত হয়। ২. উপহার: যদি বিচারকের বিচারক পদে অভিষিক্ত হবার আগে থেকেই এটা দেয়া হয়ে থাকে তবে পদ পাওয়ার পরও চালু রাখা হারাম হবে না। আর যদি বিচারক পদে অভিষিক্ত হবার পরেই দেয়া শুরু হয়ে থাকে, তাহলে দেখতে হবে দাতার সাথে কারো বিবাদ বিচ্ছেদ আছে কিনা । যদি না থাকে তবে উপহার জায়েয, কিন্তু মাকরূহ । আর যদি বিবাদ থেকে থাকে তবে এই উপহার বিচারক ও উপহারদাতা উভয়ের জন্য হারাম। ৩. পারিশ্রমিক: বিচারককে যদি সরকারের পক্ষ থেকে বেতন বা ভাতা দেয়া হয়, তাহলে এটা সর্বসন্মতভাবে হারাম। কারণ বিচারকের চাকুরির বাবতেই তাকে বেতন-ভাতাদি দেয়া হয়। এমতাবস্থায় পারিশ্রমিক হিসাবে কিছু নেয়ার কোনো যুক্তি নেই। আর যদি তাকে সরকারের পক্ষ থেকে কোনো বেতনভাতা না দেয়া হয়, তা হলে বিচারক ব্যতীত অন্য পদে কাজের পরিমাণ অনুপাতে পারিশ্রমিক নেয়া জায়েয । এর চেয়ে বেশি নিলে হারাম হবে । বিচারক হিসাবে কোনো পারিশ্রমিক নেয়া সর্বসম্মতভাবে হারাম। এ জন্য বলা হয়েছে যে, ধনী ব্যক্তির চেয়ে দরিদ্র ব্যক্তিকে বিচারক নিয়োগ করা উত্তম । কেননা সরকারি বেতনভুক্ত না হলে যে জিনিস গ্রহণ করা তার জন্য জায়েয ছিলনা, দারিদ্র্যের কারণে তা জায়েয হবে। কথাগুলো শরিয়া আদালত বা ইসলামি বিচার ব্যবস্থা সম্পর্কে গ্রযোজ্য। প্রচলিত আইন এবং বিচার ব্যবস্থা সম্পূর্ণ অন্যায় যুল্ম ও বাড়াবাড়ি । ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা ছাড়া ইসলামি আদালত এবং শরিয়াভিত্তিক বিচার প্রতিষ্ঠা করা যাবে না । তাই বিচ্ছিন্নভাবে ব্যভিচার, ছুরির দায়ে কাউকে দণ্ডিত করা যাবে না। আগে সমাজ পরিবর্তন করতে হবে । তারপর ইসলামি দণ্ডবিধি প্রয়োগ করতে হবে। বিচার সংক্রান্ত বিষয়ে উমর রা. এর পত্র: আবু মূসা আশৃয়ারি রা. এর নিকট লিখিত পত্রতে উমর রা. বিচার কার্যের জন্য স্থায়ী মূলনীতি নির্ধারণ করে দিয়েছেন । পত্রটি নিম্নরূপ: “বিসমিল্লাহির রহমানির রহীম, আল্লাহ্র বান্দা আমীরুল মুমিনীন উমর ইবনুল খাত্তাব এরপক্ষ থেকে আব্দুল্লাহ্ ইবনে কায়িসের নিকট- তোমার উপর সালাম। ন্যায়বিচার করা একটা অকাট্য ফরঘ ও আবহমান কাল থেকে অনুসৃত একটা সুন্নাত । বুঝে নাও, যখন কোনো বিচারকার্য তোমার উপর সোপর্দ করা হবে, তখন যে সত্য কার্যকর হবেনা, তা নিয়ে বাগাড়ন্বর করে কোনো লাভ নেই। তোমার সামনে অবস্থানে, তোমরা ন্যায়বিচারে ও তোমার মজলিসে সবার সাথে সমান আচরণ কর, যাতে কোনো অভিজাত ব্যক্তি তার প্রতি তোমার বিশেষ ঝৌকের জন্য লালায়িত না হয় এবং কোনো দুর্বল তোমার সুবিচার থেকে হতাশ না হয়। বাদীর কর্তব্য হলো তার দাবির পক্ষে প্রমাণ উপস্থাপন করা আর যে অস্বীকার করে তার কর্তব্য কসম খাওয়া । কেবল হারামকে হালাল ও হালালকে হারামে পরিণত করে এমন আপোস ছাড়া মুসলমানদের মধ্যে আপোস মীমাংসা জায়েয । আজ তুমি যে রায় ঘোষণা করেছ, তা তুমি পুনর্বিবেচনা করে যেটি সত্য ও সঠিক মনে কর তার দিকে ফিরে যেতে পার। কেননা সত্য চিরস্তন এবং সত্যের দিকে ফিরে যাওয়া বাতিলকে আঁকড়ে ধরে থাকার চেয়ে ভাল। যে বিষয় কুরআন ও সূন্নাহতে নেই, তা নিয়ে যদি দ্বিধা ছন্দে লিপ্ত থাক, তাহলে বিষয়টি পুন:পুন: উপলদ্ধি করতে চেষ্টা কর। নজিরসমূহ জেনে নাও অত:পর তার সাথে নতুন বিষয়ের তুলনা কর। যেটি আল্লাহর নিকটতম ও সত্যের সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ, তা অন্বেষণ কর । যে ব্যক্তি কোনো প্রাপ্য দাবি করে ও সাক্ষ্য-প্রমাণ পেশ করতে চায়, তার জন্য একটা সর্বশেষ মেয়াদ বেঁধে দাও । সে মেয়াদের মধ্যে সাক্ষ্য-প্রমাণ আনতে পারলে তার প্রাপ্য দিয়ে দাও। নচেৎ তার দাবি রহিত কর। কেননা সন্দেহ মোচনে এটাই অধিকতর কার্যকর পন্থা । মুসলমানরা পরস্পরের জন্য সাক্ষী হওয়ার যোগ্য কেবল ব্যভিচারী হিসাবে, বেত্রদন্ড ভোগ করেছে, মিথ্যা সাক্ষ্য দিয়েছে বলে প্রমাণিত হয়েছে কিংবা বংশগত বা www.pathagar.com
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।